ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশে বিমানবন্দর সেবায় নতুন সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে: বিমানমন্ত্রী


বাংলাদেশে বিমানবন্দর সেবায় নতুন সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে: বিমানমন্ত্রী

বাংলাদেশে বিমানবন্দর সেবায় নতুন সংস্কৃতি তৈরি করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাকে আধুনিকায়ন, বিমান চলাচল অবকাঠামোর সম্প্রসারণ এবং দেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যে নানা উদ্যোগ নেয়া হচ্ছে। এসব বিষয় সম্পর্কে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন।

একটি একান্ত সাক্ষাৎকারে তিনি এইসব নিয়ে বলেন, ‘আমরা শুধু সমস্যা সমাধান করছি না; বাংলাদেশের বিমানবন্দরগুলোতে একটি নতুন সেবাসংস্কৃতি গড়ে তুলছি।’ মন্ত্রী দেশের বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়নে সরকারের বিস্তৃত পরিকল্পনার কথা তুলে ধরেন।

মন্ত্রী বলেন, লাগেজ ব্যবস্থাপনা, বিমানবন্দরের অব্যবস্থাপনা এবং ইমিগ্রেশন সেবা নিয়ে যাত্রীদের অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। এসব সমস্যা সমাধানে ইতোমধ্যে শৃঙ্খলা ও সেবার মানোন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।তিনি জানান, দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) চালু করা হয়েছে।

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠপর্যায়ে নিয়মিত তদারকি করছেন। লাগেজ নিরাপত্তা নিশ্চিত করতে ভিজিল্যান্স টিম, বডি-ওয়ার্ন ক্যামেরা, সিসিটিভি নজরদারি এবং ব্যাগেজ রিকনসিলিয়েশন সিস্টেম চালু করা হয়েছে। একই সঙ্গে লাগেজ সরবরাহের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে বলে জানান তিনি।

আফরোজা বলেন, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, আধুনিক গ্রাউন্ড-হ্যান্ডলিং যন্ত্রপাতি, অতিরিক্ত জনবল এবং প্রযুক্তিনির্ভর কার্যক্রম চালু করা হচ্ছে। পাশাপাশি দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্ত সেবা নিশ্চিত করতে ইমিগ্রেশন, কাস্টমস, এয়ারলাইন্স ও বিমানবন্দরের অন্যান্য সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করা হয়েছে।

তিনি বলেন, এসব সংস্কার একটি বৃহত্তর সরকারি পরিকল্পনার অংশ, যার লক্ষ্যে বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে কাজ করছি। তিনি জানান, কৌশলের আওতায় আন্তর্জাতিক আকাশপথে সংযোগ সম্প্রসারণ, বিমান বহর আধুনিকায়ন, যাত্রীসেবা উন্নয়ন এবং বিশ্বমানের বিমানবন্দর অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন

বিমান খাত সম্প্রসারণ পরিকল্পনার অন্যতম প্রধান উদ্যোগ হিসেবে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর বহর আধুনিকায়নের কথা উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, বিমানের বহরে নতুন ২৪টি উড়োজাহাজ সংযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ১৪টি বোয়িং এবং ১০টি এয়ারবাস উড়োজাহাজ থাকবে। ধাপে ধাপে এগুলো যুক্ত করে বিমানকে আধুনিক মিশ্র বহরের (মিক্সড ফ্লিট) একটি আন্তর্জাতিক মানের এয়ারলাইন্সে রূপান্তর করা হবে।

তিনি জানান, একই সঙ্গে চলতি বছর পাঁচটি উড়োজাহাজ লিজ নেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য ইতোমধ্যে ৪০টি প্রতিষ্ঠান লিজের মাধ্যমে উড়োজাহাজ সরবরাহে আবেদন জমা দিয়েছে।

আফরোজা বলেন, আমাদের লক্ষ্য শুধু বহর বাড়ানো নয়; বরং জ্বালানি-সাশ্রয়ী, ব্যয়-সাশ্রয়ী এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষম একটি জাতীয় বিমান সংস্থা গড়ে তোলা।

আরও পড়ুন: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

তিনি জানান, উড়োজাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের উৎপাদনসূচি অনুযায়ী ধাপে ধাপে নতুন উড়োজাহাজ বহরে যুক্ত হবে। সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী ২০৩৪-৩৫ অর্থবছরের মধ্যে বিমানের বহর ৪৭টি উড়োজাহাজে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আফরোজা খানম বলেন, সরকার সুশাসন, ব্যবসায়িক কৌশল ও সেবার রূপান্তর- এই তিনটি মূল ভিত্তির ওপর দাঁড়িয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ব্যাপক সংস্কার কার্যক্রম পরিচালনা করছে।

তিনি জানান, মেধাভিত্তিক নিয়োগ, জবাবদিহিতা এবং সুশাসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। এছাড়া বিদ্যমান রুটগুলোর বাণিজ্যিক সম্ভাবনা পুনর্মূল্যায়ন করে লাভজনক রুটগুলো আরও শক্তিশালী করা হচ্ছে।

এছাড়া আন্তর্জাতিক বিমান চলাচলে বাংলাদেশের উপস্থিতি সম্প্রসারণের লক্ষ্যে বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় নতুন গন্তব্য চালুর বিষয়েও বিমান কাজ করছে।

আরও পড়ুন: নেজামে ইসলাম পার্টির পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর লক্ষ্য অত্যন্ত স্পষ্ট- বাংলাদেশের পতাকা যেন আরও বেশি আন্তর্জাতিক আকাশপথে আরও দৃঢ়তার সঙ্গে ওড়ে। দেশের বিমান পরিবহন খাতে রূপান্তরের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হওয়া।

আফরোজা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে তৃতীয় টার্মিনালকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে সরকার কাজ করছে।

তিনি বলেন, তৃতীয় টার্মিনাল শুধু আরেকটি টার্মিনাল নয়; এটি বাংলাদেশের বিমান পরিবহন খাতে এক যুগান্তকারী অগ্রগতি। দেশের বিমান চলাচল খাতকে আধুনিক আঞ্চলিক হাবে পরিণত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরকার বাংলাদেশি এয়ারলাইন্সগুলোর জন্য বাহরাইন, মালে, জাকার্তা, সিউল, সিডনি, কুনমিং ও নিউইয়র্কসহ নতুন আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনার সম্ভাবনাও পর্যালোচনা করছে।

আরও পড়ুন: বটিয়াঘাটায় তিন গুলির ঘটনায় গ্রেফতার নেই, ওসি প্রত্যাহার

তবে এসব রুট চালুর সিদ্ধান্ত বাণিজ্যিক সম্ভাবনা, বাজারের চাহিদা, দ্বিপক্ষীয় আকাশ পরিবহন চুক্তি এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদনের ওপর নির্ভর করবে বলে জানান তিনি।

বিমান পরিবহনের পাশাপাশি বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটনের প্রতিযোগিতামূলক গন্তব্য হিসেবে গড়ে তুলতেও সরকার বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানান আফরোজা।

তিনি বলেন, এ কৌশলের মূল ভিত্তি হচ্ছে বাংলাদেশের বৈশ্বিক ব্র্যান্ডিং, পর্যটকবান্ধব ভ্রমণব্যবস্থা এবং পর্যটন অবকাঠামো ও সেবার মানোন্নয়ন।

ভিসা নীতিমালা-২০২৬-এর আওতায় সরকার ভিসা প্রক্রিয়া আধুনিকায়ন এবং ধাপে ধাপে ই-ভিসা চালুর পরিকল্পনা নিয়েছে।

আরও পড়ুন: দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশের সোর্স সাগর গ্রেফতার

এ নীতিমালায় চিকিৎসার উদ্দেশ্যে বাংলাদেশে আগত বিদেশিদের জন্য মেডিকেল ট্যুরিজম (এমটি) ভিসা, রোগীর সঙ্গে আসা ব্যক্তিদের জন্য মেডিকেল অ্যাটেনড্যান্ট (এমএ) ভিসা এবং ধর্মীয় উদ্দেশ্যে আগত বিদেশি পর্যটকদের জন্য রিলিজিয়াস ট্যুরিস্ট (আরটি) ভিসা চালুরও প্রস্তাব রয়েছে।

এছাড়া সরকার ইকো-ট্যুরিজম, কমিউনিটিভিত্তিক পর্যটন, জলভিত্তিক পর্যটন, রন্ধনশৈলীভিত্তিক পর্যটন এবং সংস্কৃতি ও ঐতিহ্যভিত্তিক পর্যটনের মতো বিশেষায়িত পর্যটন খাত সম্প্রসারণে কাজ করছে।

আফরোজা খানম বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে আরও কার্যকরভাবে তুলে ধরতে সরকার ডিজিটাল প্রচারণায় বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য ভিডিও, রিলস, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রচারণা এবং আন্তর্জাতিক কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সারদের সম্পৃক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, পর্যটন খাতে দেশীয় ও বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সহায়তা, বিধিবিধান সহজীকরণ, কর-সুবিধা, সহজ অর্থায়ন এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)-এর মাধ্যমে বিনিয়োগ উৎসাহিত করা হবে।

২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে নিরাপদ, আধুনিক এবং আন্তর্জাতিক মানের বিমান পরিবহন ও পর্যটন গন্তব্যে পরিণত করাই সরকারের চূড়ান্ত লক্ষ্য।

আফরোজা বলেন, বিমান পরিবহন খাতে আমরা বিশ্বমানের বিমানবন্দর, উন্নত যাত্রীসেবা এবং শক্তিশালী আঞ্চলিক সংযোগ গড়ে তুলতে চাই। আর পর্যটন খাতে আমাদের অগ্রাধিকার হলো টেকসই অবকাঠামো, দক্ষ মানবসম্পদ, ডিজিটাল সেবা, বহুমুখী পর্যটন পণ্য এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা।

তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী এক বছরের মধ্যেই মানুষ দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন। এর মধ্যে রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু, বিমানবন্দরের সেবার মানোন্নয়ন, বিভিন্ন সেবার ব্যাপক ডিজিটালাইজেশন, ভিসা নীতিমালা-২০২৬ বাস্তবায়নে অগ্রগতি, আন্তর্জাতিক পর্যটনে বাংলাদেশের শক্তিশালী ব্র্যান্ডিং এবং পর্যটন অবকাঠামোয় অধিক বিনিয়োগ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাটুরিয়ায় নিখোঁজ বৃদ্ধের মরদেহ পাওয়া গেল ডোবায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৪:৪৫ পি.এম


সাটুরিয়ায় নিখোঁজ বৃদ্ধের মরদেহ পাওয়া গেল ডোবায়

সাটুরিয়ায় নিখোঁজের একদিন পরে পুলিশ বাড়ির পাশে ডোবা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার (৩১ জুলাই) সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামে নুরুল ইসলামের বাড়ির পাশের ডোবা থেকে মরদেহটি পাওয়া যায়।

নিহতের নাম মো. দলু মিয়া (৬৫) এবং তিনি সাহেবপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।

পারিবারিক তথ্যে জানা যায়, গত ৩০ জুলাই ভোরে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন দলু মিয়া। পরিবারের লোকজন জানায়, তারা অনেক খোঁজাখুঁজি করেন।

শুক্রবার দুপুরে স্থানীয়রা একটি পুকুরে একটি মরদেহ ভাসতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করলে স্বজনরা শনাক্ত করেন তা দলুর মরদেহ।

দলু মিয়ার ছেলে জসিম উদ্দিন জানান, তার বাবা বার্ধক্যের কারণে নানা রোগে আক্রান্ত। ৫/৬ মাস আগে তিনি মানিকগঞ্জ ক্লিনিকে চিকিৎসা নেন।

তবে তার মাথায় সমস্যা ভালো হয়নি। মাথার সমস্যার কারণে তিনি বাড়ির অগোচরে বাড়ি থেকে বেরিয়ে ঘটনাস্থলে পড়ে মৃত্যু বরণ করেন।

সাটুরিয়া থানার ওসি মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের জন্য ১০টি জরুরি নির্দেশনা জারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের জন্য ১০টি জরুরি নির্দেশনা জারি

বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের জন্য ১০টি জরুরি নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের করণীয় ও বর্জনীয় বিষয়ে এসব নির্দেশনা দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী কর্মীদের কর্মরত দেশের আইন, বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা, স্থানীয় সাইবার আইন এবং ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলতে হবে। 

পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে হবে। 

এ ছাড়া চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থল-সংক্রান্ত কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করার আগে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করতে হবে। 

অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বা বার্তার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং অনলাইন প্রতারণা (স্ক্যাম) ও ফিশিং থেকে সাবধান থাকতে হবে। 

মন্ত্রণালয় আরও বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহার করতে হবে। 

কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করতে হবে এবং সন্দেহজনক বা উসকানিমূলক অনলাইন কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। 

বিজ্ঞপ্তিতে প্রবাসী কর্মীদের জন্য বেশ কয়েকটি বর্জনীয় বিষয়ও উল্লেখ করা হয়েছে। 

এর মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট কোনো পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য বা প্রচার না করা এবং গুজব, ভুয়া তথ্য বা বিদ্বেষমূলক বক্তব্য প্রচার থেকে বিরত থাকা। 

এ ছাড়া ইসরায়েল-ফিলিস্তিন, ইরান-ইসরায়েল বা অন্যান্য আন্তর্জাতিক সংঘাত নিয়ে কর্মরত দেশের আইন লঙ্ঘন করতে পারে—এমন উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার বা প্রচার না করার আহ্বান জানানো হয়েছে। 

কর্মরত দেশে নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশগ্রহণ না করা এবং যথাযথ যাচাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অনুদান না দেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। 

মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা বা নিরাপত্তা-সংক্রান্ত স্থানের ছবি বা ভিডিও ধারণ বা প্রকাশ করা যাবে না। 

নিজের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক তথ্য কিংবা অন্যান্য ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ থেকেও বিরত থাকতে হবে। 

এ ছাড়া ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ উসকে দিতে পারে—এমন পোস্ট, মন্তব্য বা বিতর্কে অংশ না নেওয়া, ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন, সন্দেহজনক বিনিয়োগ বা ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণা থেকে দূরে থাকা এবং কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডকে সমর্থন বা প্রশংসা করে পোস্ট, মন্তব্য বা প্রতিক্রিয়া না দেওয়ার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ, অটোরিকশাসহ আটক ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ, অটোরিকশাসহ আটক ৩

চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ডাকাতি প্রস্তুতিকালে দেশি অস্ত্র, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাসহ তিন জন চিহ্নিত ডাকাত গ্রেপ্তার হয়েছে।

এই তিনজন ডাকাতের মধ্যে রয়েছেন, জেলার ভোলাহাট থানার ছোট জামবাড়িয়া গ্রামের মো. বিদুরের ছেলে মো. রাসেল, যিনি ১৭টি ডাকাতি মামলার আসামি (২৭), শিবগঞ্জের আড়গাড়াহাট পলাশবাড়ী গ্রামের মো. কসিমুদ্দিনের ছেলে, যিনি ১৪টি ডাকাতি মামলার আসামী ও আন্তজেলা ডাকাত সর্দার কানু ডাকাত, যিনি পরিচিত কালু ওরফে সোনাদ্দী (৪৭) এবং দাড়িগাছা গ্রামের মো. বাদলের ছেলে মো. রুবেল, যিনি ২টি মাদক মামলার আসামী (২২)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদে উল্লেখিত স্থানে ডাকাতি প্রক্রিয়ায় জড়িত থাকার সন্দেহে শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের মিনু বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানের ফলস্বরূপ সিএনজিচালিত অটোরিকশা, অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ ঐ তিন ডাকাত গ্রেপ্তার হতে সক্ষম হয় পুলিশ।

এ সম্পর্কিত আরো তথ্য জানাতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ‘এই ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ডাকাতদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিতকরণে এ ধরনের অভিযান চলতে থাকবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় ঐক্যের দুটি ক্ষেত্রের কথা জানালেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


জাতীয় ঐক্যের দুটি ক্ষেত্রের কথা জানালেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব

প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী বলেছেন, ‘দুটি বিষয়ে জাতীয় ঐক্য বিদ্যমান। একটি হলো ফ্যাসিবাদকে পুনরায় ফিরে আসার সুযোগ দেওয়া হবে না; দ্বিতীয় হলো তাঁবেদারির রাষ্ট্র গঠন হবে না।’

তিনি আরও জানান, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সীমাবদ্ধতা ছিল। তবে এর অর্থ এই নয় যে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ফ্যাসিস্ট শক্তিকে আবার জানিয়াবার সুযোগ দেবে।’

আজ শুক্রবার (৩১ জুলাই) দুপুরে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব বক্তব্য প্রদান করেন।

প্রেসসচিব উল্লেখ করেন, ‘১৫ বছর দেশের মানুষের গুম, খুন হয়েছে। কিন্তু এখন দেশ গঠনের সময় এসেছে। গালাগাল এবং রাজনীতির মধ্যে বাস্তবে পার্থক্য রয়েছে। মনে হচ্ছে গালাগালকে সংস্কৃতির একটি অংশ হিসেবে বিবেচনা করতে শুরু করেছি। যাই হোক কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলব।’

তিনি আরও বলেন, ‘গত ১৫ বছর গুম এবং খুনের ঘটনা যেভাবে চলে গেছে, তারেক রহমানও প্রতিটি যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন। তিনি বাংলাদেশের উন্নয়নের হাল ধরেছেন এবং কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য তিনি কাজ করছেন।’

সালেহ শিবলী আবারও বলেন, ‘দুটি বিষয়ে জাতীয় ঐক্য আছে। একটি হলো ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না; দ্বিতীয় হলো তাঁবেদারির রাষ্ট্র তৈরি হবে না।’

প্রেসসচিব মন্তব্য করেন, ‘দেশ হবে সব ধর্মের জন্য নিরাপদ ভূমি। রাজনীতিতে গুণগত পরিবর্তন শুরু হয়েছে। বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%