ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

এইচএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় জানাল সেনবাগ কলেজ


এইচএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় জানাল সেনবাগ কলেজ

সেনবাগে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা। সেনবাগ উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এটি আয়োজন করে। রোববার (২৬ জুন) সকাল ১১টায় সেনবাগ সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের সফলতা, শিক্ষা জীবনের অগ্রগতি এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি শামীম হোসেন এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক সাফিউল আজম সামির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ তাসলিম উদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফখরুল ইসলাম রুবেল, সাবেক আহ্বায়ক মো. আলাউদ্দিন, ছাত্রনেতা শাকের হোসেন মিরন এবং মো. শাহজালাল সাজু। অনুষ্ঠানে ছাত্রদলের জনপ্রিয় নেতাকর্মী এবং বিপুলসংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। বক্তারা এ সময় বলেন, একজন শিক্ষার্থীর জীবনে এইচএসসি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা পরীক্ষার্থীদের অধ্যবসায়, সততা ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নিতে সাহস জোগান। একই সঙ্গে শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে অবদান রাখার প্রত্যয়ের উপর অঙ্গীকার করে। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত অতিথিরা বলেন, শিক্ষা অর্জনের মাধ্যমে দক্ষ, সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করাই হবে শিক্ষার্থীদের সবচেয়ে বড় সাফল্য। অংশগ্রহণকারীরা জানান, পরীক্ষার্থীদের মানসিকভাবে উৎসাহিত করতে এমন আয়োজন অত্যন্ত সময়উপযোগী ও প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাসা ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীলফামারী জেলা আইনজীবী সমিতির ৪ কোটি টাকার বাজেট ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


নীলফামারী জেলা আইনজীবী সমিতির ৪ কোটি টাকার বাজেট ঘোষণা

নীলফামারী জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন ও নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এই অনুষ্ঠানটি সোমবার (২৯ জুন) দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত হয়। নতুন অর্থবছরের জন্য বাজেটের আওতায় ৪ কোটিরও বেশি টাকার ঘোষণা করা হয়েছে।

বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আইনজীবী সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম।

এ সময় সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী। এই বাজেট অধিবেশনটি সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সজীবের সঞ্চালনায় পরিচালনা করা হয়। কোষাধ্যক্ষ আসাদুজ্জামান খান রিনো ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।

প্রস্তাবিত বাজেটে ২০২৬-২৭ অর্থবছরের সম্ভাব্য আয় ধরা হয়েছে ৪ কোটি ৪ লাখ ৮৫ হাজার টাকা, অপরদিকে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২৩ লাখ ৫৩ হাজার ৪০০ টাকা।

এ সময় জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরের জন্য সম্ভাব্য আয় ৩ কোটি ৬ লাখ ৮ হাজার ৬০০ টাকা ধরা হয়েছিল। তবে প্রকৃত আয় হয়েছে ২ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৭৬ টাকা। একই অর্থবছরে সম্ভাব্য ব্যয় ১ কোটি ৬৭ লাখ ৭০ হাজার ৪০০ টাকা ছিল, কিন্তু প্রকৃত ব্যয় বেড়ে ৩ কোটি ১ লাখ ১৯ হাজার ৭৫৭ টাকা হয়ে যায়।

বাজেট উপস্থাপনের পর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এই আলোচনায় প্রস্তাবিত বাজেট নিয়ে আইনজীবীদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং ব্যাখ্যা প্রদান করেন সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী।

জেলা আইনজীবী সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম বলেন, "আইনজীবীরা বিচার বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। একটি শক্তিশালী, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী আইনজীবী সমিতি গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। প্রস্তাবিত এই বাজেট সমিতির উন্নয়ন ও সদস্যদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।"

জিলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী বলেন, ‘এই বাজেট প্রণয়নের ক্ষেত্রে সমিতির আর্থিক সক্ষমতা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং সদস্যদের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আইনজীবীদের মতামতকে গুরুত্ব দিয়ে একটি বাস্তবসম্মত ও অংশগ্রহণমূলক বাজেট প্রণয়ন করা হয়েছে।’

বাজেট অধিবেশন শেষে নবীন আইনজীবী এবং হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার অনুমতি প্রাপ্ত আইনজীবীদের সংবর্ধনা প্রদান করা হয়।

এর পাশাপাশি আইনজীবী সমিতির নতুন ওয়েব সাইটের উদ্বোধনও করা হয়।

অনুষ্ঠানে জেলা জজ কোর্টের জিপি আবু মো. সোয়েম, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনেন ইমাম সোহেল, লাইব্রেরি সম্পাদক আনিছুর রহমান আজাদ, ধর্ম ও সংস্কৃতি সম্পাদক হুজুর আলীসহ সমিতির অন্যান্য আইনজীবীরাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থমন্ত্রী পাঁচ ব্যাংকের একীভূত হওয়া আমানতকারীদের সুখবর দিলেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


অর্থমন্ত্রী পাঁচ ব্যাংকের একীভূত হওয়া আমানতকারীদের সুখবর দিলেন

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একীভূত হওয়া পাঁচটি শরীয়াহ ভিত্তিক ব্যাংকের আমানতকারীদের অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়া হবে।

তিনি বলেন, সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনায় এ তথ্য জানান।

এ সময়, এই ৫ ব্যাংকের আমানতকারীদের উদ্দেশে বিএনপি সরকারের অবস্থান তুলে ধরেন তিনি।

অর্থমন্ত্রী নিশ্চিত করেন, আমি আমানতকারীদের আশ্বস্ত করতে চাই, সাধারণ মানুষের আমানত রক্ষাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

তিনি আরও জানালেন, একীভূত ৫ ব্যাংকের ব্যক্তিগত আমানতকারীরা তাদের চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে ২ লাখ টাকা পর্যন্ত অর্থ প্রাপ্তির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অবশিষ্ট অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়া হবে।

অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর ধারা ১৮(ক) বিষয়ে বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে সরকারের সিদ্ধান্ত হলো এই ধারাটি ১৮(ক) বিলোপ করা হয়েছে।

আমাদের বার্তা স্পষ্ট—যারা জনগণের সম্পদ লুট করেছে, তাদের ছাড় দেওয়া হবে না। অন্যদিকে, আমানতকারীদের আমানতের সুরক্ষা নিশ্চিত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে শতভাগ সাফল্য রাসিকের

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে শতভাগ সাফল্য রাসিকের

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এ শতভাগ সাফল্য অর্জন করার কৃতিত্ব দেখিয়েছে।

নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে, নগরীর ৬৬ হাজার ৬৪৮ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। লক্ষ্যমাত্রা ছিল ৬৬ হাজার ৩৯৫ জন শিশু। ফলে অর্জনের হার ১০০ দশমিক ৩৮ শতাংশে পৌঁছেছে।

রাসিকের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ১১৩ শিশুর লক্ষ্যমাত্রার বিপরীতে ৯ হাজার ১৪৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে, যা ১০০ দশমিক ৩৬ শতাংশ। এছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৭ হাজার ২৮২ শিশুর লক্ষ্যমাত্রার বিপরীতে ৫৭ হাজার ৫০২ শিশুকে ক্যাপসুল খাওয়ানো হয়, যা ১০০ দশমিক ৩৮ শতাংশ।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন সাফল্যের জন্য নগরবাসী, অভিভাবক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য কর্মী, স্বেচ্ছাসেবী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য এ ধরনের জনস্বাস্থ্য কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও রাজশাহী সিটি কর্পোরেশন নগরবাসীর স্বাস্থ্যসেবা উন্নয়নে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

উল্লেখ্য, গত ২৮ জুন ২০২৬ তারিখে রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীর ৩৮৪টি কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছিল। এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে রাসিকের স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি ৭৬৮ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদায় বেলায় রবিউল হাসানের আবেগঘন স্ট্যাটাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


বিদায় বেলায় রবিউল হাসানের আবেগঘন স্ট্যাটাস

বিদায় বেলায় চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত) তাকে বিদায়ে স্মরণীয় করে রাখতে তার ফেসবুক পেইজে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় চাঁদপুরবাসী। আল্লাহ সুবহানাহু তায়ালার কৃপায় ও সরকারের আদেশে নির্বাচনের মাত্র দুই মাস পূর্বে গত ২৯ নভেম্বর /২৫ তারিখে চাঁদপুরে পুলিশ সুপার হিসেবে যোগদান করি। আজ ২৮ জুন ২০২৬ ছিল আমার শেষ কর্ম দিবস। এই সময়সূচিতে বহুল কাঙ্ক্ষিত ১২ই ফেব্রুয়ারি/২০২৬ এর জাতীয় নির্বাচন, মাননীয় প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর, মতলব উত্তরে নাসির উদ্দিন পাটোয়ারী আগমনের মতো গুরুত্বপূর্ণ সমস্ত প্রোগ্রাম চাঁদপুরের সকল সরকারি প্রতিষ্ঠান, চাঁদপুর জেলা পুলিশের এবং চাঁদপুরবাসীর সহযোগিতায় নির্বিঘ্নে এবং কোন ঝামেলা ছাড়াই সম্পন্ন হয়েছে। এছাড়া, চাঁদপুরকে মাদকমুক্ত, কিশোর গ্যাঙমুক্ত করতে চাঁদপুরের সকল স্তরের জনগণের এবং জেলা পুলিশের সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। আমি যেখানে যখন গিয়েছি, চাঁদপুরের মানুষ আমাকে খুব আপন করে নিয়েছে। যখনই প্রয়োজনীয় সহযোগিতা চেয়েছি, চাঁদপুরের মানুষ সবভাবে আমাকে সহযোগিতা করেছেন। চাঁদপুরের মানুষের অসীম ভালোবাসা আমার হৃদয়ে চিরকাল অমলিন থাকবে। স্কুল-কলেজের ছাত্রছাত্রী, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, সকল রাজনীতিবিদ ও গুণীজন এবং চাঁদপুরের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া-স্বেচ্ছাসেবী ও সমাজ সেবামূলক প্রতিষ্ঠান আমার প্রত্যেকটি কাজে পাশে থেকে সহযোগিতা করেছেন। আমি তাদের প্রতি চির কৃতজ্ঞ। আমি আমার প্রিয় স্ত্রী, সন্তান, পিতা-মাতা, শশুর-শাশুড়ি - সবার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কারণ তাঁরা আমাকে সবসময় সহযোগিতা করেছেন এবং সাহস যুগিয়েছেন। সর্বশেষ এ কথা বলি, যেহেতু আমি একজন মানুষ, আমি আপনাদের সকল কাজ করতে পারিনি, কিন্তু আন্তরিকতা এবং চেষ্টার ক্ষেত্রে কোনো ত্রুটি ছিল বলে আমি মনে করি না। যদি কোন ক্ষেত্রে সফল হয়ে থাকি, তার ভাগীদার আপনারা এবং আমার সহকর্মীবৃন্দ। আমার আচরণ বা কথার মাধ্যমে অথবা অন্য কোনভাবে যাদেরকে কষ্ট দিয়েছি, দয়া করে তাঁদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ২৯ জুন ২০২৬ তারিখে আমি বর্তমান কর্মস্থল থেকে বিদায় নিব ইনশা--আল্লাহ। আল্লাহ সুবহানাহু তায়ালা আমাদের সবাইকে দুনিয়া এবং আখেরাতে আফিয়াতের ও ইজ্জতের জীবন দিক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%