ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

নেপালে আকস্মিক বন্যা: ধ্বংসস্তূপে ফিরে বেঁচে ফেরার গল্প শোনাচ্ছেন বাসিন্দারা


নেপালে আকস্মিক বন্যা: ধ্বংসস্তূপে ফিরে বেঁচে ফেরার গল্প শোনাচ্ছেন বাসিন্দারা

নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ত্রিশূলি গ্রামের বাসিন্দারা ধীরে ধীরে নিজেদের ঘরবাড়িতে ফিরতে শুরু করেছেন। ধ্বংসস্তূপের মধ্যে পড়ে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধারের পাশাপাশি একে অন্যের সঙ্গে ভাগ করে নিচ্ছেন বন্যার ভয়াবহ অভিজ্ঞতা ও বেঁচে ফেরার গল্প।

বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে, বন্যার পর ত্রিশূলি গ্রামের চিত্র এখন অনেকটাই বিধ্বস্ত। ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান হারিয়ে অনেকেই গভীরভাবে ভেঙে পড়েছেন।

৪৩ বছর বয়সী সারস্বতী ঘালে জানান, বন্যার পানির সঙ্গে কাদামাটির স্রোত যখন দ্রুত ছুটে আসছিল, তখন তার মনে হচ্ছিল যেন ভূমিকম্পে মাটি কেঁপে উঠছে। আশপাশের পাহাড়ের ঢাল পানিতে ভরে যাওয়ায় একপর্যায়ে তিনি মনে করেছিলেন, এই দুর্যোগ থেকে হয়তো আর বেঁচে ফেরা সম্ভব হবে না।

আরও পড়ুন: ১৮ ডিসেম্বরের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিতের আহ্বান

তবে কোনোভাবে উঁচু জায়গায় আশ্রয় নিতে সক্ষম হন ঘালে। সেখান থেকে তিনি দেখেন, কাদামাটির প্রবল স্রোতে ঘরের বিভিন্ন জিনিসপত্র ভেসে যাচ্ছে। পরে চারপাশে কাদা জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

বন্যার সেই ভয়াবহ অভিজ্ঞতা এখনো তাড়া করে বেড়াচ্ছে তাকে। নিজের সবকিছু হারিয়ে গভীরভাবে ভেঙে পড়েছেন ঘালে। তিনি বলেন, এখন তার মনে হচ্ছে যেন পৃথিবীটাই আর নেই। তার ভাষায়, ‘আমার আর কিছুই নেই।’

গ্রামের ১৭ বছর বয়সী রিশিকা কালওয়ারও বন্যায় তাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস হওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, যে জায়গায় তার জন্ম ও বেড়ে ওঠা, সেই জায়গাটিই এখন ধ্বংস হয়ে গেছে। পরিবারের সদস্যরা দীর্ঘদিনের সংগ্রামের মধ্য দিয়ে সেখানে জীবন গড়ে তুলেছিলেন।

রিশিকার ভাষায়, পরিবারের সেই সংগ্রামের কথা তিনি কোনোদিন ভুলতে পারবেন না।

আরও পড়ুন: শিক্ষকদের সাংবাদিকতা করার অনুমতি নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

গত বুধবার (২৬ আগস্ট) নেপালের বিভিন্ন এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটে। বন্যায় বহু ঘরবাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতার পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমও চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মক্কা চুক্তির বিষয়ে সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


মক্কা চুক্তির বিষয়ে সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী

ঝিনাইদহ, ২৯ আগস্ট, ২০২৬ : আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কিনা এ বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার।

ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আজ এ কথা বলেন।

জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান উপস্থিত ছিলেন। 

সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় তিনি ই-জুডিশিয়ারি (বিচার বিভাগের ডিজিটালাইজেশন) নিয়ে সরকার ও আইন মন্ত্রণালয় কাজ করছে বলে জানান। আগামী এক বছরের মধ্যে এটি বাস্তবায়নে সরকারের পরিকল্পনা রয়েছে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।

এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেভি জাহাজে নারী ইঞ্জিনিয়ার ধর্ষণ! ঘটনাটিকে ‘দুর্ঘটনা’ বলল আদালত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


নেভি জাহাজে নারী ইঞ্জিনিয়ার ধর্ষণ! ঘটনাটিকে ‘দুর্ঘটনা’ বলল আদালত

যুক্তরাষ্ট্রের একটি নেভি জাহাজে ধর্ষণের অভিযোগ করা এক বেসামরিক নারী ইঞ্জিনিয়ারের করা মামলা খারিজ করে দিয়েছেন নিউ জার্সির এক ফেডারেল বিচারক। অভিযোগটি কর্মক্ষেত্রে সংঘটিত ‘ইনজুরি’ হিসেবে বিবেচিত হওয়ায় বিষয়টি ফেডারেল কর্মী ক্ষতিপূরণ আইনের আওতায় পড়বে বলে সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

মামলাটি করেছিলেন এলসি ডোমিঙ্গেজ। ২০২১ সালের ডিসেম্বরে ইতালির ব্রিনদিসিতে অবস্থানরত মার্কিন নেভির দ্রুতগতির পরিবহন জাহাজ ইউএসএনএস কারসন সিটিতে কাজ করার সময় জাহাজটির ক্যাপ্টেন তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তিনি। ডোমিঙ্গেজের দাবি, ঘটনাটি তার নিজ কেবিনে এবং কর্মঘণ্টার বাইরে ঘটেছিল। 

ডোমিঙ্গেজ ২০২৩ সালে মার্কিন সরকারের বিরুদ্ধে দেওয়ানি মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, ঘটনার পর বিষয়টি যথাযথভাবে মোকাবিলা করা হয়নি। তার আইনজীবীরা যুক্তি দেন, জাহাজে থাকা তার চাকরির অংশ হলেও ব্যক্তিগত কেবিনে যৌন নির্যাতনের অভিযোগকে কোনোভাবেই চাকরির দায়িত্ব পালনের সঙ্গে যুক্ত করা উচিত নয়। 

অন্যদিকে মার্কিন সরকার যুক্তি দেয়, ডোমিঙ্গেজের কর্মস্থল ছিল জাহাজটি এবং চাকরির কারণে তাকে সেখানে থাকতে হতো। ফলে জাহাজে অবস্থানকালে তার ওপর যে কোনো ব্যক্তিগত ক্ষতি ফেডারেল কর্মী ক্ষতিপূরণ আইনের আওতায় পড়তে পারে। এ কারণে দেওয়ানি আদালতের পরিবর্তে কর্মী ক্ষতিপূরণ ব্যবস্থার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হওয়া উচিত বলে সরকার দাবি করে। 

শেষ পর্যন্ত শ্রম বিভাগের সিদ্ধান্তের পর আদালত মামলাটি খারিজ করে দেয়। ডোমিঙ্গেজের আইনজীবীরা এ সিদ্ধান্তের সঙ্গে তীব্রভাবে দ্বিমত জানিয়েছেন। তাদের মতে, নিজের কেবিনে ঘুমন্ত অবস্থায় যৌন নির্যাতনের শিকার হওয়াকে কোনোভাবেই একজন কর্মীর চাকরির দায়িত্বের অংশ হিসেবে বিবেচনা করা উচিত নয়। 

ঘটনাটির বিষয়ে অপরাধমূলক তদন্তও হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ইউএস কোস্ট গার্ডের তদন্তে এমন তথ্য পাওয়া যায় যে, ক্যাপ্টেন এমন এক যৌন সম্পর্কে জড়িয়েছিলেন যেখানে সংশ্লিষ্ট নারী সম্মতি দেওয়ার অবস্থায় ছিলেন না। তবে এ ঘটনায় শেষ পর্যন্ত কোনো ফৌজদারি অভিযোগ আনা হয়নি।

মার্কিন নেভির বর্তমান নীতিতে যৌন নির্যাতনকে স্পষ্টভাবে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। নেভাল ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ সার্ভিস বা এনসিআইএস নেভি ও মেরিন কর্পসের যৌন নির্যাতনের অভিযোগ তদন্তের দায়িত্বে রয়েছে। 

ডোমিঙ্গেজের মামলাটি যুক্তরাষ্ট্রের সামরিক ও বেসামরিক কর্মীদের কর্মক্ষেত্রে যৌন নির্যাতনের অভিযোগ কীভাবে আইনি কাঠামোর মধ্যে বিবেচিত হবে, তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষ করে কর্মস্থলে সংঘটিত অপরাধ এবং কর্মী ক্ষতিপূরণ ব্যবস্থার সীমারেখা নিয়ে এ সিদ্ধান্ত ভবিষ্যতে আরও আইনি বিতর্ক তৈরি করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিচ্ছন্নতা ও নান্দনিকতায় বদলে যাচ্ছে পতেঙ্গা সমুদ্রসৈকত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


পরিচ্ছন্নতা ও নান্দনিকতায় বদলে যাচ্ছে পতেঙ্গা সমুদ্রসৈকত

পতেঙ্গা সমুদ্রসৈকতকে পরিচ্ছন্ন ও নান্দনিক করার উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। আধুনিক ডাস্টবিন ও ওয়াশ ব্লক স্থাপন করে সৈকতকে নিরাপদ এবং পর্যটকবান্ধব করা হবে। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানো হবে সৈকত এলাকা।

 

সংশ্লিষ্ট দোকানগুলো যদি খাবারের মান, স্যানিটেশন ও পরিচ্ছন্নতার নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে তাদের নোটিশ দেওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দোকানের সংখ্যা প্রয়োজনের তুলনায় বেশি থাকলে সেটাও কমানো হবে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে পতেঙ্গা সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে এসব কথা বলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ‘নান্দনিক চট্টগ্রাম’ গড়ার কর্মসূচির ধারাবাহিকতায় বিচ ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

 

কর্মসূচির শুরুতে সৈকত এলাকায় একটি র‌্যালি বের করা হয়। পরে পর্যটক ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জেলা প্রশাসকের নেতৃত্বে সরকারি কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও নাগরিকেরা ঝাড়ু হাতে সৈকতের ওয়াকওয়ে ও আশপাশের এলাকা পরিষ্কার করেন।

অভিযান চলাকালে জেলা প্রশাসক সৈকতের বিভিন্ন দোকান পরিদর্শন করেন।

 

দোকানগুলোর বর্জ্য কোথায় ফেলা হয়, সে বিষয়ে ব্যবসায়ীদের কাছে জানতে চান তিনি। প্রতিটি দোকানের বর্জ্য নির্ধারিত ডাস্টবিনে ফেলার পাশাপাশি পর্যটকদের যাতে যত্রতত্র ময়লা না ফেলতে হয়, সে বিষয়ে সচেতন করতে দোকানমালিকদের নির্দেশ দেন।

পরে জেলা প্রশাসক বলেন, দেশি-বিদেশি পর্যটকদের কাছে পতেঙ্গা সমুদ্রসৈকতের বিশেষ আকর্ষণ রয়েছে। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করা যায়। তবে সৈকতের পরিবেশ, পরিচ্ছন্নতা ও খাবারের মান নিয়ে পর্যটকদের মধ্যে প্রায়ই অসন্তোষ দেখা যায়।

 

তিনি আরও বলেন, সৈকতের পরিবেশ সুন্দর রাখতে আধুনিক ডাস্টবিন ও ওয়াশ ব্লক স্থাপন করা হবে। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে সৈকত এলাকা সাজানো হবে। একই সঙ্গে খাবারের মান, স্যানিটেশন ও পরিচ্ছন্নতার বিষয়টি কঠোরভাবে নজরদারি করা হবে। নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দোকানকে নোটিশ দেওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, জেলা প্রশাসন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠন ক্লিন বাংলাদেশের স্বেচ্ছাসেবক এবং স্থানীয় নাগরিকেরা।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে ৪ হত্যা: ডিবি হেফাজতে অভিযুক্ত সিদ্ধার্থের ভাই ও বাবা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


রংপুরে ৪ হত্যা: ডিবি হেফাজতে অভিযুক্ত সিদ্ধার্থের ভাই ও বাবা

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় অভিযুক্ত সিদ্ধার্থ দাসের বাবা ও ভাইকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, অনেকদিন ধরে তাদের ডাকা হচ্ছিল। পরে শনিবার বিকেলে সিদ্ধার্থ দাসের বাবা বিনয় দাস এবং ভাই পার্থ দাসকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে।

তাদের গ্রেপ্তার করা হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

এর আগে ২২ আগস্ট রাতে ওই বাসা থেকে গণপতি (৬০), তার স্ত্রী প্রীতিলতা (৫০), স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী মেয়ে আগামী (২৫) এবং পঞ্চম শ্রেণি পড়ুয়া ছেলে প্রীয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়।

চারজনকে হত্যার এ ঘটনায় নিহতের বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

ওই দিন ভোরে একই এলাকা থেকে মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাস (১৯) নামে দুই তরুণকে গ্রেপ্তার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%