প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউড অভিনেত্রী সানি লিওনের মেয়ে নিশা কৌর ওয়েবার বয়স ১০ বছর।
এই বয়সেই সে একটি অভিনব ব্যবসা দাঁড় করালো, যা সত্যিই অসাধারণ। ১০ বছর বয়সে সে এমন একটি পণ্য উদ্ভাবন করেছে, যা পেটেন্ট হওয়ার পাশাপাশি বাজারে বিক্রিও হচ্ছে।
আরও অবাক করা বিষয় হলো, নিজের এই উদ্ভাবনের মাধ্যেমে এখন অর্থ উপার্জন করছে ছোট্ট নিশা।
সম্প্রতি এক সাক্ষাৎকারের সময় সানি লিওন তার মেয়ের এই সাফল্য সম্পর্কে জানালেন। তিনি বলেন, নিশা ছোটবেলা থেকেই খুব মেধাবী এবং সৃজনশীল। তবে, মুম্বাইয়ের ধুলাবালুর কারণে তারও অ্যালার্জির সমস্যা রয়েছে। সেই জন্য তাকে প্রায়ই টিস্যু ব্যবহার করতে হয়।
তবে ব্যবহৃত টিস্যুগুলো ঘরের বিভিন্ন স্থানে পড়ে থাকায় সানি প্রায়ই নিষেধ করেন। একদিন বাড়ি ফিরে তিনি লক্ষ্য করলেন, নিশা একটি টিস্যু বক্সের সঙ্গে টেপ দিয়ে একটি ডিসপোজেবল কাপ জুড়ে দিয়েছে। সে ভাবনা থেকেই নিশ্চিন্তভাবে ব্যবহৃত টিস্যু ফেলে দেয়ার জন্য এই ব্যবস্থা করেছিল।
প্রথমে এটি মজার মনে হলেও পরে সানি বুঝতে পারেন, এটি আসলে একটি দারুণ ব্যবহারিক ধারণা। সেই ছোট্ট চিন্তাধারাই ধীরে ধীরে একটি বাস্তব পণ্যে রূপ নেয়।
নিশার উদ্ভাবিত এই পণ্যের নাম দেয়া হয়েছে ‘বু বক্স’। এটি এমন একটি টিস্যু হোল্ডার, যার সঙ্গে একটি ছোট বর্জ্য রাখার পাত্র যুক্ত রয়েছে। ফলে ব্যবহৃত টিস্যুর সঠিক ব্যবস্থাপনায় ডাস্টবিনের ঝামেলা থাকে না।
নিশার এই অভিনব উদ্ভাবন ইতোমধ্যে পেটেন্ট করে নেয়া হয়েছে এবং অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে। পণ্যের মূল্য ধার্য করা হয়েছে ৯৯৯ রুপি। এত অল্প বয়সে নিজের তৈরি একটি পণ্য বাজারে আনা এবং সেখান থেকে আয় করা নিঃসন্দেহে যে কোনো শিশুর জন্য একটি অসাধারণ অর্জন।
মেয়ের এই সাফল্যে স্বাভাবিকভাবেই সানি লিওন গর্বিত। তিনি বলেন, পুরো প্রক্রিয়ায় নিশা নিজেই সক্রিয় ছিল এবং নিজের ধারণাকে বাস্তবে রূপ দেয়ার জন্য অনেক আগ্রহ নিয়ে কাজ করেছে।
মজার বিষয় হলো, পরিবারের অন্য দুই সন্তান আশের ও নোয়াহ এখন বোনের এই সাফল্য দেখে কিছুটা ঈর্ষান্বিতও।
নির্মাতা ফারাহ খান এই দম্পতির প্রশংসা করে বলেন, “আপনারা সবাই চমৎকার বাবা-মা। আমি সানিকে তার বাচ্চাদের নিয়ে সিনেমা হলে বা নাটক দেখতে যেতে দেখি।” সানি এমনকি ফারাহকে তার বাড়ি ঘুরিয়ে দেখান, যা তিনি এবং তার সন্তানদের আঁকা ছবি দিয়ে সাজিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন