প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল নগরীর কাউনিয়া থানা এলাকার ১ নম্বর ওয়ার্ডের খানবাড়ি এলাকায় পুলিশের অভিযানের সময় ধাওয়া খেয়ে ড্রেনে পড়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
নিহত রাশেদ খান মেনন বিএম কলেজের সাবেক ছাত্রলীগ নেতা এবং বরিশাল মহানগর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
স্বজনদের দাবি, শনিবার পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করলে রাশেদ খান মেনন গ্রেপ্তার এড়াতে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তিনি একটি ড্রেনে পড়ে গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের স্বজন ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা অভিযোগ করেন, রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ব্যক্তিদের পরিবর্তে নিরীহ কর্মীদের হয়রানি ও গ্রেপ্তার করা হচ্ছে।
নিহতের এক স্বজন বলেন, “পুলিশের ধাওয়ায় পালানোর সময় ড্রেনে পড়ে রাশেদ গুরুতর আহত হন। পরবর্তীতে তার মৃত্যু হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।”
তবে স্বজনদের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। এ বিষয়ে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, “পুলিশ কোনো নিরীহ ব্যক্তিকে হয়রানি করে না। আমরা শুধুমাত্র আইনভঙ্গকারী ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করা হবে।”
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন