প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন মন্তব্য করেছেন যে বিএনপি সরকার সকল ধর্মের মানুষের নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ঢাকার ধামরাইয়ে উপজেলা অডিটোরিয়ামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্যদের জন্য মন্দিরের পুরোহিতদের ভাতার ব্যবস্থা করা হয়েছে।
একটি প্রসঙ্গে এমপি জানান, আওয়ামী লীগের দোষররা এখনো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অপেক্ষা করছে। পূজার সময় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে। বিএনপি নেতাকর্মীসহ উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন, দলের ইমেজ ভালো রাখতে হলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রশাসনের পাশাপাশি সকলকেই কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা আহম্মেদ। তিনি বলেন, গুপ্তরা এখনও গুপ্ত অবস্থায় রয়েছে। তাই সকলকে সজাগ থাকতে হবে। গুপ্তরা যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। সকল অপরাধীর বিচার আইন অনুযায়ী হবে এবং কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। তিনি আরও বলেন, আমরা ধামরাইয়ে শান্তি চাই। দলের চেইন অবকমান্ড মানতে হবে। কোথাকার কে আমাদের এমপি সাহেবের সাথে চ্যালেঞ্জ করেছে, তাকে বলতে চাই, তোমাকে সায়েস্তা করতে আমার মহিলা দলই যথেষ্ট।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সদস্য ও বিভিন্ন দুর্গাপূজার সভাপতি সাধারণ সম্পাদকগণ। এ বছর ধামরাইয়ে ২৩২ টি পুজামন্ডে পুজা অনুষ্ঠিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন