ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৯ কিশোর


টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৯ কিশোর

 

ফেনীর দাগনভূঞায় টানা ৪০ দিন মসজিদে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সাইকেল উপহার পেয়েছে ৯ শিশু-কিশোর। একইসঙ্গে ১০টি সূরা মুখস্থ ও মাসালা মাসায়েল প্রতিযোগিতায় অংশ নিয়ে ৪১ জন পেয়েছে শিক্ষা উপকরণ ও ইসলামিক বই।

শনিবার (২০ জুন) বিকেলে দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ওমরাবাদ গ্রামে আলোর মশালের আয়োজনে তাদের পুরস্কারস্বরূপ বাইসাইকেল প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও সমাজসেবক অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন দাগনভূঞা-সোনাগাজী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডা. ফখরুদ্দিন মানিক।

আরও পড়ুন: কুয়াকাটায় অনুমোদনহীন নির্মাণের অভিযোগে ইস্তানবুল হোটেলের কাজ বন্ধ

বিশিষ্ট ব্যবসায়ী শহীদ উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হারুন, ওমরাবাদ সমাজকল্যাণ সংস্থার সভাপতি নুরুল আফসার, আইআইইউসির প্রভাষক আহমদ শাহ মাসুদ সাইফুল, পূর্ব চন্দ্রপুর উন্নয়ন পরিষদের সভাপতি ফখরুল ইসলাম, আমুভূঞারহাট হাসানিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল ওহাব।

বেতুয়া দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা মনির হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য দেন বীকন মডেল কলেজের প্রভাষক ও ওমরাবাদ সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুন, যুগ্ম সম্পাদক হাফেজ নাসির উদ্দিন, সংস্থার সদস্য ডা. শাহজাহান, সমাজসেবক মনিরুল আজিম। আলোর মশালের আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য আবু বক্কর সিদ্দিক রাফি প্রমুখ।

আয়োজকরা জানান, শিশু-কিশোররা যাতে মসজিদে যেতে অভ্যস্ত হয়, নামাজের গুরুত্ব সম্পর্কে জানতে পারে এবং আল্লাহর পরিচয় লাভ ও সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে আলোর মশাল এ আয়োজন করে। এতে নামাজ পড়া প্রতিযোগিতায় তিনটি মসজিদের মোট ৪১ জন শিশু-কিশোর অংশ নেয়।

তার মধ্যে টানা ৪০ দিন মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় ৯ জন শিশু-কিশোরকে সাইকেল উপহার দেওয়া হয়। ৪১ জনকে স্কুলব্যাগসহ শিক্ষাসামগ্রী ও বই প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও উপহার তুলে দেন অতিথিরা।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

আলোর মশালের আহ্বায়ক শাহাদাত হোসেন বলেন, ‘ঘোষণার পর থেকে শিশু-কিশোররা মসজিদে নিয়মিত জামাতের সঙ্গে নামাজ আদায় শুরু করে। পাশাপাশি প্রাথমিক সূরাগুলো অর্থসহ মুখস্থ করানো হয়েছে।

একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের প্রতিযোগিতায় বিজয়ী প্রত্যেককে একটি করে সাইকেল পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়া অংশগ্রহণকারী সব শিশুকে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিসিএসে মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর বহাল থাকছে: প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


বিসিএসে মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর বহাল থাকছে: প্রতিমন্ত্রী

বাংলাদেশ সিভিল সার্ভিসের মাধ্যমে প্রজাতন্ত্রের কর্মকর্তা নিয়োগের মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর বহাল থাকছে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

রবিবার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ১১তম দিনে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।

তিনি বলেন, বিসিএস পরীক্ষার ভাইভা প্রক্রিয়াকে আরো স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে মৌখিক পরীক্ষার মোট নম্বর ২০০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বর বহাল থাকবে।

মন্ত্রী সংসদকে জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১১ ডিসেম্বরে প্রকাশিত একটি বিশেষ প্রজ্ঞাপনের (এস.আর.ও. নং ৪১২-আই/২০২৪) মাধ্যমে এই নিয়ম কার্যকর করা হয়েছে। এই প্রজ্ঞাপনের বিধি ১৮-এর উপ-বিধি (১)-এর টেবিল অনুযায়ী মৌখিক পরীক্ষার এই নম্বর পরিমার্জন করা হয়। চলমান ৪৭তম বিসিএস থেকেই ১০০ নম্বরের এই নতুন নিয়মে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।

মন্ত্রী আরো জানান, বিশেষ বিসিএস হিসেবে পরিচিত ৪৮তম ও ৪৯তম বিসিএসেও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে। এটি মূলত ২০২৫ সালের ২৭ মে প্রকাশিত সংশোধিত বিধিমালা ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’-এর বিশেষ বিধান অনুযায়ী সম্পন্ন হয়েছিল। আসন্ন ৫০তম বিসিএস এবং এর পরবর্তী সব বিসিএস পরীক্ষায় ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে বিসিএস পরীক্ষা আরো স্বচ্ছ, গতিশীল ও বৈষম্যহীন হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার বরিশাল

