ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গোপালগঞ্জে দুই গাঁজা গাছসহ চাষি গ্রেপ্তার


গোপালগঞ্জে দুই গাঁজা গাছসহ চাষি গ্রেপ্তার

গোপালগঞ্জ সদর উপজেলায় বসতবাড়ির পাশের জঙ্গলে অবৈধভাবে গাঁজা চাষের অভিযোগে ইমামুল হক শিকদার (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর চাষ করা দুটি গাঁজা গাছ উদ্ধার করে জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল জেলা গোয়েন্দা শাখার একটি দল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, সদর উপজেলার উলপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের বাসিন্দা ইমামুল হক শিকদার তাঁর বসতবাড়ির পশ্চিম পাশের জঙ্গলে অবৈধভাবে গাঁজা চাষ করছেন।

সংবাদের ভিত্তিতে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। পরে ইমামুল হক শিকদারের দেখানো স্থান থেকে চাষ করা দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: গাইবান্ধায় নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২১ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা তৈরি করে গাঁজা গাছ দুটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শক্তিশালী ইমেজ ছেড়ে ইন্সট্রা রিলসে মোদি, জেন জি ভোটারদের মন জয়ের চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১১:৫৮ এম


শক্তিশালী ইমেজ ছেড়ে ইন্সট্রা রিলসে মোদি, জেন জি ভোটারদের মন জয়ের চেষ্টা

সম্প্রতি ভারতে তরুণদের আন্দোলন রাজনৈতিক দলগুলোর সব সমীকরণ পাল্টে দিয়েছে। বিশেষ করে এই আন্দোলনের পর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ও তার দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন কৌশল নিয়েছে তরুণদের মন পেতে।

নিজেদের ক্ষয়ে যাওয়া ইমেজ পুনরুদ্ধারে প্রধানমন্ত্রীর মোদি এখন ইনস্টাগ্রামের রিল ও স্বল্পদৈর্ঘ্যের ভিডিওতে বিশেষ নজর দিচ্ছেন। এক সময়ে নিখুঁত ও মাপা রাজনৈতিক বার্তার পাট চুকিয়ে, ইনস্টাগ্রামের রিল এবং শর্ট ভিডিও তাদের প্রধান হাতিয়ার হয়ে উঠেছে। মোদি বর্তমানে বাইক জ্যাকেট এবং সানগ্লাস পরে র‌্যাপ গানের তালে কিংবা জনপ্রিয় সিটকম ‘ফ্রেন্ডস’-এর থিম সংয়ের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বতঃস্ফূর্ত মেজাজে নিজেকে তুলে ধরছেন। এমনকি ক্যামেরার সামনে দাঁড়িয়ে সরাসরি ‘হাই, ফ্রেন্ডস’ বলে অনানুষ্ঠানিক বার্তা দেওয়ার প্রবণতা বদলের অংশ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভারতের জেন জি প্রজন্মের অনেকেই হয়তো নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে দেখেন না। তবে ভারতীয় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে বন্ধুর মত কথা বলার চেষ্টা করছেন। ৭৫ বছর বয়সী এই নেতা, যিনি দীর্ঘকাল ধরে পূর্বলিখিত বক্তৃতা এবং সতর্কভাবে সাজানো উপস্থিতির মাধ্যমে শক্তিশালী নেতার ভাবমূর্তি গড়ে তুলেছেন, সম্প্রতি আরও অনানুষ্ঠানিক একটি ভঙ্গি গ্রহণ করেছেন ইনস্টাগ্রামে।

মোদির টাইমলাইন, যেখানে এক মাস আগেও খুব যত্ন করে বাছাইকৃত পোস্ট দেখা যেত, সেখানে এখন খোলামেলা বিষয়বস্তুও দেখা যাচ্ছে। ‘আমার সঙ্গে প্রস্তুত হোন’ ধরনের একটি ভিডিও এবং তরুণদের উদ্দেশে সেলফি ধাঁচের বেশ কয়েকটি বার্তা, যাদের ‘বন্ধু’ বলে সম্বোধন করেছেন তিনি।

একটি ভিডিওতে দেখা গেছে, দিল্লির বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তিনি জেন জি প্রজন্মের মধ্যে জনপ্রিয় একটি উক্তি তুলে ধরেন। সেখানে তিনি বলেন, ‘আমার বংশের মধ্যে আমিই প্রথম রকেট, চিপ এবং ড্রোন তৈরি করেছি।’

ইনস্টাগ্রামে ভারতীয় প্রধানমন্ত্রীর ১০ কোটি ৬০ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে, যা তাকে এই প্ল্যাটফর্মের অন্যতম সর্বাধিক অনুসরণকৃত রাজনৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু এই প্ল্যাটফর্মে তার যোগাযোগের ধরণটি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সোশ্যাল মিডিয়া কৌশলের কেন্দ্রে কখনোই ছিল না।

ডিজিটাল কর্মকৌশলে পারদর্শিতার জন্য দলের খ্যাতি ২০১৪ সালের নির্বাচনে জিততে সাহায্য করেছিল। তবে, চলতি বছর ভারতে যুব বিক্ষোভের পর পরিস্থিতি বদলে গেছে। ব্যঙ্গাত্মক ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে আন্দোলনটি মিম, লাইভস্ট্রিম এবং ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে ছড়িয়ে পড়ে, আস্তে আস্তে একজন কেন্দ্রিয় সরকারের মন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করে।

লেখক ও ভাষ্যকার অনুরাগ মাইনাস ভার্মা বলেছেন, এক দশকেরও বেশি সময় ধরে হিন্দু জাতীয়তাবাদী দলটি তাদের বার্তা প্রচারের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং এক্স অ্যাকাউন্ট ব্যবহার করে অনলাইনে ভারতের অন্যতম শক্তিশালী রাজনৈতিক শক্তি গড়ে তুলেছে। বিশেষজ্ঞদের মতে, ভারতের জনসংখ্যার ৬০ শতাংশেরও বেশি ৩৫ বছরের কম বয়সী এবং ২০২৯ সালের সাধারণ নির্বাচনের মধ্যে জেন জি, যারা ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্মগ্রহণ করেছে, দেশের অন্যতম বৃহত্তম ভোটব্যাংক গঠন করবে বলে আশা করা হচ্ছে।

তাদের মন জয় করার অর্থ হলো ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে উপস্থিতি বাড়ানো। যেখানে প্রচলিত রাজনৈতিক বার্তার চেয়ে ব্যক্তিগত কন্টেন্ট বেশি সাড়া জাগাতে পারে। ইনস্টাগ্রামে মোদির পোস্টগুলো প্রথম প্রকাশিত হওয়ার পরই সেই পরিবর্তনটি স্পষ্ট হয়ে ওঠে। বিশেষ করে তরুণ ব্যবহারকারীরা দ্রুত অবজ্ঞার সঙ্গে প্রতিক্রিয়া জানায়।

অনেকেই তার প্রথম রিলটি নিয়ে উপহাস করেছিল—যেটিতে তিনি যুব বিক্ষোভে প্রথম নীরবতা ভেঙেছিলেন। কিন্তু যা সত্যিই তাদের দৃষ্টি আকর্ষণ করেছিল, তা হলো মোদির ‘বন্ধুরা’ বলার পর দীর্ঘ নীরবতা। ভিডিওটির বিভিন্ন অংশ কাট করে নানাভাবে প্রকাশিত হয়, যা দ্রুতই অনলাইনে ট্রেন্ডিং হয়ে যায়। ভিডিওর আলো ও ক্যামেরার অ্যাঙ্গেল নিয়েও উপহাস করা হয়েছিল।

তবে কিছু তরুণ ব্যবহারকারী এই প্রচারণার প্রশংসাও করেছেন। বিজেপি কেন তার বয়সী মানুষদের সঙ্গে সংযোগ স্থাপন করতে চায় জানিয়ে ২২ বছর বয়সী গিন্নি মালিয়া বলেছেন, ‘এই আকস্মিক সম্পৃক্ততা বৃদ্ধির সময়টাই আমাদের বিশেষভাবে খতিয়ে দেখতে হবে।’ শুধুমাত্র মোদির অ্যাকাউন্টই নয়, বিজেপির সোশ্যাল মিডিয়া পেজগুলোও তরুণ প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য বিভিন্ন কন্টেন্ট ব্যবহার শুরু করেছে।

মিশিগান বিশ্ববিদ্যালয়ে সামাজিক মাধ্যমের রাজনৈতিক ব্যবহার বিষয়ে অধ্যাপনা করেন জয়োজিত পাল। তিনি বলেন, বিজেপি দীর্ঘদিন ধরে তাদের বার্তা প্রচার করতে এবং নিজেদের বয়ান তৈরি করতে এক্স এবং হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মে সমর্থকদের নেটওয়ার্কের ওপর নির্ভর করে আসছে, কিন্তু ইনস্টাগ্রামে তা কাজ করে না।

প্ল্যাটফর্মটি এমন কন্টেন্টকে প্রাধান্য দেয়, যা বেশি এনগেজমেন্ট তৈরি করে, যেমন—বেশি সময় ধরে দেখা, রিপ্লে, শেয়ার এবং কমেন্ট। তবে বিশেষজ্ঞরা জেন জিকে নিজেদের পক্ষে আনতে বিজেপির প্রচেষ্টাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার ব্যাপারে সতর্ক করেছেন। তাদের মতে, দলটির নির্বাচনী সাফল্য ইনস্টাগ্রামে তাদের কন্টেন্টের প্রতিক্রিয়ার চেয়ে অনেক বেশি নির্ভর করে এর সাংগঠনিক শক্তি এবং অনুগত সমর্থক গোষ্ঠীর ওপর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর শ্রদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১২:০০ পি.এম


জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর শ্রদ্ধা

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সদ্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাচিং প্রু জেরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শনিবার (২২ আগস্ট) শেরেবাংলানগর থানার জিয়া উদ্যানে, তিনি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া দুইয়ের সমাধিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে বান্দরবান জেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের ট্রাম্পের নীতি বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১২:০২ পি.এম


বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের ট্রাম্পের নীতি বাতিল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের দ্বারা ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান স্থগিতের নীতি বাতিল করে দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। রায়ে বলা হয়েছে যে, এ নীতির বাস্তবায়নে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

স্থানীয় সময় শুক্রবার, ২১ আগস্ট, নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের বিচারক জেনেট ভার্গাস এ নীতি বাতিল করে রায়ে উল্লেখ করেছেন। তিনি বলেন, নীতিটি ‘স্পষ্টতই বেআইনি’ এবং ফেডারেল অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক। উল্লেখ্য, ওই আইনে অভিবাসী ভিসা আবেদনের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কনস্যুলার কর্মকর্তাদের ওপর পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা সীমিত করা হয়েছে।

রায়ে বিচারক ভার্গাস লিখেছেন, ‘আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে অভিবাসী ভিসা প্রদান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা এই নীতিটি আইন দ্বারা নির্ধারিত ব্যবস্থাকে সরাসরি অগ্রাহ্য করেছে।’ তবে বিচারকের এই রায়ের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতর এখনও কোনো মন্তব্য করেনি।

চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া ওই স্থগিতাদেশের আওতায় ছিল লাতিন আমেরিকার ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ে; বলকান অঞ্চলের বসনিয়া ও আলবেনিয়া; দক্ষিণ এশিয়ার পাকিস্তান ও বাংলাদেশসহ আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের আরও অনেক দেশ।

মার্কিন পররাষ্ট্র দফতর জানায় যে, এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ‘সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার উচ্চ ঝুঁকি’ রয়েছে এবং তারা স্থানীয়, অঙ্গরাজ্য ও ফেডারেল সরকারের সম্পদের ওপর নির্ভর করতে পারেন।

ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প ব্যাপক অভিবাসনবিরোধী পদক্ষেপ নিয়েছেন এবং তার দাবি হচ্ছে যে, এসব পদক্ষেপের লক্ষ্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা।

সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস জানায়, এই ভিসা স্থগিতাদেশ ছিল ট্রাম্প প্রশাসনের দ্রুত নেয়া বেশ কয়েকটি অভিবাসন বিধিনিষেধের একটি। এর পূর্বে ১ জানুয়ারি থেকে ৩৯টি দেশের নাগরিকদের ওপর আরও বিস্তৃত ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছিল। এছাড়াও, গত বছরের ডিসেম্বরের শেষদিকে ডাইভারসিটি ভিসা প্রদানও স্থগিত করা হয়েছিল।

অভিবাসী অধিকার সংগঠনগুলো অভিযোগ করে আসছে যে, এসব পদক্ষেপ বাক্‌স্বাধীনতা ও যথাযথ আইনি প্রক্রিয়ার অধিকার লঙ্ঘন করছে এবং বিশেষ করে সংখ্যালঘুদের মধ্যে জাতিগত প্রোফাইলিং নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গফরগাঁওয়ে ইঞ্জিন বিকল, সোয়া দুই ঘণ্টা পর ট্রেন চলাচল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১২:০৪ পি.এম


গফরগাঁওয়ে ইঞ্জিন বিকল, সোয়া দুই ঘণ্টা পর ট্রেন চলাচল

ময়মনসিংহের গফরগাঁওয়ে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ইঞ্জিন বিকল হয়ে প্রায় সোয়া দুই ঘণ্টা আটকে থাকার পর গন্তব্যের উদ্দেশে গত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ট্রেনটির যাত্রীরা।

শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরবর্তীতে যান্ত্রিক ত্রুটি মেরামত করার পর সকাল ১০টা ৪৮ মিনিটে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, গফরগাঁও স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে চালক, পরিচালক ও রেলওয়ের কর্মীরা মিলিতভাবে কাজ করে ত্রুটি মেরামত করেন। এরপর সকাল ১০টা ৪৮ মিনিটে ট্রেনটির চলাচল স্বাভাবিক হয়।

তিনি জানান যে, ইঞ্জিন বিকল হওয়ার কারণে গফরগাঁও স্টেশনের ২ নম্বর লাইন কিছু সময়ের জন্য ব্লক হয়ে যায়। তবে ১ নম্বর লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে অন্যান্য ট্রেনের চলাচল স্বাভাবিক ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%