ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা


সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা

সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা করা হয়েছে। অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়। রোববার (২১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।
জানা যায়, শনিবার (২০ জুন) রাত থেকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় শুরু হয়েছে অবিরাম বৃষ্টি। আর এসময় ভারতেও প্রচুর বৃষ্টিপাত হওয়ায় শুরু হয়েছে পাহাড়ি ঢল। যার কারণে এখন সাদাপাথর পর্যটনকেন্দ্র পানিতে তলিয়ে গেছে। সাথে সেখানে থাকা ভাসমান দোকানপাটও পানিতে তলিয়ে গেছে। সেখানে থাকা লকার, চেয়ার, কসমেটিক্স পণ্য ও অনেক  দোকানের আসবাবপত্র এই ঢলের পানিতে হারিয়ে গেছে। প্রতি বছরই পাহাড়ি ঢল নামলে এমন পরিস্থিতির তৈরি হয়। যার কারণে রোববার সকাল থেকে কোনো নৌকা খেয়াঘাট থেকে ছেড়ে সাদাপাথর পর্যটনকেন্দ্রে যায় নি। তবে সর্বশেষ শনিবার  সেখানে পর্যটকেরা গিয়ে ছিলেন। রোববার পাথ স্পট ডুবে যাওয়ায় উপজেলা প্রশাসন থেকে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে সাদাপাথর পর্যটনকেন্দ্র।
এদিকে সাদাপাথর কেন্দ্রিক নৌকা, খাবার হোটেল, দোকানপাট ও পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত শতাধিক পরিবার বর্তমানে আর্থিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। ব্যবসায়ীরা জানান, বর্ষা মৌসুমে পর্যটকদের আগমন বৃদ্ধি পাওয়ার কথা থাকলেও বন্যা পরিস্থিতির কারণে পর্যটকশূন্য হযে পড়েছে এলাকা। ফলে দৈনন্দিন আয়- রোজগার বন্ধ হয়ে গেছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সাদাপাথরে যাওয়া থেকে বিরত রাখা হয়েছে। ¯্রােত কমে গেলে এবং আবহাওয়া স্থিতিশীল হলে পুণরায় পর্যটনকেন্দ্রটি খুলে  দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মৃত্যু হলো পথচারীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মৃত্যু হলো পথচারীর

বাগেরহাটের ফকিরহাট মহাসড়কে একটি প্রাইভেটকারের ধাক্কায় মো. তৈয়ব আলী শেখ (৫৫) নামের এক পথচারী প্রাণ হারিয়েছেন। রবিবার (২১ জুন) খুলনা-ঢাকা মহাসড়কের পালেরহাট এলাকায় এই দুর্ঘটনা সংঘটিত হয়।

মৃত তাহার উপজেলায় পাগলা-শ্যামনগর এলাকার মৃত আব্দুল আজিজ শেখের পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে দিনমুজুর তৈয়ব আলী শেখ বাড়ি থেকে বের হয়ে পালের হাট এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় খুলনাগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে আঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. তৈয়ব আলী শেখকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে, ঘটনার সময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে তৈয়ব আলীকে ধাক্কা দেয়ার পর মহাসড়কের পাশে এক গাছের সঙ্গে ধাক্কা খায়। এই দুর্ঘটনার ফলে গাড়ির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার এর বক্তব্যে জানানো হয়, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও, প্রাইভেটকারটি আটক করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেইমার অনুশীলনে ফিরলেন, স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলবেন কি?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


নেইমার অনুশীলনে ফিরলেন, স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলবেন কি?

হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর গতকাল (২০ জুন) সুখবরটি ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি নিজেই প্রকাশ করেছিলেন। আজ (রোববার) নেইমার সত্যিই অনুশীলনে ফিরেছেন। কাফের চোটের কারণে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ মিস করলেও স্কটল্যান্ডের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে ৩৪ বছর বয়সী এই খেলোয়াড়কে মাঠে ফেরানোর প্রস্তুতি শুরু হয়েছে।

আজ নিউ জার্সিতে নেইমারকে আবার বল নিয়ে অনুশীলন করতে দেখা গেছে। পুনর্বাসনের শেষ ধাপে থাকা এই তারকার মাঠে ফেরার দৃশ্য ব্রাজিল সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। টুর্নামেন্টের শুরু থেকেই তিনি দলের বাইরে ছিলেন, তবে বল নিয়ে ড্রিল করার ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই বিশ্বাস করছেন যে ব্রাজিলের নাম্বার টেন অবশেষে মাঠে নামার জন্য প্রস্তুত আছেন।

হাইতির বিপক্ষে ম্যাচের পর দলের বেশিরভাগ খেলোয়াড় যখন কলাম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টারে ইনডোর রিকভারি সেশনের অংশগ্রহণ করছিলেন, তখন মাঠে আলাদা অনুশীলন করেন নেইমার ও ফুল-ব্যাক অ্যালেক্স সান্দ্রো। দ্বিতীয়-স্তরের কাফ ইনজুরিতে আক্রান্ত হওয়ায় প্রথমে তার সুস্থ হতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে বলা হয়েছিল। কিন্তু প্রত্যাশার চেয়ে দ্রুত উন্নতি হওয়ায় তার ফেরার পথ অনেকটাই পরিষ্কার হয়েছে।

হাইতির বিপক্ষে ব্রাজিলের জয়ের পর কোচ আনচেলত্তি ভক্তদের বহু প্রতীক্ষিত আপডেট দেন। ইতালিয়ান এই কোচ শুরু থেকেই সতর্ক ছিলেন, তবে নিশ্চিত করেছেন যে নেইমারের দলে ফেরার প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে রয়েছে।

আনচেলোত্তি বলেন, 'নেইমার আগামীকাল ব্যক্তিগতভাবে অনুশীলন করবে এবং সোমবার দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য সে নিশ্চিতভাবে উপলব্ধ থাকবে।'

এই খবর ব্রাজিলকে বড় কৌশলগত শক্তি প্রদান করবে। কারণ দলটি এখন পর্যন্ত তাদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে ছাড়াই গ্রুপ পর্বে খেলেছে।

চোটের দুশ্চিন্তা থাকলেও ব্রাজিল শিবিরে আত্মবিশ্বাস এখন তুঙ্গে রয়েছে। হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে মাথেউস কুনিয়া ও ভিনিসিউস জুনিয়র গোল করেছেন। মরক্কোর সঙ্গে ড্র করার পর এই জয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ছন্দে ফিরতে সাহায্য করেছে। চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকা ব্রাজিল স্কটল্যান্ডের বিপক্ষে হার এড়াতে পারলেই নকআউট পর্বে ওঠার সম্ভাবনা প্রায় নিশ্চিত হয়ে যাবে।

মাঠে ও ড্রেসিংরুমে নেইমারের উপস্থিতি দলটির জন্য মানসিক দিক থেকে বড় প্রেরণা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে, অভিজ্ঞ এই ফরোয়ার্ড বৃহস্পতিবার (২৫ জুন) মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠে ফিরবেন। এতে ব্রাজিল পূর্ণ শক্তির আক্রমণভাগ নিয়ে শেষ গ্রুপ ম্যাচে নামতে পারবে এবং নকআউট পর্বে যাওয়ার আগে আরও আত্মবিশ্বাস অর্জন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে ফিরেছেন ৬২ হাজার ৮১৩ হাজি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


দেশে ফিরেছেন ৬২ হাজার ৮১৩ হাজি

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬২ হাজার ৮১৩ জন হাজি। বর্তমানে এর মধ্যে ৪ হাজার ৩১৯ জন হাজি সরকারি ব্যবস্থাপনায় এবং ৫৮ হাজার ৪৯৪ জন হাজি বেসরকারি ব্যবস্থাপনায় ফেরত এসেছেন।

শনিবার (২০ জুন) পর্যন্ত হজযাত্রীদের ফিরতি ফ্লাইটের তথ্য নিয়ে প্রকাশিত হয়ে থাকা হজ বুলেটিনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফিরেছেন মোট ২৮ হাজার ১৭৭ জন, সৌদি এয়ারলাইন্সে ফিরেছেন ২১ হাজার ৯৪৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ফিরেছেন ৮ হাজার ৬৭২ জন। এছাড়া, অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরও ৪ হাজার ১৬ জন হাজি।

এখন পর্যন্ত মোট ১৬২টি ফিরতি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৩টি, সৌদি এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ২২টি ফ্লাইট।

অন্যদিকে, চলতি হজ মৌসুমে সৌদি আরবে এ পর্যন্ত ৫৪ জন বাংলাদেশি হাজির মৃত্যু ঘটেছে। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাত ১০টায় সৌদি আরবের মুখোমুখি হবে ফেভারিট স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


রাত ১০টায় সৌদি আরবের মুখোমুখি হবে ফেভারিট স্পেন

২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’-এর দ্বিতীয় ম্যাচে আজ রাতে সৌদি আরবের বিপক্ষে মুখোমুখি হচ্ছে এই বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেন। এই ম্যাচে নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য প্রস্তুত হচ্ছেন তারা। গত বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত স্পেন ২৫০০টি পাস খেলে গোল করতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ড্র করা সৌদি আরব এবার স্পেনকে আটকে দেওয়ার জন্য মুখিয়ে আছে।

রোববার (২১ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় 'গ্রিন ফ্যালকনস'দের মুখোমুখি হবে 'লা রোজা'রা।

লুইস দে লা ফুয়েন্তের দল টুর্নামেন্টের শুরুতেই ফেভারিট হিসেবে খেলতে নেমেছিল, কিন্তু তাদের উদ্বোধনী ম্যাচেই কিছু পরিচিত সমস্যার মুখোমুখি হতে হয়েছে। বলের দখল অধিকার করা সত্ত্বেও, প্রতিপক্ষের রক্ষণের ব্লক ভাঙতে তাদের মধ্যে উদ্বেগজনক ঘাটতি ছিল। সৃজনশীল ও আগ্রাসী ফুটবলেরও অভাব দেখা গেছে।

তবে, কেপ ভার্ডের বিপক্ষে ম্যাচের শেষদিকে লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামসকে মাঠে নামানোর পর স্পেনের আক্রমণভাগ বেশ উজ্জীবিত হয়েছে।

একটি গোলশূন্য ম্যাচ এড়ানোর জন্য, দে লা ফুয়েন্তে তার প্রথম একাদশে গতি এবং সরাসরি আক্রমণাত্মক খেলার ধারা ফিরিয়ে আনতে পারবে বলে আশা করছেন ফুটবল বিশ্লেষকরা। শুরুতেই সৌদি রক্ষণভাগ ভাঙার জন্য ইয়ামালকে প্রথমার্ধেই মাঠে নামানো হতে পারে। মাঝমাঠের রক্ষণে সুবিধা নিশ্চিত করতে গাভির পরিবর্তে দানি ওলমোর শুরুর একাদশে থাকা সম্ভাবনা বেশি।

অন্যদিকে, গ্রিন ফ্যালকনস, সৌদি আরব, তাদের আন্ডারডগ তকমা পুরোপুরি ঝেড়ে ফেলেছে। ২০২২ সালে আর্জেন্টিনাকে চমকে দেওয়ার পর, এবারের প্রথম ম্যাচে তারা উরুগুয়ের বিপক্ষে প্রায় একই কীর্তি পুনরাবৃত্তি করেছে। তবে, কঠিন লড়াইয়ের পরও ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

আগের ম্যাচে কেপ ভার্ডে যেভাবে স্পেনের ছন্দ নষ্ট করেছিল, সেভাবে সৌদি আরবও একই কৌশল অবলম্বন করবে বলে বিশ্লেষকদের ধারণা। বলের দখল ছেড়ে দিয়ে, সুশৃঙ্খলভাবে রক্ষণাত্মক খেলা এবং সঠিক সময়ে কাউন্টার আক্রমণে যাওয়া। নড়বড়ে পরিস্থিতি সামলে ওঠার জন্য সৌদি আরব অভিজ্ঞ গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইসের ওপর ভরসা করবে। তিনি উরুগুয়ের বিপক্ষে দুর্দান্ত ৯টি সেভ করে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন।

সম্ভাব্য লাইনআপ

এই গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ী হতে উভয় কোচই বিশেষ ফর্মেশন নিয়ে মাঠে নামবেন। স্পেন আক্রমণাত্মক ও সাবলীল খেলার জন্য ৪-৩-৩ ফর্মেশন বেছে নিতে পারে। অন্যদিকে, সৌদি আরব নিজেদের রক্ষণ শক্তিশালী করতে ৫-৪-১ ফর্মেশনে মাঠে নামতে পারে।

স্পেনের সম্ভাব্য একাদশে থাকছেন যারা:

গোলরক্ষক: উনাই সিমন

ডিফেন্ডার: মার্ক কুকুরেয়া, আইমেরিক ল্যাপোর্তে, পাউ কিউবারসি, মার্কোস লরেন্টে

মিডফিল্ডার: রদ্রি, দানি ওলমো, পেদ্রি

ফরোয়ার্ড: ফেরান তোরেস, মিকেল ওয়ারজাবাল, লামিন ইয়ামাল

সৌদি আরবের সম্ভাব্য একাদশে থাকবে:

গোলরক্ষক: মোহাম্মদ আল-ওয়াইস

ডিফেন্ডার: আল-হারবি, আল-আমরি, কাদেশ, আল-তাম্বাক্তি, সৌদ আবদুলহামিদ

মিডফিল্ডার: সালেম আল-দাওসারি, আবদুল্লাহ আল-খাইবারি, মোহাম্মদ কান্নো, আবদুল্লাহ আল-হামদান

ফরোয়ার্ড: ফিরাশ আল-বুরাইকান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%