ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

চেক বাউন্স মামলায় স্বস্তি পেলেন রাজপাল যাদব


চেক বাউন্স মামলায় স্বস্তি পেলেন রাজপাল যাদব

বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব চেক বাউন্স মামলায় আইনি স্বস্তি পেয়েছেন। তাকে আপাতত কারাগারে যেতে হচ্ছে না।

 

তবে এই স্বস্তি লাভের জন্য আদালতের নির্দেশ অনুযায়ী তাকে একটি বড় অঙ্কের অর্থ জমা দিতে হবে।

আরও পড়ুন: ঈশ্বরদীতে নেসকোর জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত

ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভারতের সুপ্রিম কোর্ট রাজপাল যাদবকে আপাতত আত্মসমর্পণ না করার অনুমতি প্রদান করেছে। কিন্তু আদালতের শর্ত অনুযায়ী, তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে ৫ কোটি রুপি জমা দিতে হবে।

প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনার সমন্বয়ে গঠিত বেঞ্চ রাজপাল যাদব ও তার স্ত্রী রাধা যাদবের করা আবেদনের শুনানি শেষে এই আদেশ প্রদান করেছে।

 

আদালতের নির্দেশ অনুসারে, বুধবারের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে ৫ কোটি রুপি জমা দিতে হবে রাজপাল যাদবকে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা পড়লে আপাতত আত্মসমর্পণ থেকে অব্যাহতি পাবেন তিনি। তবে শর্ত পূরণে ব্যর্থ হলে এই আইনি সুরক্ষা বাতিল হয়ে যেতে পারে।

আরও পড়ুন: স্পেনে ট্রেন দুর্ঘটনায় ৬৮ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

রাজপাল যাদবের পক্ষে আদালতে মামলাটি উপস্থাপন করেন আইনজীবী সৌরভ ত্রিবেদী।

 

আবেদনের গুরুত্ব বিবেচনা করে সর্বোচ্চ আদালত অভিনেতাকে সাময়িক এই স্বস্তি দেন।

মামলাটির পরবর্তী শুনানি আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। ফলে আপাতত কারাগারে যাওয়া থেকে রেহাই পেলেও, আগামী শুনানিতে মামলার গতি-প্রকৃতি কোন দিকে যায়, সেদিকেই নজর থাকবে।

আরও পড়ুন: বাগদাদে বায়ুদূষণ শীর্ষে, ঢাকার অবস্থান ১৩তম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবিতে ‘ঐতিহ্য উৎসব’: একই মঞ্চে প্রাচীন মিশর ও বাংলার লোকসংস্কৃতি

আন্তর্জাতিক ডেস্ক

সোহেল,বেরোবি প্রতিনিধি

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


বেরোবিতে ‘ঐতিহ্য উৎসব’: একই মঞ্চে প্রাচীন মিশর ও বাংলার লোকসংস্কৃতি

 

প্রাচীন মিশরের রহস্যময় মমি, রানি নেফারতিতি ও তুতেনখামুনের ইতিহাসের পাশাপাশি বাংলার লোকজ সংস্কৃতি ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের অপূর্ব মেলবন্ধনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অনুষ্ঠিত হয়েছে ‘ঐতিহ্য উৎসব-২০২৬’।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী উৎসবের উদ্বোধন করেন।

এবারের উৎসবের প্রতিপাদ্য ছিল— ‘অতীতকে দেখা, ইতিহাসকে যাপন করা এবং সংস্কৃতিকে আস্বাদন করা।’ সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যবাহী সংস্কৃতিকে শিক্ষার্থীসহ সবার সামনে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

উৎসবে বিশ্বসভ্যতার ইতিহাস ও বাংলার নিজস্ব ঐতিহ্যকে একই মঞ্চে তুলে ধরা হয়। একদিকে প্রদর্শন করা হয় প্রাচীন মিশরীয় সভ্যতার বিভিন্ন দিক, রানি নেফারতিতি ও তুতেনখামুনের মমির প্রতিকৃতি এবং মিশরীয় ইতিহাস-ঐতিহ্যের বিভিন্ন নিদর্শন। অন্যদিকে তুলে ধরা হয় বাংলার লোকজ সংস্কৃতি, মধ্যযুগীয় মসজিদ, প্রত্নতাত্ত্বিক খননকাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ও ঐতিহ্যের নানা উপাদান। এতে পুরো উৎসব প্রাঙ্গণটি ইতিহাস ও সংস্কৃতির এক জীবন্ত প্রদর্শনীতে পরিণত হয়।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পোশাক। ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীরা দেশীয় ও ঐতিহ্যবাহী পোশাকে উৎসবে অংশ নেন। তাদের বৈচিত্র্যময় সাজসজ্জা পুরো আয়োজনকে করে তোলে আরও বর্ণিল ও উৎসবমুখর।

উৎসবে ঘুরতে আসা শিক্ষার্থীরা বলেন, “আমাদের সমৃদ্ধ অতীত ও ঐতিহ্যবাহী সংস্কৃতিকে সবার সামনে তুলে ধরার প্রত্যয়ে এ আয়োজন সত্যিই চমৎকার। ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের এ উদ্যোগ ইতিহাসকে জানার বিষয়টিকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তুলবে।”

ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সারজিদা আক্তার বলেন, “এই উৎসবের মাধ্যমে আমরা অতীতকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। প্রত্নতত্ত্বের প্রকৃত তাৎপর্য তুলে ধরা এবং সাধারণ মানুষের মধ্যে এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই আমাদের উদ্দেশ্য।”

আয়োজক কমিটির সার্বিক তত্ত্বাবধানে থাকা বিভাগের সহকারী অধ্যাপক ড. সোহাগ আলী বলেন, “শুধু শ্রেণিকক্ষের পাঠে সীমাবদ্ধ না থেকে ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে বাস্তব জ্ঞান ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে প্রত্নতত্ত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্যই এ আয়োজন।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী বলেন, “ইতিহাস ও ঐতিহ্যকে ভুলে কোনো জাতি সামনের দিকে এগোতে পারে না। আমাদের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ বিশ্বসভ্যতার ইতিহাস ও দেশীয় সংস্কৃতিকে একই মঞ্চে চমৎকারভাবে উপস্থাপন করেছে। শিক্ষার্থীদের এই সৃজনশীলতা ও বাহারি পোশাকের উপস্থিতি সত্যিই প্রশংসনীয়। বৈশ্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি নিজস্ব শেকড়কে চেনার এ প্রয়াস শিক্ষার্থীদের আরও সমৃদ্ধ করবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

আর্জেন্টিনা নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে।

লিওনেল মেসির যুগের আনুষ্ঠানিক অবসান ঘটেছিল আগেই। ৩৯ বছর বয়সী এই ফুটবল জাদুকর আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন ২০২৬ বিশ্বকাপের পর।

মেসির বিদায়ের পর আলবিসেলেস্তেদের নতুন অধিনায়ক কার হবে, তা নিয়ে আলোচনা চলছিল। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরোর নাম ঘোষণা করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।

২৮ বছর বয়সী এই শক্তপোক্ত সেন্ট্রাল ডিফেন্ডারের ওপর স্কালোনির এই আস্থা কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়। গ্যাস্টন এদুলের বরাতে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কোচিং স্টাফ বহু মাস আগে থেকেই এই পরিকল্পনা করে রেখেছিল। মেসি ও নিকোলাস ওটামেন্দির অবসরের পর রক্ষণভাগের মূল স্তম্ভ রোমেরোকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করা একপ্রকার নিশ্চিত ছিল।

বর্তমানে আতলেতিকো মাদ্রিদের হয়ে খেলা এই তারকা ডিফেন্ডার আর্জেন্টিনার সাম্প্রতিক সোনালি যাত্রার অন্যতম রূপকার। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জয়, ২০২২ ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরার ক্ষেত্রে তার অবদান ছিল অসামান্য।

রোমেরো অধিনায়ক হিসেবে নতুন এক ফুটবল চক্র শুরু করতে যাচ্ছেন।মাঠের নেতৃত্বের এই মিশনে তার সহযোগী ও সহ-অধিনায়ক হিসেবে পাশে পাচ্ছেন এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজের মতো অভিজ্ঞ ও প্রভাবশালী সতীর্থদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তর কোরিয়ায় নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা নির্মাণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫৪ পি.এম


উত্তর কোরিয়ায় নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা নির্মাণ

উত্তর কোরিয়া নতুন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা নির্মাণ করেছে।

 

কোরিয়া তার প্রধান ইয়ংবিয়ন পরমাণু কমপ্লেক্সে ইউরেনিয়াম সমৃদ্ধ করার উদ্দেশ্যে একটি নতুন স্থাপনা তৈরি করেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ জানিয়েছে, সেখানে সর্বোচ্চ ২৮টি সেন্ট্রিফিউজের সারি রাখা সম্ভব।

 

একই সময়ে, পিয়ংইয়ংয়ের কাছে কাংসন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের সম্প্রসারিত অংশেও কাজ শুরু হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। আইএইএর তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়া একাধিক স্থানে ধীরে ধীরে তার পরমাণু কর্মসূচির অবকাঠামো বৃদ্ধি করছে। ভিয়েনাভিত্তিক এই আন্তর্জাতিক সংস্থা ২৮ আগস্টের তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির ওপর নজর রাখতে আইএইএ উপগ্রহের ছবি এবং বিভিন্ন উন্মুক্ত উৎসের তথ্য বিশ্লেষণ করেছে।

 

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিগুলিও এসব তথ্যের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। ২০০৯ সালের পর থেকে উত্তর কোরিয়ায় আইএইএর কোনো পরিদর্শক যেতে পারেননি। ফলে বর্তমানে দেশটির পরমাণু স্থাপনাগুলো সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য প্রধানত উপগ্রহের ছবি ও প্রকাশ্য তথ্যের ওপর নির্ভর করতে হচ্ছে সংস্থাটিকে। আইএইএ ইয়ংবিয়নে একটি নতুন দ্বিতল ভবনের সন্ধান পেয়েছে।

 

সংস্থাটির ধারণা, এটি সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধ করার দ্বিতীয় স্থাপনা হতে পারে। জুন মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ইয়ংবিয়ন পরমাণু কমপ্লেক্স পরিদর্শন করেছিলেন। ওই সফরের সময় রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবির সঙ্গে ভবনটি নির্মাণের বিভিন্ন পর্যায়ের উপগ্রহের ছবি মিলিয়ে আইএইএ এই ধারণা করেছে।

আইএইএর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কিম জং উনের সফরের সময় প্রকাশিত ছবিতে ভবনটির ওপরের ও নিচের দুই তলাতেই গ্যাস সেন্ট্রিফিউজের সারি দেখা গেছে। সেন্ট্রিফিউজ এমন একটি যন্ত্র, যার মাধ্যমে ইউরেনিয়ামকে আরো বেশি মাত্রায় সমৃদ্ধ করা হয়।

 

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম পরমাণু অস্ত্র তৈরিতেও ব্যবহার করা যেতে পারে। আইএইএর বিশ্লেষণ অনুযায়ী, ছবিতে দেখা ধরনের সর্বোচ্চ ২৮টি সেন্ট্রিফিউজের সারি নতুন ভবনটিতে রাখা সম্ভব। এর ফলে ইয়ংবিয়নে উত্তর কোরিয়ার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইয়ংবিয়নের পাশাপাশি পিয়ংইয়ংয়ের কাছে কাংসন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রেও নতুন কার্যক্রমের ইঙ্গিত পেয়েছে আইএইএ। সংস্থাটি বলেছে, কেন্দ্রটির একটি সম্প্রসারিত অংশে জানুয়ারি থেকে কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সম্প্রসারিত অংশটি ২০২৪ সালে নির্মাণ করা হয়েছিল। এখন সেখানে কার্যক্রম শুরু হওয়ার লক্ষণ পাওয়া গেছে বলে জানিয়েছে আইএইএ। অর্থাৎ, উত্তর কোরিয়া একই সময়ে দেশের একাধিক পরমাণু স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা বাড়ানোর কাজ করছে বলে ধারণা করা হচ্ছে।

আইএইএ বলেছে, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচিতে এসব নতুন উন্নয়ন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সঙ্গে সাংঘর্ষিক। আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সোমবার আইএইএর গভর্নরস বোর্ডের কাছে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, কাংসন ও ইয়ংবিয়নের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলোতে চলমান কার্যক্রম এবং অস্ত্র তৈরির উপযোগী পরমাণু উপাদান উৎপাদন আরো বাড়ানোর খবর অত্যন্ত উদ্বেগজনক। গ্রোসির এই বিবৃতির সঙ্গে আইএইএর বিস্তারিত প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে।

উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই আইএইএর কর্তৃত্ব প্রত্যাখ্যান করে আসছে। ২০০৯ সালে দেশটি থেকে আইএইএর পরিদর্শকেরা চলে যাওয়ার পর আর কোনো আন্তর্জাতিক পরিদর্শক সেখানে ঢুকতে পারেননি। গত সেপ্টেম্বরেও ভিয়েনায় জাতিসংঘে উত্তর কোরিয়ার মিশন আইএইএর সমালোচনা করে। তখন উত্তর কোরিয়ার মিশন বলেছিল, পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে তাদের অবস্থান এখন আর পরিবর্তন হবে না। জাতিসংঘের পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির প্রসঙ্গ তুলে উত্তর কোরিয়া আরও বলেছিল, এনপিটির বাইরে থাকা একটি পরমাণু অস্ত্রধারী রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার আইএইরের কোনো আইনি অধিকার নেই।

উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে আসছে। দেশটির এই কর্মসূচির কারণে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপানসহ বিভিন্ন দেশের সঙ্গে তাদের উত্তেজনা রয়েছে। নতুন করে ইয়ংবিয়ন ও কাংসনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কার্যক্রম বাড়ানোর তথ্য পাওয়ায় সেই উদ্বেগ আরো বাড়ছে। তবে উত্তর কোরিয়ার এসব স্থাপনায় ঠিক কত পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করা হচ্ছে বা নতুন স্থাপনাগুলোতে বর্তমানে কতগুলো সেন্ট্রিফিউজ চালু রয়েছে, তা নিশ্চিত করা সম্ভব হয়নি। আইএইএর কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক পরিদর্শনের সুযোগ না থাকায় উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির প্রকৃত পরিমাণ ও সক্ষমতা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫৬ পি.এম


পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পলিথিন এবং প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে সংশ্লিষ্টদের আরও কঠোর হওয়ার নির্দেশনা প্রদান করেছেন পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের বিষয়ক একটি পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।

সভায় পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি এবং বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

এছাড়া, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%