০৫:০১ পি.এম
শিক্ষা মন্ত্রণালয় বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়ন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সোমবার (৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখা থেকে উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত একটি আদেশে বদলি ও পদায়ন বন্ধ রাখার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়েছে, আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বহাল থাকবে।
আরও পড়ুন: খাদ্যমন্ত্রী: লালন সাঁইয়ের দর্শনে মানবতা ও সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান
এছাড়া আদেশে জানানো হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের বদলি ও পদায়ন ৬ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং দেশের সকল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চলের পরিচালকদের কাছে আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও শাখাগুলোকে বিষয়টি জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন