ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

ইন্টার মায়ামির নতুন কোচ গঞ্জালেজ


ইন্টার মায়ামির নতুন কোচ গঞ্জালেজ

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৬ : ইন্টার মায়ামির নতুন কোচ হলেন আর্জেন্টিনার সাবেক উইঙ্গার ক্রিস্টিয়ান ‘কিলি’ গঞ্জালেজ। 

মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

আর্জেন্টিনার সাবেক খেলোয়াড় জাভিয়ের মাচেরানো সরে দাঁড়ানোর পর ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পান গিয়ের্মো ওশো। গঞ্জালেজ ওয়ার্ক পারমিট পাওয়ার আগ পর্যন্ত মায়ামির দায়িত্ব পালন করবেন ওশো। 

আরও পড়ুন: এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিলেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন

সংবাদ বিজ্ঞপ্তিতে মায়ামি জানায়, ‘প্রয়োজনীয় কাজের অনুমতিপত্র (ওয়ার্ক পারমিট) হাতে পাওয়ার পরই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন গঞ্জালেজ। নতুন প্রধান কোচ ও তার কোচিং স্টাফরা দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন ওশো।’

১৯৯৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ৫৬ ম্যাচ খেলেন ৫২ বছর বয়সি গঞ্জালেজ। ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে আর্জেন্টিনা দলে জায়গা করে নেন তিনি। ২০০৫ সালে ইন্টার মায়ামির বর্তমান অধিনায়ক লিওনেল মেসির সাথে জাতীয় দলে খেলেছেন তিনি। ঐ বছর পেরু ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে একসাথে খেলেছিলেন গঞ্জালেজ ও মেসি।

১৯৯৩ সালে রোজারিও সেন্ট্রালের হয়ে খেলোয়াড়ি জীবন শুরু করেন গঞ্জালেজ। তিন বছর পর ইউরোপে পাড়ি দেন তিনি। সেখানে লা লিগার ভ্যালেন্সিয়া ও জারাগোজা এবং সিরি আ’তে ইন্টার মিলানের হয়ে খেলেছেন গঞ্জালেজ।

২০২০ সালে কোচিং পেশায় যোগ দেন গঞ্জালেজ। আর্জেন্টিনার তিন ক্লাব রোজারিও সেন্ট্রাল, উনিয়ন (সান্তা ফে) এবং প্লাতেন্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন গঞ্জালেজ।

আরও পড়ুন: শিবালয়ে ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নীতিগত সিন্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপির আনন্দ র‌্যালি

বর্তমানে ২১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ন্যাসভিলের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে গেছে তারা।

তবে অন্তর্বর্তীকালীন কোচ ওশোর অধীনে সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে মায়ামি। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উখিয়া আশ্রয়শিবিরে তিন সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, গুলিবিদ্ধ মা–ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


উখিয়া আশ্রয়শিবিরে তিন সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, গুলিবিদ্ধ মা–ছেলে

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে তিনটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনায় মা ও ছেলে গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত থেমে থেমে এ গোলাগুলি চলে।

শুক্রবার (২৮ আগস্ট) আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধরা হলেন—বালুখালী আশ্রয়শিবিরের (ক্যাম্প-৮ ইস্ট) বি-৪১ ব্লকের বাসিন্দা নুর আলমের স্ত্রী তাহেরা বেগম এবং তার ৭ বছর বয়সী ছেলে মোহাম্মদ ইউসুফ। বর্তমানে তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্যাম্প-৮ ইস্টের বি-৪০ ও বি-৪১ ব্লক এলাকায় রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ), আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্যদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষের পরও কিছুক্ষণ পরপর গুলির শব্দ শোনা যায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে, এআরএ ও আরসার সদস্যরা একত্র হয়ে আরএসও সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ বিষয়ে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গোলাগুলির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আশ্রয়শিবিরে অভিযান চালানো হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবশেষে অনুষ্ঠিত হলো বিয়ানীবাজারের বহুল প্রতীক্ষিত নৌকাবাইচ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


অবশেষে অনুষ্ঠিত হলো বিয়ানীবাজারের বহুল প্রতীক্ষিত নৌকাবাইচ

বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী নৌকাবাইচ অবশেষে অনুষ্ঠিত হলো।

শরতের মেঘের ছায়ায় মাথার ওপর। তীব্র রোদ থাকলেও মাঝে মাঝে বাতাসে স্বস্তি অনুভূত হচ্ছিল।

 

সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুনাই নদীর দুই তীরে শুক্রবার (২৮ আগস্ট) হাজার হাজার মানুষ জড়ো হন। সবার দৃষ্টি নদীর জলে। বিকেল ৪টায় শুরু হয় নৌকাবাইচ। ‘ঝিলমিল ঝিলমিল’ নামের নৌকাগুলো একে অপরকে পেছনে ফেলার লড়াইয়ে ছুটতে শুরু করে।

 

বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর গাংপার যুব সমাজ গত প্রায় তিন দশক ধরে সুনাই নদীতে এই নৌকাবাইচের আয়োজন করে আসছে। তবে এবারের আয়োজন নিয়ে কিছু অনিশ্চয়তা দেখা দিয়েছিল। নৌকাবাইচ আয়োজনের ঘোষণা আসার পর একটি পক্ষ এর বিরোধিতা শুরু করে। ‘তৌহিদী জনতা’র ব্যানারেও এর বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়।

 

এ পরিস্থিতিতে একপর্যায়ে আয়োজন নিয়ে সংশয় দেখা দেয়।

পরে দেশব্যাপী প্রতিবাদের পর স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় জটিলতার অবসান ঘটে। সমঝোতার পর পূর্বনির্ধারিত দিনেই শুক্রবার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। তবে সমঝোতার অন্যতম শর্ত ছিল, এ বছর আয়োজন হলেও আগামীতে সুনাই নদীতে আর নৌকাবাইচ আয়োজন করা হবে না।

এবার আগের কয়েক বছরের তুলনায় দর্শনার্থীর উপস্থিতি বেশি ছিল বলে স্থানীয়রা জানান।

আশপাশের গ্রামের বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে স্বজনদের আমন্ত্রণে অনেকেই এসেছেন। সিলেট নগর থেকেও অনেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে নৌকাবাইচ দেখতে নদীর তীরে ভিড় করেন। তাঁদের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরীও উপস্থিত ছিলেন।

এবারের প্রতিযোগিতায় সিলেটের গোলাপগঞ্জ ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে তিনটি নৌকা অংশ নেয়। নৌকাগুলোর নাম ‘স্বাধীন বাংলা’, ‘বাঘ’ ও ‘পাগলা নাও’। গানের সুর ও ছন্দের তালে বিকেল ৪টায় প্রতিযোগিতা শুরু হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কখনো দর্শকদের মধ্যে উৎকণ্ঠা, আবার কখনো উচ্ছ্বাস দেখা যায়। পছন্দের নৌকার সমর্থনে অনেকে গলা ফাটিয়ে চিৎকার করেন।

আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, ‘পূর্বনির্ধারিত সময়েই প্রতিযোগিতা শুরু হয়েছে।’

স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতাকে ঘিরে অন্তত এক দিনের জন্য পুরো এলাকা উৎসবের নগরে পরিণত হয়। তবে নৌকাবাইচের কারণে নদীর দুই তীরের ঘরবাড়ি ও জমিতে প্রভাব পড়ে। নদীভাঙন দেখা দেয়, মানুষের জটলার কারণে ফসলি জমিও ক্ষতিগ্রস্ত হয়। আবার নৌকাবাইচ এবারই শেষ—এ কথা মনে হলে কষ্টও লাগে।’

স্থানীয় বাসিন্দা রাশেদ হক বলেন, ‘নৌকাবাইচ আমাদের ঐতিহ্যের অংশ। এটি খুবই উপভোগ্য আয়োজন। গ্রামের মানুষ এ প্রতিযোগিতা খুব উপভোগ করেন। দূর-দূরান্ত থেকেও মানুষজন এসেছেন।’

আয়োজক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নৌকাবাইচ আয়োজন নিয়ে জটিলতা তৈরি হওয়ার পর বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা মধ্যস্থতা করেন। পরে উভয় পক্ষের সমঝোতায় পূর্বনির্ধারিত দিনেই প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেন বলেন, ‘পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী সুনাই নদীতে বাহাদুরপুর গাংপার যুব সমাজের উদ্যোগে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে প্রতিযোগিতা যথাসময়ে অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ বছর নৌকাবাইচ আয়োজনের সুযোগ চেয়েছে আয়োজক সংগঠন। তবে আগামী বছর থেকে সুনাই নদীতে আর নৌকাবাইচ আয়োজন করবে না তারা। উভয় পক্ষ এ সিদ্ধান্তে মত দেওয়ায় শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুগদা থানার অভিযানে গ্রেফতার ১২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


মুগদা থানার অভিযানে গ্রেফতার ১২

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুগদা থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ১২ জন গ্রেফতার হয়েছে। 

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, মুগদা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলো- মো. আলম (৫২), মো. খোরশেদ আলম (৪৭), ইখলাস হোসেন (২০), সবুজ(২১), মো. সজীব হোসেন (২১), দ্বীন ইসলাম (৩৫), মো. নুর হোসেন (২৫), মো. আব্বাস (২৮), মো. রাজু (২৪), মো. শাহাদাৎ হোসেন (২৬), মো. দুলাল (৩০), মো. রায়হান (১৯)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২৬ কোটি টাকায় চেলসিতে যাচ্ছেন এমি মার্তিনেজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


১২৬ কোটি টাকায় চেলসিতে যাচ্ছেন এমি মার্তিনেজ

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘এমি’ মার্তিনেজকে দলে নেওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছে ইংলিশ জায়ান্ট চেলসি। তাকে পেতে অ্যাস্টন ভিলার সঙ্গে ৭৫ লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৬ কোটি টাকার চুক্তিতে সমঝোতায় পৌঁছেছে লন্ডনের ক্লাবটি।

দ্য গার্ডিয়ান ও ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৩ বছর বয়সী মার্তিনেজের সঙ্গে দুই বছরের চুক্তি করবে চেলসি। চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও থাকবে। তবে এখনো দুই ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

চেলসি কোচ জাবি আলোনসোর অগ্রাধিকারের তালিকায় ছিলেন একজন অভিজ্ঞ গোলরক্ষক। সোমবার ফুলহামের বিপক্ষে ৩-২ গোলের জয়ে রবার্ট সানচেজের ভুলের পর সেই প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে ওঠে। এরপর মার্তিনেজের প্রতিনিধিরা তাকে চেলসিতে নেওয়ার প্রস্তাব দিলে দ্রুতই দুই পক্ষের আলোচনা চুক্তির পর্যায়ে পৌঁছে যায়।

বৃহস্পতিবার লুটন টাউনের বিপক্ষে লিগ কাপের ম্যাচের পর মার্তিনেজকে নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি আলোনসো। তবে দলে অভিজ্ঞ খেলোয়াড়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, মান, পরিণতিবোধ ও ব্যক্তিত্বের দিক থেকে একটি পূর্ণাঙ্গ দল গড়তে চান তিনি। তরুণ খেলোয়াড়দের উন্নয়নের ক্ষেত্রেও অভিজ্ঞদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন চেলসি কোচ।

মার্তিনেজ চেলসিতে যোগ দিলে এক নম্বর গোলরক্ষকের জায়গা হারাতে পারেন রবার্ট সানচেজ। সেক্ষেত্রে স্প্যানিশ গোলরক্ষকের ভবিষ্যৎ নিয়েও সিদ্ধান্ত নিতে হবে ক্লাবটিকে। অন্যদিকে তরুণ গোলরক্ষক মাইক পেন্ডার্সকে ধারে পাঠানোর সম্ভাবনাও রয়েছে।

এদিকে মার্তিনেজের সম্ভাব্য বিদায়ের কথা মাথায় রেখেই জাপানি গোলরক্ষক জিওন সুজুকিকে প্রায় তিন কোটি পাউন্ডে দলে নিয়েছে অ্যাস্টন ভিলা। ভিলা কোচ উনাই এমেরি আগেই জানিয়েছিলেন, নতুন চ্যালেঞ্জের সন্ধানে ক্লাব ছাড়তে পারেন মার্তিনেজ।

এমেরি বলেছিলেন, মার্তিনেজ তাদের জানিয়েছিল যে সে ক্যারিয়ারে নতুন কোনো চ্যালেঞ্জ নিতে পারে। সে চলে গেলে যেন দল সমস্যায় না পড়ে, সে কারণেই সুজুকিকে দলে নেওয়া হয়েছে।

২০২০ সালে আর্সেনাল থেকে এক কোটি ৭০ লাখ পাউন্ডে অ্যাস্টন ভিলায় যোগ দেন মার্তিনেজ। এরপর ক্লাবটির হয়ে ২৫৬ ম্যাচ খেলেছেন তিনি। গত মৌসুমে ভিলার ইউরোপা লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই আর্জেন্টাইন গোলরক্ষক।

ভিলার সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি থাকলেও নতুন ঠিকানার খোঁজে ছিলেন মার্তিনেজ। এর আগে তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। তবে সেই আলোচনা ভেস্তে যাওয়ার পর ইংল্যান্ডেই থাকার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

এখন বাকি শুধু আনুষ্ঠানিকতা। সবকিছু ঠিক থাকলে স্টামফোর্ড ব্রিজেই শুরু হতে যাচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষকের নতুন অধ্যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%