ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

জয় দিয়ে রদ্রির অভিষেক রাঙালো বার্সেলোনা


জয় দিয়ে রদ্রির অভিষেক রাঙালো বার্সেলোনা

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৬ : রাফিনিয়া ও ফার্মিন লোপেজের গোলে স্প্যানিশ ফুটবল লিগে টানা দ্বিতীয় ম্যাচ জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।
 
গত রাতে লা-লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে বার্সা ২-০ গোলে হারিয়েছে অ্যাথলেটিক বিলবাওকে। 

এ ম্যাচে বার্সেলোনার হয়ে অভিষেক হয়েছে স্পেনের বিশ্বকাপ জয়ী অধিনায়ক রদ্রির। ম্যাচের ৬৩ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি।  

ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ম্যাচের শুরু থেকে বল দখলে রাখার পাশাপাশি আক্রমণ চালাতে থাকে বার্সেলোনা। এ অবস্থায় রক্ষণভাগ সামলাতে ব্যস্ত হয়ে পড়ে বিলবাও। নবম মিনিটে পেদ্রির কর্নার থেকে এরিক গার্সিয়ার হেড মিস হলে অল্পের জন্য গোল বঞ্চিত হয় বার্সেলোনা। 

আরও পড়ুন: বিএনপির ৭ দিনের কর্মসূচি, কাল শোভাযাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৫ মিনিটে লামিলে ইয়ামালের শট দারুণ দক্ষতায় রুখে দেন বিলবাওর গোলরক্ষক উনাই সিমনে। 

২১ মিনিটে রদ্রির ক্রস থেকে রাফিনিয়ার হেড পোস্টে লেগে ফিরে এলে আবারও গোল বঞ্চিত হয় বার্সেলোনা। 

অবশেষে রদ্রি-রাফিনিয়ার হাত ধরেই প্রথম গোলের দেখা পায় বার্সেলোনা। ৩৭ মিনিটে পেদ্রির পাস থেকে বক্সে ঢুকে বিলবাওর গোলরক্ষক সিমনেকে কাটিয়ে বল জালে জড়ান রাফিনিয়া। এবারের লিগে এটি তার তৃতীয় গোল। গত ম্যাচে এলচের বিপক্ষে দুই গোল করেছিলেন তিনি।  

রাফিনিয়ার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে হান্সি ফ্লিকের দল। 

আরও পড়ুন: মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ৫১ মেডিক্যাল সেন্টারের তালিকা প্রকাশ

দ্বিতীয়ার্ধেও বল দখলে রাখে বার্সেলোনা। কিন্তু দ্বিতীয় গোলের দেখা পাচ্ছিলো না তারা। বেশিরভাগ সময় বার্সার আক্রমণগুলো নস্যাৎ করে দেন বিলবাওর গোলরক্ষক সিমনে।
 
তবে ৮২ মিনিটে বিলবাওর ডিফেন্ডার আইমেরিক লাপোর্তের ভুলে গোল পেয়ে যায় বার্সেলোনা। লোপেজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। চলতি মৌসুমে নিজের তৃতীয় গোল করেন লোপেজ। 

শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। নিজেদের প্রথম ম্যাচে এলচেকে ৫-০ গোলে হারায় বার্সা। লা লিগায় ঘরের মাঠে এ নিয়ে টানা ২০ ম্যাচ জিতল বার্সেলোনা। এর আগে ২০১২ সালের নভেম্বর থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত টানা ২৫ ম্যাচ জিতেছিল বার্সা। 

২ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

বার্সেলোনার হয়ে অভিষেকে খুশি সর্বশেষ বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী রদ্রি। তিনি বলেন, ‘বার্সার হয়ে প্রথম ম্যাচ খেলে এবং জিততে পেরে ভালো লাগছে। এটি বার্সার টানা দ্বিতীয় জয়। ছন্দ ফিরে পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। আশা করছি, সামনে আরও ভালো কিছু হবে।’

আরও পড়ুন: আর্থিক খাত রাজনীতিমুক্ত করার চেষ্টা চলছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লম্বা চুল ছেঁটে হালান্ডের ‘মিলিটারি’ লুক, ভাইরাল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


লম্বা চুল ছেঁটে হালান্ডের ‘মিলিটারি’ লুক, ভাইরাল ছবি

 

হালান্ড, যিনি দীর্ঘ স্বর্ণালি চুলের জন্য পরিচিত ছিলেন, এবার সম্পূর্ণ নতুন রূপে হাজির হয়েছেন। নরওয়ের এই তারকা ফুটবলার তার চেহারা বদলে ফেলেছেন।

 

বিশ্বকাপের পর হঠাৎ করেই তিনি চুল ছোট করে ফেলেছেন। তার নতুন লুকটি মিলিটারি স্টাইলের বাজ কাটে দেখা গেছে। এই তথ্যটি

২৩ আগস্ট, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজের হেয়ারকাটের ছবি ও ভিডিও শেয়ার করেন

 

ছবিতে দেখা যাচ্ছে, কাঁধের দৈর্ঘ্যের লম্বা চুল কেটে তিনি একেবারে ছোট করে ফেলেছেন।

চুল কাটার আগে কিছুটা নার্ভাস ছিলেন হালান্ড। নতুন মৌসুম শুরুর আগে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে চেয়েছিলেন তিনি।

হালান্ডের বান্ধবী ইসাবেল হগসেং জোহানসেনও এই প্রক্রিয়ায় তার সঙ্গে ছিলেন।

 

নতুন চেহারা দেখে তার প্রতিক্রিয়া ছিল, ‘কিউট’।

অন্যদিকে, হালান্ডের বন্ধু ও সাবেক তারকা ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচের প্রতিক্রিয়া ছিল আরো মজার। নতুন লুক দেখে তিনি প্রশ্ন করেন, ‘কী করেছ? কোনো বাজি হেরে গেছ?’

হালান্ডের নতুন চেহারা প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনা শুরু হয়েছে। ভক্তদের অনেকেই তার পুরনো লম্বা চুলের সঙ্গে নতুন লুকের তুলনা করছেন।

নতুন মৌসুমে মাঠে হালান্ডের পারফরম্যান্সের পাশাপাশি তার নতুন চেহারাও আলোচনার বিষয় হয়ে উঠবে, তা বলাই যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও ইয়োমিকাতা জাপানি ভাষা ও পরামর্শ কেন্দ্রের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

সাব্বির হাসনাত, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও ইয়োমিকাতা জাপানি ভাষা ও পরামর্শ কেন্দ্রের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং ইয়োমিকাতা জাপানি ভাষা ও পরামর্শ কেন্দ্র, টোকিও, জাপান (Yomikata Japanese Language & Consultancy Center, Tokyo, Japan) এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। ঢাকায় বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৬:৩০ মিনিটে এই সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের কার্যক্রম সম্পন্ন হয়।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতারের দূরদর্শী উদ্যোগের ফলে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হয়। বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহারে তৃতীয় ভাষা (Third Language) প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপের ধারাবাহিকতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং জাপানে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার। অন্যদিকে, ইয়োমিকাতা জাপানি ভাষা ও পরামর্শ কেন্দ্র, টোকিও, জাপানের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের Co-Founder Mohammad Mahmudul Hasan (Razib)।

স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জনাব জান্নাতুল মাওয়া মুন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ মাইনুল ইসলাম এবং আইসিটি সেলের প্রোগ্রামার জনাব তানিয়া ইয়াসমিন।

এ সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠান নিম্নলিখিত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতায় সম্মত হয়েছে—

* জাপানি ভাষা ও সংস্কৃতি শিক্ষা;

* জাপানে স্নাতক, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে দিকনির্দেশনা;

* জাপানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃত্তি, গবেষণা ও অ্যাকাডেমিক সুযোগ সম্পর্কে তথ্য ও সহযোগিতা;

* জাপানে ক্যারিয়ার উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ;

* শিক্ষার্থী কাউন্সেলিং, মেন্টরিং ও পেশাগত দিকনির্দেশনা;

* জাপানে গবেষণা, উদ্ভাবন এবং শিল্প-শিক্ষা প্রতিষ্ঠান (Industry-Academia) সহযোগিতার সুযোগ;

* জাপানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার্থী, শিক্ষক ও অ্যাকাডেমিক নেটওয়ার্কিং;

* সেমিনার, কর্মশালা, সম্মেলন ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি;

* আন্তর্জাতিকীকরণ এবং টেকসই বাংলাদেশ-জাপান অ্যাকাডেমিক অংশীদারিত্বের উন্নয়ন;

* উভয় পক্ষের পারস্পরিক সম্মতিতে অন্যান্য অ্যাকাডেমিক, শিক্ষামূলক, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতামূলক কার্যক্রম।

YOMIKATA-এর দায়িত্বসমূহ:

সমঝোতা স্মারক অনুযায়ী ইয়োমিকাতা জাপানি ভাষা ও পরামর্শ কেন্দ্র—

* চার (৪) মাস মেয়াদি জাপানি ভাষা কোর্স বিনামূল্যে পরিচালনা করবে;

* কোর্স পরিচালনার জন্য প্রয়োজন অনুযায়ী যোগ্যতাসম্পন্ন শিক্ষক, প্রশিক্ষক বা প্রশিক্ষণ সহায়ক নিয়োগ/প্রদান করবে;

* জাপানি ভাষা ও JLPT প্রস্তুতির জন্য একটি সুসংগঠিত শিক্ষণ ও প্রস্তুতি রোডম্যাপ প্রদান করবে;

* জাপানে উচ্চশিক্ষা, বৃত্তি, ক্যারিয়ার উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করবে;

* সেমিনার, কর্মশালা, কাউন্সেলিং, মেন্টরিং এবং পারস্পরিকভাবে সম্মত অন্যান্য কার্যক্রম আয়োজনে সহযোগিতা করবে;

* প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থীদের সংশ্লিষ্ট জাপানি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সুযোগের সঙ্গে নেটওয়ার্কিং এবং যোগাযোগ স্থাপনে সহায়তা করবে;

* মনোনীত লিয়াজোঁ/সমন্বয়কারী বা ফোকাল ব্যক্তির মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করবে;

* রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কোর্স সমাপ্তির সনদপত্র প্রদান করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্টার মায়ামির নতুন কোচ গঞ্জালেজ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


ইন্টার মায়ামির নতুন কোচ গঞ্জালেজ

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৬ : ইন্টার মায়ামির নতুন কোচ হলেন আর্জেন্টিনার সাবেক উইঙ্গার ক্রিস্টিয়ান ‘কিলি’ গঞ্জালেজ। 

মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

আর্জেন্টিনার সাবেক খেলোয়াড় জাভিয়ের মাচেরানো সরে দাঁড়ানোর পর ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পান গিয়ের্মো ওশো। গঞ্জালেজ ওয়ার্ক পারমিট পাওয়ার আগ পর্যন্ত মায়ামির দায়িত্ব পালন করবেন ওশো। 

সংবাদ বিজ্ঞপ্তিতে মায়ামি জানায়, ‘প্রয়োজনীয় কাজের অনুমতিপত্র (ওয়ার্ক পারমিট) হাতে পাওয়ার পরই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন গঞ্জালেজ। নতুন প্রধান কোচ ও তার কোচিং স্টাফরা দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন ওশো।’

১৯৯৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ৫৬ ম্যাচ খেলেন ৫২ বছর বয়সি গঞ্জালেজ। ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে আর্জেন্টিনা দলে জায়গা করে নেন তিনি। ২০০৫ সালে ইন্টার মায়ামির বর্তমান অধিনায়ক লিওনেল মেসির সাথে জাতীয় দলে খেলেছেন তিনি। ঐ বছর পেরু ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে একসাথে খেলেছিলেন গঞ্জালেজ ও মেসি।

১৯৯৩ সালে রোজারিও সেন্ট্রালের হয়ে খেলোয়াড়ি জীবন শুরু করেন গঞ্জালেজ। তিন বছর পর ইউরোপে পাড়ি দেন তিনি। সেখানে লা লিগার ভ্যালেন্সিয়া ও জারাগোজা এবং সিরি আ’তে ইন্টার মিলানের হয়ে খেলেছেন গঞ্জালেজ।

২০২০ সালে কোচিং পেশায় যোগ দেন গঞ্জালেজ। আর্জেন্টিনার তিন ক্লাব রোজারিও সেন্ট্রাল, উনিয়ন (সান্তা ফে) এবং প্লাতেন্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন গঞ্জালেজ।

বর্তমানে ২১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ন্যাসভিলের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে গেছে তারা।

তবে অন্তর্বর্তীকালীন কোচ ওশোর অধীনে সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে মায়ামি। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উখিয়া আশ্রয়শিবিরে তিন সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, গুলিবিদ্ধ মা–ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


উখিয়া আশ্রয়শিবিরে তিন সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, গুলিবিদ্ধ মা–ছেলে

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে তিনটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনায় মা ও ছেলে গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত থেমে থেমে এ গোলাগুলি চলে।

শুক্রবার (২৮ আগস্ট) আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধরা হলেন—বালুখালী আশ্রয়শিবিরের (ক্যাম্প-৮ ইস্ট) বি-৪১ ব্লকের বাসিন্দা নুর আলমের স্ত্রী তাহেরা বেগম এবং তার ৭ বছর বয়সী ছেলে মোহাম্মদ ইউসুফ। বর্তমানে তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্যাম্প-৮ ইস্টের বি-৪০ ও বি-৪১ ব্লক এলাকায় রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ), আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্যদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষের পরও কিছুক্ষণ পরপর গুলির শব্দ শোনা যায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে, এআরএ ও আরসার সদস্যরা একত্র হয়ে আরএসও সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ বিষয়ে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গোলাগুলির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আশ্রয়শিবিরে অভিযান চালানো হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%