প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট বিষয়ক সভার আয়োজন করা হয়েছে। সোমবার (৮ জুন) সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ত্রয়োদশ সংসদ নির্বাচন পরবর্তী বিএনপি সরকারের এই প্রথম বাজেট আগামী ১১ জুন সংসদে উপস্থাপন করা হবে। সাম্প্রতিক বৈশ্বিক এবং অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বিএনপি সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সবার মত।
সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রীর অন্যান্য নির্ধারিত কার্যক্রমের মধ্যে আইনশৃঙ্খলা এবং জ্বালানি সংক্রান্ত দুটি আলাদা বৈঠক অন্যতম। মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সবগুলো বৈঠকেই সরকারপ্রধান উপস্থিত থাকবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন শুরু হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর এটি বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন।
রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন বলে জানা গেছে।
এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের এ অধিবেশন আহ্বান করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল সমাপ্ত হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন