০২:২৮ পি.এম
সাতক্ষীরার দেবহাটায় এক গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী শরিফুল ইসলাম মোড়ল (৪০) কে আটক করেছে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নিয়ে আসার পর মামলার দায়ের করে আদালতে পাঠিয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালবেলা দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টাউনশ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে, ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে চলেছে আলোচনা-সমালোচনা।
গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম মোড়ল পার্শ্ববর্তী আজিজপুর গ্রামের মোজাম্মেল মোড়লের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, টাউনশ্রীপুর উত্তরপাড়ার গৃহবধূর সঙ্গে শরিফুল ইসলামের পরকীয়ার সম্পর্ক ছিল। সোমবার রাতে তিনি ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন। তখন স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে বাড়িটি ঘিরে ফেলে। পরে তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলেও দাবি করেন।
আরও পড়ুন: দিরাই থানা রোডের বর্তমান অবস্থা বেশ ভালো, সামান্য যানজটেই মানুষের ভিড়
এরপর তাদের দুজনকে আটকে রাখলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শরিফুল ইসলামকে থানায় নিয়ে আসে। স্থানীয় ইউপি সদস্য বাবলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতভর এলাকাবাসী দুজনকে আটক রেখেছিল। শরিফুল ইসলাম স্থানীয়ভাবে জামায়াতের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন এবং ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালন করতেন।
দেবহাটা ইউনিয়ন জামায়াতের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম মাস্টার বলেন, ‘শরিফুল ইসলাম তাদের সংগঠনের একজন সক্রিয় কর্মী। ঘটনার বিষয়ে তিনি প্রথমে অবগত ছিলেন না। পরে লোকমুখে শুনেছেন। অভিযোগের সত্যতা যাচাই করে পরে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’
দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, ‘অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক ব্যক্তিকে আটক রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। তার বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।’ এর আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে জামায়াতে ইসলামের নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়।
আরও পড়ুন: দুমকিতে রাজনৈতিক বিরোধের জেরে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তা চান বিএনপি নেতা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন