১১:২৪ এম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান মন্তব্য করেছেন, তৃণমূলের নারীরাই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি।
সোমবার (৮ জুন) সকালে রাজধানীর বনানীর হোটেল রেডিসন ব্লুতে ‘নেতৃত্ব ও প্রশাসনে নারী’ শীর্ষক সম্মেলনের আয়োজন করে আইসিএবি।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আবদুল মঈন খান বলেন, দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য প্রায় ৪০ লাখ নারী গার্মেন্টস সেক্টরে কাজ করছেন। কিন্তু তবুও দেশে নারীর অধিকার নিশ্চিত করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
এ ছাড়াও, সম্মেলনে অংশ নেয়া বক্তারা মন্তব্য করেছেন যে, অংশীদারিত্বের মাধ্যমে সঠিক নেতৃত্ব গড়ে তোলা সম্ভব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন