ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বগুড়া সিটি করপোরেশনের বাজেট ঘোষণা


বগুড়া সিটি করপোরেশনের বাজেট ঘোষণা

আধুনিক, পরিকল্পিত এবং বাসযোগ্য নগর গড়ে তোলার লক্ষ্য নিয়ে ২৮টি অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনা সামনে রেখে ১ হাজার ৪১৭ কোটি ৪৩ লাখ ৫২ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে বগুড়া সিটি করপোরেশন।

রবিবার (২৬ জুলাই) বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ওই বাজেটটি পেশ করা হয়।

সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেন।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

 

বাজেট উপস্থাপনকালে প্রশাসক এম আর ইসলাম স্বাধীন মন্তব্য করেন, বগুড়াকে দেশের অন্যতম আধুনিক মহানগরে রূপান্তর করা এ বাজেটের মূল লক্ষ্য। তিনি জানান, প্রথমবারের মতো বগুড়া সিটির মাস্টারপ্ল্যান প্রণয়ন, আধুনিক নগরভবন নির্মাণ, সুবিল খাল ও করতোয়া নদী পুনঃখনন, জলাবদ্ধতা নিরসনের জন্য আধুনিক ড্রেনেজব্যবস্থা এবং রাস্তা, ড্রেন ও ফুটপাত পুনর্নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এদিকে, ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ ও বগুড়া ওয়াসা গঠন, বহুতল সপ্তপদী শপিং মল নির্মাণ, সাত মাথাসহ চারটি আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ এবং নগরজুড়ে সোলার স্ট্রিট লাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাধীন আরও জানান, যানজট নিরসনে লাইসেন্সবিহীন অটোরিকশার নিবন্ধন, গুরুত্বপূর্ণ সড়কে এআই ক্যামেরা স্থাপন, গাড়ি পার্কিং স্ট্যান্ড নির্মাণ এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট ও পয়ঃবর্জ্য শোধনাগার স্থাপন, এবং পরিচ্ছন্ন নগর গড়তে কমিউনিটিভিত্তিক সংগঠন (সিবিও)-এর কার্যক্রম আরো জোরদার করার উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

পরিবেশ সুরক্ষায় আগামী পাঁচ বছর প্রতি বছর ৫০ হাজার গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এছাড়া এডওয়ার্ড পার্ক, শহীদ খোকন পার্ক ও নীলসাগর দিঘীর আধুনিকায়ন এবং প্রতিটি ওয়ার্ডে শিশুপার্ক নির্মাণের উদ্যোগ রয়েছে।

নাগরিক সেবা ডিজিটাল করতে ডি-নথি চালু করা, সব ধরনের সেবা অনলাইনে আনা, নিজস্ব ওয়েবসাইট চালু করা, মশক নিধন কার্যক্রম জোরদার করা, নারী ও প্রতিবন্ধীদের প্রশিক্ষণ এবং সহায়তা প্রদান, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি এবং আধুনিক কসাইখানা স্থাপনের পরিকল্পনাও বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী, সচিব মোছা. পপি খাতুন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নওগাঁয় ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির হাতে গ্রেপ্তার জব্বার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুর্মিটোলা হাসপাতাল চত্বরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


কুর্মিটোলা হাসপাতাল চত্বরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কায় নিহত ১

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল চত্বরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও কয়েকজন।

রবিবার (২৬ জুলাই) সন্ধ্যাবেলা এ দুর্ঘটনাটি ঘটে। তবে নিহত ব্যক্তির নাম ও পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহাখালী থেকে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতালের গেট সংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের দেওয়ালে ধাক্কা মারে, যার ফলে একজন ঘটনাস্থলেই মারা যান।

এছাড়া আরও কয়েকজন আহত হন, যাদেরকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা আরো জানিয়েছেন, দুর্ঘটনার কবলে পড়া বাসটি জব্দ করা হয়েছে এবং হাসপাতাল গেট সংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমটি সম্পূর্ণ ভেঙে পড়েছে।

এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ওসি খালিদ মনসুরের বক্তব্য পাওয়া যায়নি, তবে ট্রাফিক সূত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার এসআই মানিক জানান, ‘আমরা প্রায় ৪০ মিনিট আগে খবর পেয়েছি। একজন মারা গেছে। মৃতদেহ মর্গে রাখা হয়েছে। তবে আহতের সংখ্যা এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তারা কাজ করছেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল

যানবাহনের দৃশ্যমান স্থানে ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ কেন দেওয়া হবে না, সেটা জানতে চেয়ে হাইকোর্ট একটি রুল জারি করেছেন। একই সঙ্গে দুর্ঘটনাপ্রবণ এলাকায় পুলিশ এবং ফায়ার সার্ভিসের কুইক রেসপন্স টিম গঠনের পাশাপাশি, বেপরোয়া গতির বিষয়ে প্রতিটি গণপরিবহনের ভেতরে-বাইরে ৩৬০ ডিগ্রি ক্যামেরা স্থাপন এবং একতলা বাসকে ডাবল ডেকারে রূপান্তর ঠেকাতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এটিও জানতে চেয়েছে আদালত।

আজ রবিবার, এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে নির্মিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় সেন্ট মার্টিন পরিবহনের সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বাহাউদ্দিন আল ইমরান এই রিটটি দায়ের করেন। হাইকোর্ট রুলে আইনজীবী বাহাউদ্দিন আল ইমরানকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, সেটিও জানতে চেয়েছে।

অন্যদিকে, দুর্ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের কাছে করা তার আবেদন, আগামী ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে আদালত নির্দেশ দিয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।

এর আগে, গত মে মাসে দুর্ঘটনায় আহত সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বাহাউদ্দিন আল ইমরান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিট আবেদনে উল্লিখিত দুর্ঘটনাকে কেন্দ্র করে ২০২৫ সালের ২২ অক্টোবর দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ‘আরামের আড়ালে মারণফাঁদ’ শিরোনামে প্রকাশিত সংবাদ সংযুক্ত করা হয়।

বাংলাদেশ প্রতিদিনের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ এক তলা বাসের চেসিসের ওপরেই তৈরি হচ্ছে দ্বিতল স্লিপার বাস। এর মধ্যে কোনো কোনো বাসের নিচ তলায় বিজনেস ক্লাস সিট এবং ওপরে স্লিপার সিট থাকে; আবার কিছু বাসে নিচে ও ওপরে দুই তলাতেই স্লিপার সিট থাকে। এই বাসগুলো সাধারণ এক তলা বাসের তুলনায় অধিক উচ্চতার তৈরি করা হয়। অনুমোদনহীন এই রূপান্তরের বিষয়ে বিআরটিএর কর্মকর্তারা সম্পূর্ণ নীরব।

নাম প্রকাশে অনিচ্ছুক বিআরটিএর একজন কর্মকর্তা জানান, টাইপ অনুমোদন না থাকার কারণে স্লিপার বাসের অনুমোদনের সুযোগ বিআরটিএর নেই। তবে এ সংক্রান্ত একটি নীতিমালা তৈরির কাজ চলমান রয়েছে। দ্বিতল স্লিপার বাসের চেসিসের ধরন, বডির ডিজাইন এবং সিটের ধরন বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে সেই নীতিমালায়।

বর্তমানে কিভাবে স্লিপার বাস চলছে, এই প্রশ্নের উত্তরে ওই কর্মকর্তা উল্লেখ করেন, প্রথমে সাধারণ বাসের অনুমোদন নিয়ে পরবর্তী সময়ে সেসব বাসকে রূপান্তর করে স্লিপার বাসে পরিণত করা হয়। কিন্তু বছর ঘুরে ফিটনেস সার্টিফিকেটের জন্য আসলে, এসব বাস কিভাবে ফিটনেস সনদ পায়, সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি ওই কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ. লীগের পথে হাঁটলে জনগণের আস্থা হারাবে: পানিসম্পদ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:৫২ পি.এম


আ. লীগের পথে হাঁটলে জনগণের আস্থা হারাবে: পানিসম্পদ মন্ত্রী

আওয়ামী লীগের শাসনামলের ধারাবাহিকতা অনুসরণ করলে মানুষ বিএনপিকে বিশ্বাস করবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। রবিবার (২৬ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, লক্ষ্মীপুর জেলা আয়োজিত নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, 'পার্লামেন্টে বক্তব্যটা দায়িত্বশীল আকারে দেওয়া দরকার। সেটা প্রত্যেক সংসদ সদস্যই গুছিয়ে দেওয়ার চেষ্টা করেন। দেশের প্রয়োজনে এবং জনসাধারণের প্রয়োজনের সেখানে আপনার বক্তব্যটা দিতে হবে। প্রথম অধিবেশনে বিরোধী দলকে পরামর্শ আকারে কিছু কথা বলেছি। এখন দ্বিতীয় অধিবেশনে তারা বক্তব্য দিচ্ছেন। তারা দেশের বিভিন্ন এলাকায় সভা করেন। ম্যাচিউরড ও দেশপ্রেম নিয়ে যে কথাগুলো তুলে ধরা দরকার, তুলে আনা প্রয়োজন, তা তাদের সভায় উঠে আসছে না।'

তিনি বলেন, 'জামায়াতে ইসলামী এবং এনসিপির রাজনীতি থেকে দেশ কী পাবে, তারা কী দিচ্ছে কিংবা জনগণ কী আশা করতে পারে—এ বিষয়টি নবীন ও প্রবীণ সবাই বোঝেন। রাজনীতির সঙ্গে দেশপ্রেম, সমাজ ও দেশের ভবিষ্যৎ নিয়ে বাস্তবসম্মত চিন্তা এবং তা বাস্তবায়নের লক্ষ্য থাকা উচিত। সেখান থেকেই সেবা, সম্মান, শ্রদ্ধা ও দেশের প্রতি ভালোবাসা প্রকাশ পায়।'

আওয়ামী লীগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, '১৭ বছর আওয়ামী লীগের শাসন দেখে মানুষ অভ্যস্ত হয়ে গেছে। এখন তাদের নিয়ে আলাদা করে বক্তব্য দেওয়ার প্রয়োজন পড়ে না। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে আকাশ-পাতাল তফাৎ রয়েছে। আমরা আমাদের নেতাকর্মীদের বারবার স্মরণ করিয়ে দিই, আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, চাকরি দেওয়া থেকে শুরু করে সামাজিক কর্মকাণ্ড—সেই একই পথে আমরা হাঁটলে মানুষ আমাদের কখনো বিশ্বাসের জায়গায় রাখবে না। জবাবদিহিতার ক্ষেত্রেও আমরা পিছিয়ে পড়ব।'

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরো বলেন, 'আমরা মনে করছি যুদ্ধ করতে করতে ব্যর্থ হচ্ছি, আর কত নিজেকে বিলিয়ে দিব? কিন্তু একজন প্রকৃত দেশপ্রেমিক কখনো পরাজিত হতে পারেন না, পিছপা হতে পারেন না। নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের ও নবীন আইনজীবীদের পিছপা হওয়ার সুযোগ নেই।'

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, লক্ষ্মীপুর জেলা সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ ফেরদাউস মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমানসহ অন্যান্য নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইংলিশদের অন্তর্বর্তীকালিন দায়িত্বে রুট-ট্রেসকোথিক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৮:৫২ পি.এম


ইংলিশদের অন্তর্বর্তীকালিন দায়িত্বে রুট-ট্রেসকোথিক

বর্তমানে ইংল্যান্ড ক্রিকেট দল টালমাটাল অবস্থায় রয়েছে। অ্যাশেজে হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে তারা টেস্ট সিরিজও হারিয়েছে।

অভিজ্ঞ অলরাউন্ডার বেন স্টোকস আচমকা অবসরের ঘোষণাও দিয়েছেন। এছাড়া ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) চার বছর দায়িত্ব পালনের পর টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাককলামকে অব্যাহতি দিয়েছে।

আগামী ১৯ আগস্ট শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে রুটই টেস্ট অধিনায়ক হিসেবে পুনরায় থাকবে। কিন্তু কোচ হিসেবে অন্তবর্তীকালীন দায়িত্ব নিতে চলেছে সহকারী কোচ মার্ক ট্রেসকোথিক।

কোচিং পরিস্থিতি যখন আরো জটিল হয়ে ওঠে, তখন ইংল্যান্ডের প্রথম পছন্দ অ্যান্ডি ফ্লাওয়ার ম্যাককালামের স্থলাভিষিক্ত হওয়ার দৌড় থেকে নিজেকে সরিয়ে নিলেন। তিনি তাঁর ফ্র্যাঞ্চাইজি আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।

ইসিবি এ সপ্তাহে অন্যান্য প্রার্থীদের সঙ্গে কথা বলেছে, তবে কোচ নিয়োগের ক্ষেত্রে তারা তাড়াহুড়ো করতে চায় না। পাকিস্তানের বিপক্ষে তিনটি টেস্ট সিরিজ এবং ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের আগে সঠিক ব্যক্তিকে দায়িত্বে প্রতিষ্ঠিত করার জন্য যথেষ্ট সময় তাদের হাতে রয়েছে।

‘দি অ্যাথলেটিক’ জানিয়েছে, পাকিস্তান সিরিজের আগে একজন কোচ নিয়োগের কিছুটা সম্ভাবনা এখনো রয়েছে। তবে সাবেক ইংলিশ ব্যাটসম্যান এবং দীর্ঘদিনের সহকারী কোচ ট্রেসকোথিক পাকিস্তান সিরিজে অন্তর্বতীকালীন কোচের দায়িত্ব পালন করতে পারেন, তা একপ্রকার নিশ্চিত।

এ ছাড়াও শুনা যাচ্ছে, এই পদের জন্য তার স্বদেশি গ্ল্যামারগানের কোচ রিচার্ড ডসনও ইসিবির ভালো বইয়ে রয়েছেন।

যদি ইসিবি কোচ হিসেবে কোনো ইংলিশম্যানকে নিয়োগ না দেয়, তাহলে টেস্ট দলের কোচ হিসেবে তাদের প্রথম পছন্দ হচ্ছে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%