ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ইংল্যান্ডের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন স্টোকস


ইংল্যান্ডের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন স্টোকস

 

খেলা ছাড়ার পর কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন স্টোকস। ছবি : ক্রিকইনফো

দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি এবার ইংল্যান্ডের নেপথ্যের নায়ক হওয়ারও ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুন: দেশের অর্থনীতি তিন কাঠামোগত ফাঁদে আটকে, দারিদ্র্য ও বিনিয়োগে স্থবিরতা

একটি পডকাস্টে ইংল্যান্ডের কোচ হওয়ার ইচ্ছার কথা বলেছেন সাবেক অধিনায়ক।

‘ফর দ্য লাভ অব ক্রিকেট’ পডকাস্টে তিনি নিজের ভবিষ্যত সম্পর্কিত মতামত শেয়ার করেন। সাবেক অধিনায়ক স্টোকস বলেছেন, ‘খেলোয়াড় থাকা অবস্থায় কোচদের লেভেল-৩ কোর্স সম্পন্ন করছি। আমি চাই, খেলোয়াড়ী ক্যারিয়ার শেষ হওয়ার আগেই কোচিংয়ের সব কাজ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে।’

ইংল্যান্ডের কোচ হতে চান কি না, এমন প্রশ্নের উত্তরে স্টোকস জানান, অবশ্যই তিনি চান। ৩৫ বছর বয়সী সাবেক অলরাউন্ডার বলেন, ‘ক্রিকেটের সঙ্গে যুক্ত থেকে কাজ করতে চাই, সে বিষয়ে আমি সচেতন। আমি কোচ হতে চাই। কোনো একদিন ইংল্যান্ডের কোচ হতে চাই কি না? অবশ্যই।’

কেন কোচিং পেশায় যুক্ত হতে চান, তার ব্যাখ্যাও প্রদান করেছেন স্টোকস। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপজয়ী অলরাউন্ডার বলেন, ‘খেলোয়াড়ি ক্যারিয়ারের বাইরে অন্য কোনো ভূমিকায় আবার নেতৃত্বের জায়গায় থাকতে চাওয়াটা আমার কাছে বেশ আকর্ষণীয়।’

আরও পড়ুন: আলীকদমের ৩৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

গত জুনে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান স্টোকস। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি এখনও বিদায় নেননি এবং ব্যাট-বলে মেতে থাকতে চান ৩৫ বছর বয়সী অলরাউন্ডার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় নারীর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াত কর্মী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


সাতক্ষীরায় নারীর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াত কর্মী আটক

সাতক্ষীরার দেবহাটায় এক গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী শরিফুল ইসলাম মোড়ল (৪০) কে আটক করেছে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নিয়ে আসার পর মামলার দায়ের করে আদালতে পাঠিয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালবেলা দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টাউনশ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে, ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে চলেছে আলোচনা-সমালোচনা।

গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম মোড়ল পার্শ্ববর্তী আজিজপুর গ্রামের মোজাম্মেল মোড়লের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, টাউনশ্রীপুর উত্তরপাড়ার গৃহবধূর সঙ্গে শরিফুল ইসলামের পরকীয়ার সম্পর্ক ছিল। সোমবার রাতে তিনি ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন। তখন স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে বাড়িটি ঘিরে ফেলে। পরে তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলেও দাবি করেন।

এরপর তাদের দুজনকে আটকে রাখলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শরিফুল ইসলামকে থানায় নিয়ে আসে। স্থানীয় ইউপি সদস্য বাবলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতভর এলাকাবাসী দুজনকে আটক রেখেছিল। শরিফুল ইসলাম স্থানীয়ভাবে জামায়াতের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন এবং ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালন করতেন।

দেবহাটা ইউনিয়ন জামায়াতের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম মাস্টার বলেন, ‘শরিফুল ইসলাম তাদের সংগঠনের একজন সক্রিয় কর্মী। ঘটনার বিষয়ে তিনি প্রথমে অবগত ছিলেন না। পরে লোকমুখে শুনেছেন। অভিযোগের সত্যতা যাচাই করে পরে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, ‘অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক ব্যক্তিকে আটক রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। তার বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।’ এর আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে জামায়াতে ইসলামের নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রক্রিয়ায় গুরুত্ব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রক্রিয়ায় গুরুত্ব

বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা, দ্রুততম সময়ে ই-ভিসা চালু এবং অধিকাংশ ক্ষেত্রে কীভাবে সর্বোচ্চ সাত দিনের মধ্যে থাইল্যান্ডের ভিসা প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করা যায় সে বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করে।

বৈঠকে দুই দেশের জনগণের যোগাযোগ বৃদ্ধি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য, বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সদরের ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং বছরের পর বছর ধরে বৈধ দালাল চক্রের কারণে উদ্ভূত সমস্যা সমাধানে বাংলাদেশ সরকার ও থাইল্যান্ডের চলমান উদ্যোগ নিয়েও আলোচনা হয়। ই-ভিসা ব্যবস্থা চালু এবং দ্রুত সময়ের মধ্যে ভিসা প্রদানের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়।

বৈঠকে বাংলাদেশ সরকারের শিক্ষাখাতের বিভিন্ন পরিকল্পনা এবং শিক্ষাক্ষেত্রে সরকারের উদ্যোগ, আনন্দময় শিক্ষণ, পাঠ্যক্রমে ক্রীড়া ও সংস্কৃতির অন্তর্ভুক্তি, তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা এবং সবার জন্য কারিগরি শিক্ষা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

এ ছাড়া ২০২৭ সালে বাংলাদেশ-থাইল্যান্ড কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছর পূর্তি উপলক্ষে যৌথ উদ্যোগ ও উদযাপন নিয়ে উষ্ণ মতবিনিময় হয়।

প্রতিবছর বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক পর্যটক থাইল্যান্ড ভ্রমণ করেন, এই প্রেক্ষিতে পর্যটকদের নিরাপত্তা, সেবার মানোন্নয়ন এবং ভ্রমণ আরও সহজীকরণের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও কার্যকর করার বিষয়ে থাইল্যান্ড ইতিবাচক মনোভাব প্রকাশ করে।

শ্রমবাজার এবং কর্মী অভিবাসনের বিষয়টিও বৈঠকে স্থান পায়। থাইল্যান্ডে বৈধ শ্রম অভিবাসনের সুযোগ সম্প্রসারণ এবং এ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ চলছে বলে রাষ্ট্রদূত অবহিত করেন।

বৈঠকে রয়্যাল থাই দূতাবাসের কাউন্সেলর মোরাকোট উইরাওংফ্রমও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তসলিমা নাসরিনের দেশে ফেরা বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


তসলিমা নাসরিনের দেশে ফেরা বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার বক্তব্য

ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফেরার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি উল্লেখ করেন, নাসরিন যদি দেশে ফিরতে চান, তাহলে তিনি প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন।

ডা. জাহেদ উর রহমান এরপর জানান, সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নিতে প্রস্তুত। মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথাগুলি বলেন।

তসলিমা নাসরিন অতীতে যাদের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ তুলেছেন, সে সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ডা. জাহেদ উর রহমান বলেন, যদি নাসরিন দেশে ফিরে আদালতের আশ্রয় নিতে চান, তাহলে আইন অনুযায়ী সেই সুযোগ নির্ধারিত। তার ফৌজদারি অপরাধ তামাদি হয় না। তিনি ভুক্তভোগী হিসেবে আদালতে মামলা করার অধিকার রাখেন।

সাংবাদিকদের আরেকটি প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, সরকার কোনো ধরনের ভূরাজনৈতিক (জিও পলিটিক্যাল) চাপ বা সংকটে নেই। তিনি আরো বলেন, সম্প্রতি বাংলাদেশ সফর করা মার্কিন কূটনীতিকের ভারত সফর এবং ভারতীয় হাইকমিশনের সঙ্গে বৈঠককে কেন্দ্র করে নানা ব্যাখ্যা দেওয়া হচ্ছে। কিন্তু এটি একটি স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়া।

ওই কূটনীতিক ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত এর পাশাপাশি বাংলাদেশ সফর করেছেন, তাই বিষয়টিকে ভিন্নভাবে দেখার কোনো দাবি নেই।

তিনি আরও জানান, বর্তমান সরকার যুক্তরাষ্ট্র, ভারত, চীন, রাশিয়া ও ইরানসহ সব দেশের সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার কাজে আগ্রহী। আগের সরকারের মতো ক্ষমতায় টিকে থাকার জন্য নয়, বরং জনগণের দেওয়া ম্যান্ডেট বাস্তবায়নের জন্য সরকার কাজ করছে।

ডা. জাহেদ উর রহমান বলেন, আগস্টের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপক্ষীয় বৈঠক। দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার সুযোগ তৈরি হয়েছে। অতীতে বিভিন্ন অনিয়ম ও হয়রানির কারণে শ্রমিকদের যে ভোগান্তি হয়েছে, তা সমাধান করেই সরকার কর্মী পাঠানোর পরিকল্পনা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সর্বসাধারণের জন্য খুলছে জুলাই স্মৃতি জাদুঘর, প্রবেশে থাকবে অনলাইন বুকিং

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩৩ পি.এম


সর্বসাধারণের জন্য খুলছে জুলাই স্মৃতি জাদুঘর, প্রবেশে থাকবে অনলাইন বুকিং

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ সাধারণের জন্য ৬ আগস্ট খুলতে যাচ্ছে। তবে সরাসরি জাদুঘরে প্রবেশ করার সুযোগ থাকবে না। দর্শনার্থীদের আগে অনলাইনে বুকিং করে নির্ধারিত সময়ের টিকিট নিশ্চিত করতে হবে।

প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে জাদুঘর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, আগামী ৫ আগস্ট প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন। উদ্বোধনের পর প্রথমে সাংবাদিকদের জন্য বিশেষ সময় বরাদ্দ থাকবে, যাতে তারা জাদুঘর পরিদর্শন করে প্রতিবেদন তৈরি করতে পারেন। একই দিন শহীদ পরিবারের সদস্যদের জন্য জাদুঘর উন্মুক্ত থাকবে। এরপর ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীরা জাদুঘর পরিদর্শন করতে পারবেন।

ডা. জাহেদ উর রহমান উল্লেখ করেছেন যে, একসাথে বিপুলসংখ্যক দর্শনার্থী প্রবেশ করলে ব্যবস্থাপনায় সমস্যা হতে পারে। এই কারণে নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য সময়ভিত্তিক প্রবেশ ব্যবস্থা চালু করা হয়েছে। আগ্রহীদের অনলাইনে আবেদন করে নির্ধারিত স্লট বুক করতে হবে। সেই অনুযায়ীই জাদুঘরে প্রবেশ করবেন তারা।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন দেশাত্মবোধক গান তৈরির উদ্দেশ্যে আয়োজিত প্রতিযোগিতায় শতাধিক গান জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে ২০টি গান পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। ৫ আগস্ট রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত কনসার্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। নির্বাচিত প্রথম তিনটি গান মঞ্চে পরিবেশন করা হবে।

সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%