০৯:৫৪ এম
ব্রাজিল জাতীয় দলের উইঙ্গার রাফিনিয়াকে নিয়ে চাঞ্চল্যকর একটি আর্থিক কেলেঙ্কারির খবর প্রকাশিত হয়েছে।
অভিযোগ রয়েছে, দীর্ঘ সময় ধরে তার বাবার প্রতারণার শিকার হয়ে পড়েছেন এই ফুটবলার রাফিনিয়া। বিপুল অর্থ আয়ের মধ্যেও তিনি এখন প্রায় দেউলিয়া হওয়ার অবস্থায় রয়েছেন।
ব্রাজিলিয়ান সাংবাদিক লিও দিয়াসের উল্লেখ অনুযায়ী, রাফিনিয়ার পেশাদার ক্যারিয়ারের শুরু থেকেই তার বাবায় গোপনে তার খেলোয়াড়ি স্বত্বের 80 শতাংশ নিয়ন্ত্রণে রেখেছিলেন। ফলে ক্লাব ও অন্যান্য উৎস থেকে প্রাপ্ত আয়ের বড় অংশও তিনি নিজের কাছে রাখতেন। অথচ পুরো বিষয়টি সম্পর্কে রাফিনিয়াকে কিছুই জানানো হয়নি।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু, পাল্টাপাল্টি অভিযোগ
এই ঘটনা প্রকাশ্যে এসেছে একেবারে অপ্রত্যাশিতভাবে। সম্প্রতি রাফিনিয়া তার স্ত্রীকে নিয়ে একটি বিলাসবহুল বাড়ি কেনার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ব্যাংক হিসাব যাচাই করার পর তিনি আবিষ্কার করেন সেখানে প্রত্যাশিত পরিমাণ অর্থ নেই। এরপর তিনি আর্থিক লেনদেন খতিয়ে দেখে বছরের পর বছর ধরে চলে আসা এই প্রতারণার বিষয়টি সামনে আনতে সক্ষম হন।
এই ঘটনার ফলে রাফিনিয়া এখন বড় ধরনের আইনি এবং আর্থিক জটিলতার মুখোমুখি। তার উপার্জনের বড় একটি অংশ কোথায় হারিয়ে গেছে, তা জানতে তিনি আইনজীবীদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন বলে জানা গেছে।
তবে, এ বিষয়ে এখন পর্যন্ত রাফিনিয়া কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ফলে অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ, ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন