ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না: অর্থমন্ত্রী


দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না: অর্থমন্ত্রী

মালিকানায় দুর্বল ব্যাংকগুলোর একীভূত হওয়ার পর পুরনো মালিকদের ফেরার সুযোগ রাখতে ‘ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬’-এর ১৮(ক) ধারাটি বিলোপ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এই তথ্য জানান।

জাতীয় সংসদের বাজেট আলোচনার সময় অর্থমন্ত্রী বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে এই ১৮(ক) ধারাটি বিলোপ করা হয়েছে। এর ফলে, একীভূত হওয়া দুর্বল ব্যাংকের পুরনো মালিকরা পুনরায় মালিকানায় ফিরে আসার আর কোনো সুযোগ পাবে না।

আরও পড়ুন: ভারত-চীন সম্পর্কের মোড় ঘোরেনি মোদি-শি বৈঠকেও

ব্যাংক খাতের শৃঙ্খলা ও আমানতকারীদের নিরাপত্তা নিয়ে সরকারের একটি দৃঢ় অবস্থান রয়েছে বলেও উল্লেখ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের বার্তা স্পষ্ট—যারা জনগণের সম্পদ লুট করেছে, তাদের ছাড় দেওয়া হবে না। অন্যদিকে, আমানতকারীদের আমানতের সুরক্ষা নিশ্চিত করা হবে।’

এর পূর্বে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রণীত ‘ব্যাংক রেজল্যুশন অর্ডিনেন্স' সংশোধনের মাধ্যমে এখন পুনর্গঠিত সংকটাপন্ন ব্যাংকগুলোর ওপর সাবেক মালিকদের নিয়ন্ত্রণ পুনরায় ফিরে পাওয়ার জন্য একটি আইনি পথ তৈরি হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডোবায় পড়ে শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


ডোবায় পড়ে শিশুর মৃত্যু

 

গাজীপুর মহানগরীর ৪২নং ওয়ার্ডের মিরেরবাজার তালুটিয়া গ্রামের চান্দাহাটি পাড়া এলাকার এক শিশুর ডোবায় পড়ে মৃত্যু ঘটেছে। মৃত শিশুর নাম আবির হোসেন (৬)। এই ঘটনাটি ঘটে আজ সোমবার বিকেল বেলা। নিহতের পরিবারের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।

নিহতের বাবা জূয়েল জানিয়েছেন, বিকাল সাড়ে চারটার সময় আবির বন্ধুদের সঙ্গে বৃষ্টিতে ভিজতে বেরিয়েছিল। পরে সে বাড়ির সংলগ্ন ডোবায় নামে। তখন আবির ওই ডোবায় পা পিছলে গভীর জায়গায় তলিয়ে যায়। এই ঘটনার পর পরিবারের লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে কক্সবাজারে বৃক্ষরোপণ কার্যক্রম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


প্রধানমন্ত্রীর ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে কক্সবাজারে বৃক্ষরোপণ কার্যক্রম

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৫ বছরের মধ্যে ৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্য নিয়ে চলতি মৌসুমে বিভাগীয় বন কর্মকর্তা (কক্সবাজার দক্ষিণ) ডিএফও’র পর্যবেক্ষণে টেকনাফ ও উখিয়ায় ২৭ লক্ষ ৫৬ হাজার ১শ টি বৃক্ষ রোপন সম্পন্ন হয়েছে। প্রায় ১ হাজার ১শ ৩ হেক্টর বনভূমিতে নতুনভাবে গাছ রোপনের কার্যক্রম পরিচালিত হয়েছে, যা স্থানীয়দের জন্য অনেক গুরুত্বপূণ বলে বিবেচিত হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কক্সবাজার জেলায় রোহিঙ্গা জনগোষ্ঠী দ্বারা বন, বনভুমি এবং বন্যপ্রাণীর যে অপুরণীয় ক্ষতি হয়েছে, তা পুনরুদ্ধারে সহযোগিতা করবে বলে সংশ্লিষ্টরা করছি।

বনবিভাগ সূত্র জানায়, টেকনাফ রেঞ্জের মুচনী বিটে ২০ হেক্টরে ৫০ হাজার, হ্নীলা বিটে ৬০ হেক্টরে ১ লাখ ৫০ হাজার ও মধ্য হ্নীলা বিটে ১শ হেক্টরে ২ লাখ ৫০ হাজার গাছের চারা রোপন করা হয়েছে। শীলখালী রেঞ্জের শীলখালী সদর বিটে ৪০ হেক্টরে ১ লাখ, মাথাভাঙ্গা বিটে ৪০ হেক্টরে ১ লাখ গাছের চারা রোপন করা হয়েছে। এছাড়া হোয়াইক্যং রেঞ্জের হোয়াইক্যং বিটে ১শ ৯০ হেক্টরে ৪ লাখ ৭৫ হাজার, মনখালী বিটে ৩০ হেক্টরে ৭৫ হাজার গাছের চারা রোপন করা হয়েছে।

অপরদিকে উখিয়া উপজেলার উখিয়া রেঞ্জের থাইংখালী বিটে ১শ ৫০ হেক্টরে ৩ লাখ ৭৫ হাজার, দোছড়ি বিটে ৫০ হেক্টরে ১ লাখ ২৫ হাজার ও উখিয়া সদর মধুরছড়া বিটে ৬০ হেক্টরে ১ লাখ ৫০ হাজার গাছের চারা রোপন করা হয়েছে। রাজারকুল রেঞ্জাধীন উখিয়া উপজেলার পাগলিরবিল বিটে ৫০ হেক্টরে ১ লাখ ২৫ হাজার বৃক্ষ রোপন করা হয়েছে। এর পাশাপাশি ইনানী রেঞ্জের রাজাপালং বিটে ৫০ হেক্টরে ১ লাখ ২৫ হাজার, জালিয়াপালং বিটে ৫০ হেক্টরে ১ লাখ ২৫ হাজার ও ইনানী সদর বিটে ৫০ হেক্টরে ১ লাখ ২৫ হাজার বৃক্ষ রোপন করা হয়েছে।

চোয়াংখালী বিটে ৯০ হেক্টর বনভূমিতে ২ লাখ ২৫ হাজার বৃক্ষের চারা রোপন করা হয়েছে। এছাড়াও উপকূলীয় বন বিভাগের আওতায় চট্টগ্রামের টেকনাফের হ্নীলা বিটের জাদীমুড়া থেকে চৌধুরীপাড়া পর্যন্ত বাঁধ বনায়নে ১ লাখ ও চৌধুরীপাড়া এলাকায় ১ লাখ ১১ হাজার ১শ টি ম্যানগ্রোভ প্রজাতির চারা রোপনের কাজ চলমান রয়েছে।

বনবিভাগ জানায়, অর্জুন, হরতকি, বহেরা, চিকরাশি, জারুল, কাজলভাদী, গর্জন, সিভিট, পলাশ, বকুল, সিলকড়ি, চাকুয়া, কড়ই, সেগুন, গামার, ধরমারা, সোনালো, কৃষ্ণচুড়া, ছাতিয়ান, কাঞ্চন, বুদ্ধ নারিকেল, শিমুল, বক্সবাদম, কাঠবাদাম, আমলকি, জলপাই, কালোজাম, পুতিজামসহ ৫৬টি বিপন্ন প্রজাতির দেশীয় উদ্ভিদের চারা রোপন করা হচ্ছে। বনবিভাগ সূত্র জানায়, সৃজিত বাগানগুলো দীর্ঘ মেয়াদী হবে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, পূর্বে কাঠুরিয়াদের মাধ্যমে পাহাড় থেকে কাঠ বা লাকড়ী সংগ্রহ করা হতো। এসব কাঠ স্থানীয়রা জ্বালানী হিসেবে ব্যবহার করতেন। তবে কালের পরিবর্তনে কাঠ বা লাকড়ীর ব্যবহার অনেকটাই কমে গেছে। আধুনিক যুগের কারণে মানুষ এখন গ্যাস বা অন্যান্য জ্বালানী ব্যবহার করছে। স্থানীয়দের মতে, ২০১৭ সালে টেকনাফ-উখিয়ায় লাখ লাখ রোহিঙ্গার আগমনে বনাঞ্চল অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

ডাকাতি, অপহরণ ও মুক্তিপণ বাণিজ্য সহ বিভিন্ন কারণে টেকনাফ-উখিয়ার পাহাড়গুলো দেখা দিয়েছে আতঙ্কের নাম। এখানকার বনাঞ্চল প্রান্তীক কৃষকদের জন্যও ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে পাহাড়গুলো নির্জন হয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, এ কারণে এবারের সৃজিত বাগানগুলো অক্ষুণ্ন থাকবে এবং দীর্ঘ মেয়াদী হবে। মানুষ দিন দিন সচেতন হচ্ছেন এবং সবুজ বনায়নে আগ্রহ একেবারেই বাড়ছে।

এদিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরী জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের লক্ষ্যে আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে। বনবিভাগের উদ্যোগে টেকনাফের বনাঞ্চলে ১২ লাখ চারা রোপনের পাশাপাশি চলতি মৌসুমে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভাগের উদ্যোগেও ১০ হাজার চারা রোপন করা হয়েছে।

ফলজ, বনজ ও ওষুধী গাছগুলো বড় হয়ে অক্সিজেন সরবরাহ করবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বনাঞ্চলে সৃজিত বৃক্ষরাজি রক্ষায় স্থানীয় জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। কক্সবাজার বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন জানান, যথাযথ প্রক্রিয়া অনুযায়ী ১ হাজার ১শ ৩ হেক্টর বনভূমিতে ২৭ লক্ষ ৫৬ হাজার বৃক্ষের চারা রোপন করা হয়েছে। প্রাপ্তির পর সঠিক পরিচর্যা দ্বারা সৃজিত বৃক্ষরাজি রক্ষায় বনবিভাগ কাজ করবে। রোহিঙ্গাদের কারণে বনভূমিতে হওয়া ক্ষতির পুনরুদ্ধারে সহায়তা করবে।

এছাড়া দীর্ঘ মেয়াদী কৃষি বাগান বাঁধ ও গাছগুলো পরিবেশের উপকারে আসবে। ভবিষ্যতে এটি মূল্যবান সম্পদে পরিণত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উগান্ডার শীর্ষ গণমাধ্যমগুলোর বন্ধের নির্দেশ সেনাপ্রধানের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


উগান্ডার শীর্ষ গণমাধ্যমগুলোর বন্ধের নির্দেশ সেনাপ্রধানের

উগান্ডার শীর্ষস্থানীয় স্বাধীন গণমাধ্যমগুলো বন্ধ করার নির্দেশ দেশটির সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা দিয়েছেন।

২৮ জুন রবিবার সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে তিনি এই বিষয়ে একটি বিবৃতি প্রদান করেন।

এছাড়া তিনি এই পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরেন, যে তিনি মুক্ত গণমাধ্যমের প্রতি বিশ্বাসী নন।

মুহুজি কাইনেরুগাবা উগান্ডার দীর্ঘমেয়াদি প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির ছেলে। তিনি উগান্ডার দুটি প্রধান গণমাধ্যম বন্ধ করার কথা উল্লেখ করেছেন।

এক্সে প্রকাশিত বিবৃতির মাধ্যমে তিনি ডেইলি মনিটর পত্রিকা এবং এনটিভি সম্প্রচার কেন্দ্র বন্ধ করার ঘোষণা দেন। আরও উল্লেখ করেন, এটি রাষ্ট্রপতির কার্যালয় থেকে তাঁর কাছে অর্পিত ক্ষমতার আওতাধীন।

কেনিয়াভিত্তিক নেশন মিডিয়া গ্রুপের মালিকানাধীন ডেইলি মনিটর পত্রিকা এবং এনটিভি টেলিভিশন চ্যানেল উগান্ডার অন্যতম বৃহৎ স্বাধীন গণমাধ্যম।

এছাড়া একই গ্রুপের অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান যেমন ডেম্বে এফএম, স্পার্ক টিভি, কেএফএম এবং দ্য ইস্ট আফ্রিকানের সম্প্রচার ও প্রকাশনাও বন্ধ করা হয়েছে।

বিবৃতিতে তিনি আরো উল্লেখ করেন, উগান্ডায় আমার ইচ্ছামতো যেকোনো গণমাধ্যম বন্ধ করার ক্ষমতা আমার রয়েছে। এই ক্ষমতা আমার কাছে ২০১৭ সাল থেকে রয়েছে।

এটি আমার মহান বাবা প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি আমাকে দিয়েছেন।

সেনাপ্রধান আরও বলেন, এটি 'কেবল শুরু' এবং 'আরো অনেককে গ্রেপ্তার করার' হুমকি দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুর জেলা পুলিশ পেল নতুন যানবাহন, বহরে বাড়ল সক্ষমতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


চাঁদপুর জেলা পুলিশ পেল নতুন যানবাহন, বহরে বাড়ল সক্ষমতা

চাঁদপুর জেলা পুলিশের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত নতুন যানবাহন আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। জেলা পুলিশের বহরে নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছে দু'টি পিকআপ ভ্যান, একটি হাইয়েস মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল।

পুলিশ সুপার (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত) মো. রবিউল হাসান সোমবার ২৯ জুন, ২০২৬ ইং তারিখে যানবাহনগুলো আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%