ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বকাপ টিকিট বরাদ্দ বাতিল করেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের ফুটবল ফেডারেশনের


বিশ্বকাপ টিকিট বরাদ্দ বাতিল করেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের ফুটবল ফেডারেশনের

ছবি: রয়টার্স

নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে। ইরানের ফুটবল ফেডারেশন অভিযোগ করেছে যে, বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য তাদের যে টিকিট বরাদ্দ ছিল, সেটি যুক্তরাষ্ট্র বাতিল করেছে।

এই সিদ্ধান্তকে রাজনৈতিক চাপ ও কূটনৈতিক বিরোধের অংশ হিসেবে তারা দেখছে।

আরও পড়ুন: ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট, ম্যাক্রোঁর কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

ইরানের ফুটবল সংস্থার দাবি, টুর্নামেন্টের সহ-আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানি সমর্থকদের মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ সীমিত করার চেষ্টা করছে। তাদের মতে, দুই দেশের চলমান তীব্র কূটনৈতিক বিরোধ এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে।

ফেডারেশন আরো জানায়, বিশ্বকাপকে কেন্দ্র করে ইরানের ওপর একাধিক প্রশাসনিক বাধা তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের কিছু সহায়ক স্টাফদের ভিসা দিতে অস্বীকৃতি জানানো। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো খারাপ হয়েছে, বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনার পর থেকে।

ইরানের ফুটবল ফেডারেশন জানায়, ফিফার নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারী প্রতিটি দেশের জন্য মোট টিকিটের আট শতাংশ বরাদ্দ থাকে। এই টিকিটগুলো সংশ্লিষ্ট দেশের ফুটবল সংস্থার মাধ্যমে সংগ্রহ করে পরে সরকারি প্রক্রিয়ায় সমর্থকদের মধ্যে বিতরণ করা হয়।

তাদের বিবৃতিতে বলা হয়, বরাদ্দ পাওয়ার পর ইরান ইতিমধ্যে নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং মিসরের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু করেছিল। এই তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনেক সমর্থক ইতিমধ্যেই ভ্রমণ ও অন্যান্য প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন।

আরও পড়ুন: নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের দীর্ঘ অপেক্ষা

কিন্তু হঠাৎ করেই সেই বরাদ্দ বাতিল করা হয়েছে, এমন দাবি করেছে ইরানের ফুটবল ফেডারেশন। বিবৃতিতে বলা হয়, অপ্রত্যাশিতভাবে ইরানের ফুটবল ফেডারেশনকে দেওয়া টিকিটের বরাদ্দ প্রত্যাহার করা হয়েছে। ফলস্বরূপ, বর্তমান পরিস্থিতিতে জাতীয় দলের সমর্থকদের জন্য একটি টিকিটও বিতরণ করা সম্ভব হচ্ছে না।

এই সিদ্ধান্তের ফলে ইরানি সমর্থকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে বিশ্বকাপ আয়োজনে রাজনৈতিক প্রভাব ও কূটনৈতিক টানাপোড়েন আরো একবার সামনে এসেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


নোয়াখালীতে জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্থানীয় জনতার ধাওয়ায় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি ফেলে পালিয়ে গেছে এক অস্ত্রধারী যুবক। এ ঘটনায় অস্ত্রের উৎস ও অভিযুক্তকে গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেতুয়াবাগ বাজারে বাবুলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে উপজেলার বেতুয়াবাগ বাজারের বাবুলের দোকানের সামনে স্থানীয় জনগণ তুহিন নামে এক যুবককে একটি বিদেশি পিস্তলসহ আটক করার চেষ্টা করে। ওই সময় অস্ত্রধারী যুবক ধস্তাধস্তির একপর্যায়ে অস্ত্রটি ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি জব্দ করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের দাবি, পালিয়ে যাওয়া ওই ব্যক্তির নাম তুহিন। পূর্ব বিরোধের জেরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনি বিদেশি পিস্তল নিয়ে স্থানীয় জাহাঙ্গীর ও হান্নান নামের দুই ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন এবং আঘাতের চেষ্টা করেন।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) টি.এম মোশাররফ হোসেন বলেন, পালিয়ে যাওয়া অস্ত্রধারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস ও এর সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৫:১৬ পি.এম


বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করে।

আজ সকালে বাংলাদেশে নবনিযুক্ত দক্ষিণ কোরিয়ার আবাসিক রাষ্ট্রদূত কিম জি-জুন বঙ্গভবনে তাঁর পরিচয়পত্র পেশের সময় রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

পরে রাষ্ট্রপতির প্রেসসচিব সরওয়ার আলম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেছেন, 'দক্ষিণ কোরিয়া বাংলাদেশে চতুর্থ বৃহত্তম বিনিয়োগকারী দেশ। বিশ্বের খ্যাতনামা প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং, হুন্দাইসহ প্রায় শতাধিক কোরিয়ান প্রতিষ্ঠান বাংলাদেশের ইপিজেডগুলোতে বিনিয়োগ ও ব্যবসা পরিচালনা করছে।'

তিনি বলেন, 'একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পর বর্তমানে দেশে অত্যন্ত অনুকূল ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে।'

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাংলাদেশের হালকা প্রকৌশল, ইলেক্ট্রনিকস, জাহাজ নির্মাণ, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, তথ্য-প্রযুক্তি, তৈরি পোশাক এবং অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন খাতে কোরিয়ান বিনিয়োগ আরো বাড়ানোর জন্য নতুন রাষ্ট্রদূতকে উদ্যোগ নিতে আহ্বান জানান।

দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি ৯৫ শতাংশ বাংলাদেশি পণ্যের জন্য দক্ষিণ কোরিয়ার শুল্ক ও কোটামুক্ত সুবিধা প্রদানের প্রশংসা করেন এবং এ জন্য দেশটির সরকারকে ধন্যবাদ দেন।

তিনি স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে বাংলাদেশের উত্তরণের পরও অন্তত আরো চার বছর এ সুবিধা অব্যাহত রাখার জন্য দক্ষিণ কোরিয়া সরকারের প্রতি অনুরোধ জানান।

রাষ্ট্রপতি এ সময় দুই দেশের মধ্যে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সেপা) স্বাক্ষরের বিষয়ে সার্বিক অগ্রগতিতে গভীর সন্তোষ প্রকাশ করেন।

মো. সাহাবুদ্দিন দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত কোরিয়া-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের কার্যক্রমের প্রশংসা করেন এবং এর মাধ্যমে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

দক্ষিণ কোরিয়াকে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দেশটির ঋণ সহায়তা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে যাচ্ছে।

তিনি বাংলাদেশের মধ্যে দক্ষিণ কোরিয়ার উন্নয়ন সংস্থাগুলোর কর্মকাণ্ডেরও প্রশংসা করেন। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার জাহাজ নির্মাণসহ বিভিন্ন শিল্পে আরও বাংলাদেশি কর্মী নিয়োগে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে গভীরভাবে আগ্রহী।

তিনি দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে সাংস্কৃতিক, শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

এর আগে রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। এ সময় রাষ্ট্রপতির সচিবগণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাত্র ১০ বছর বয়সেই অভিনব একটি উদ্ভাবন সানি লিওন কন্যার!

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


মাত্র ১০ বছর বয়সেই অভিনব একটি উদ্ভাবন সানি লিওন কন্যার!

বলিউড অভিনেত্রী সানি লিওনের মেয়ে নিশা কৌর ওয়েবার বয়স ১০ বছর।

এই বয়সেই সে একটি অভিনব ব্যবসা দাঁড় করালো, যা সত্যিই অসাধারণ। ১০ বছর বয়সে সে এমন একটি পণ্য উদ্ভাবন করেছে, যা পেটেন্ট হওয়ার পাশাপাশি বাজারে বিক্রিও হচ্ছে।

আরও অবাক করা বিষয় হলো, নিজের এই উদ্ভাবনের মাধ্যেমে এখন অর্থ উপার্জন করছে ছোট্ট নিশা।

সম্প্রতি এক সাক্ষাৎকারের সময় সানি লিওন তার মেয়ের এই সাফল্য সম্পর্কে জানালেন। তিনি বলেন, নিশা ছোটবেলা থেকেই খুব মেধাবী এবং সৃজনশীল। তবে, মুম্বাইয়ের ধুলাবালুর কারণে তারও অ্যালার্জির সমস্যা রয়েছে। সেই জন্য তাকে প্রায়ই টিস্যু ব্যবহার করতে হয়।

তবে ব্যবহৃত টিস্যুগুলো ঘরের বিভিন্ন স্থানে পড়ে থাকায় সানি প্রায়ই নিষেধ করেন। একদিন বাড়ি ফিরে তিনি লক্ষ্য করলেন, নিশা একটি টিস্যু বক্সের সঙ্গে টেপ দিয়ে একটি ডিসপোজেবল কাপ জুড়ে দিয়েছে। সে ভাবনা থেকেই নিশ্চিন্তভাবে ব্যবহৃত টিস্যু ফেলে দেয়ার জন্য এই ব্যবস্থা করেছিল।

প্রথমে এটি মজার মনে হলেও পরে সানি বুঝতে পারেন, এটি আসলে একটি দারুণ ব্যবহারিক ধারণা। সেই ছোট্ট চিন্তাধারাই ধীরে ধীরে একটি বাস্তব পণ্যে রূপ নেয়।

নিশার উদ্ভাবিত এই পণ্যের নাম দেয়া হয়েছে ‘বু বক্স’। এটি এমন একটি টিস্যু হোল্ডার, যার সঙ্গে একটি ছোট বর্জ্য রাখার পাত্র যুক্ত রয়েছে। ফলে ব্যবহৃত টিস্যুর সঠিক ব্যবস্থাপনায় ডাস্টবিনের ঝামেলা থাকে না।

নিশার এই অভিনব উদ্ভাবন ইতোমধ্যে পেটেন্ট করে নেয়া হয়েছে এবং অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে। পণ্যের মূল্য ধার্য করা হয়েছে ৯৯৯ রুপি। এত অল্প বয়সে নিজের তৈরি একটি পণ্য বাজারে আনা এবং সেখান থেকে আয় করা নিঃসন্দেহে যে কোনো শিশুর জন্য একটি অসাধারণ অর্জন।

মেয়ের এই সাফল্যে স্বাভাবিকভাবেই সানি লিওন গর্বিত। তিনি বলেন, পুরো প্রক্রিয়ায় নিশা নিজেই সক্রিয় ছিল এবং নিজের ধারণাকে বাস্তবে রূপ দেয়ার জন্য অনেক আগ্রহ নিয়ে কাজ করেছে।

মজার বিষয় হলো, পরিবারের অন্য দুই সন্তান আশের ও নোয়াহ এখন বোনের এই সাফল্য দেখে কিছুটা ঈর্ষান্বিতও।

নির্মাতা ফারাহ খান এই দম্পতির প্রশংসা করে বলেন, “আপনারা সবাই চমৎকার বাবা-মা। আমি সানিকে তার বাচ্চাদের নিয়ে সিনেমা হলে বা নাটক দেখতে যেতে দেখি।” সানি এমনকি ফারাহকে তার বাড়ি ঘুরিয়ে দেখান, যা তিনি এবং তার সন্তানদের আঁকা ছবি দিয়ে সাজিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডাকাতির পর সংঘবদ্ধ ধর্ষণের শিকার মা-মেয়ে, আটক ৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


ডাকাতির পর সংঘবদ্ধ ধর্ষণের শিকার মা-মেয়ে, আটক ৬

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় একটি ব্যক্তির বাড়িতে ডাকাতি সংঘটনের পর গৃহকর্ত্রী এবং তার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ ছয়জনকে আটক করেছে।

সোমবার (৮ জুন) রাত আড়াইটার সময় উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া ডলনিরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারটির গৃহকর্তা একজন চাকরিজীবী, যিনি চট্টগ্রামে কর্মরত।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এক পর্যায়ে তারা ওই বাড়িতে অবস্থানরত গৃহকর্ত্রী ও তার মেয়েকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে স্বজনরা ভুক্তভোগী মা ও মেয়েকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশসহ থানার একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেন।

ভুক্তভোগী স্কুলছাত্রীর এক মামা জানান, তার বোন ও স্কুলপড়ুয়া ভাগনিকে পাশবিক অত্যাচার করেছে ডাকাতদল। বর্তমানে তার ভাগনির অবস্থা আশঙ্কাজনক, কারণ অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রেখে চিকিৎসা দিচ্ছেন।

মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মাসুদ ডাকাতি এবং মা-মেয়েকে ধর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনতা এবং আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে পুলিশ ৬ জনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন রেজাউল, মেহেদী, বাবু, কেফায়েত এবং তানজিদ। অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে আটকরা সবাই পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার বাসিন্দা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ঘটনাটি রাতে অবহিত হওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে স্থানীয় জনতার সহায়তায় অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে।

ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%