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ

বরিশাল নগরীর কাউনিয়া থানা এলাকার ১ নম্বর ওয়ার্ডের খানবাড়ি এলাকায় পুলিশের অভিযানের সময় ধাওয়া খেয়ে ড্রেনে পড়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

নিহত রাশেদ খান মেনন বিএম কলেজের সাবেক ছাত্রলীগ নেতা এবং বরিশাল মহানগর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্বজনদের দাবি, শনিবার পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করলে রাশেদ খান মেনন গ্রেপ্তার এড়াতে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তিনি একটি ড্রেনে পড়ে গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের স্বজন ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা অভিযোগ করেন, রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ব্যক্তিদের পরিবর্তে নিরীহ কর্মীদের হয়রানি ও গ্রেপ্তার করা হচ্ছে।

নিহতের এক স্বজন বলেন, “পুলিশের ধাওয়ায় পালানোর সময় ড্রেনে পড়ে রাশেদ গুরুতর আহত হন। পরবর্তীতে তার মৃত্যু হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।”

তবে স্বজনদের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। এ বিষয়ে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, “পুলিশ কোনো নিরীহ ব্যক্তিকে হয়রানি করে না। আমরা শুধুমাত্র আইনভঙ্গকারী ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করা হবে।”

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সুইজারল্যান্ড

মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক

সুইজারল্যান্ডের নিডওয়ালডেনে অবস্থিত বিলাসবহুল পাহাড়ি রিসোর্ট বুর্গেনস্টে ইরানের সঙ্গে বহুল প্রত্যাশিত আলোচনার আগে মার্কিন প্রতিনিধিরা পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

অন্যদিকে, পাকিস্তানের প্রতিনিধিদলে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনির উপস্থিত ছিলেন। বৈঠকের সময় উভয় পক্ষকে করমর্দন ও সংক্ষিপ্ত আলোচনা করতে দেখা যায়। কূটনৈতিক সূত্রগুলোর মতে, বৈঠকে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রস্তুতি, মধ্যস্থতা প্রক্রিয়া এবং পরবর্তী আলোচনা কাঠামো নিয়ে আলোচনা হয়েছে।

এই বৈঠরের কয়েক ঘণ্টা পরই ইরানি প্রতিনিধিদলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এই আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক সমঝোতা স্মারকের (এমওইউ) পরবর্তী ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

সিলেট প্রতিনিধি

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা

সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা করা হয়েছে। অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়। রোববার (২১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।
জানা যায়, শনিবার (২০ জুন) রাত থেকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় শুরু হয়েছে অবিরাম বৃষ্টি। আর এসময় ভারতেও প্রচুর বৃষ্টিপাত হওয়ায় শুরু হয়েছে পাহাড়ি ঢল। যার কারণে এখন সাদাপাথর পর্যটনকেন্দ্র পানিতে তলিয়ে গেছে। সাথে সেখানে থাকা ভাসমান দোকানপাটও পানিতে তলিয়ে গেছে। সেখানে থাকা লকার, চেয়ার, কসমেটিক্স পণ্য ও অনেক  দোকানের আসবাবপত্র এই ঢলের পানিতে হারিয়ে গেছে। প্রতি বছরই পাহাড়ি ঢল নামলে এমন পরিস্থিতির তৈরি হয়। যার কারণে রোববার সকাল থেকে কোনো নৌকা খেয়াঘাট থেকে ছেড়ে সাদাপাথর পর্যটনকেন্দ্রে যায় নি। তবে সর্বশেষ শনিবার  সেখানে পর্যটকেরা গিয়ে ছিলেন। রোববার পাথ স্পট ডুবে যাওয়ায় উপজেলা প্রশাসন থেকে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে সাদাপাথর পর্যটনকেন্দ্র।
এদিকে সাদাপাথর কেন্দ্রিক নৌকা, খাবার হোটেল, দোকানপাট ও পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত শতাধিক পরিবার বর্তমানে আর্থিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। ব্যবসায়ীরা জানান, বর্ষা মৌসুমে পর্যটকদের আগমন বৃদ্ধি পাওয়ার কথা থাকলেও বন্যা পরিস্থিতির কারণে পর্যটকশূন্য হযে পড়েছে এলাকা। ফলে দৈনন্দিন আয়- রোজগার বন্ধ হয়ে গেছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সাদাপাথরে যাওয়া থেকে বিরত রাখা হয়েছে। ¯্রােত কমে গেলে এবং আবহাওয়া স্থিতিশীল হলে পুণরায় পর্যটনকেন্দ্রটি খুলে  দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%