প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মালিকানায় দুর্বল ব্যাংকগুলোর একীভূত হওয়ার পর পুরনো মালিকদের ফেরার সুযোগ রাখতে ‘ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬’-এর ১৮(ক) ধারাটি বিলোপ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এই তথ্য জানান।
জাতীয় সংসদের বাজেট আলোচনার সময় অর্থমন্ত্রী বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে এই ১৮(ক) ধারাটি বিলোপ করা হয়েছে। এর ফলে, একীভূত হওয়া দুর্বল ব্যাংকের পুরনো মালিকরা পুনরায় মালিকানায় ফিরে আসার আর কোনো সুযোগ পাবে না।
ব্যাংক খাতের শৃঙ্খলা ও আমানতকারীদের নিরাপত্তা নিয়ে সরকারের একটি দৃঢ় অবস্থান রয়েছে বলেও উল্লেখ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের বার্তা স্পষ্ট—যারা জনগণের সম্পদ লুট করেছে, তাদের ছাড় দেওয়া হবে না। অন্যদিকে, আমানতকারীদের আমানতের সুরক্ষা নিশ্চিত করা হবে।’
এর পূর্বে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রণীত ‘ব্যাংক রেজল্যুশন অর্ডিনেন্স' সংশোধনের মাধ্যমে এখন পুনর্গঠিত সংকটাপন্ন ব্যাংকগুলোর ওপর সাবেক মালিকদের নিয়ন্ত্রণ পুনরায় ফিরে পাওয়ার জন্য একটি আইনি পথ তৈরি হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন