প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সেনবাগে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা। সেনবাগ উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এটি আয়োজন করে। রোববার (২৬ জুন) সকাল ১১টায় সেনবাগ সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের সফলতা, শিক্ষা জীবনের অগ্রগতি এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি শামীম হোসেন এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক সাফিউল আজম সামির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ তাসলিম উদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফখরুল ইসলাম রুবেল, সাবেক আহ্বায়ক মো. আলাউদ্দিন, ছাত্রনেতা শাকের হোসেন মিরন এবং মো. শাহজালাল সাজু। অনুষ্ঠানে ছাত্রদলের জনপ্রিয় নেতাকর্মী এবং বিপুলসংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। বক্তারা এ সময় বলেন, একজন শিক্ষার্থীর জীবনে এইচএসসি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তারা পরীক্ষার্থীদের অধ্যবসায়, সততা ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নিতে সাহস জোগান। একই সঙ্গে শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে অবদান রাখার প্রত্যয়ের উপর অঙ্গীকার করে। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত অতিথিরা বলেন, শিক্ষা অর্জনের মাধ্যমে দক্ষ, সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করাই হবে শিক্ষার্থীদের সবচেয়ে বড় সাফল্য। অংশগ্রহণকারীরা জানান, পরীক্ষার্থীদের মানসিকভাবে উৎসাহিত করতে এমন আয়োজন অত্যন্ত সময়উপযোগী ও প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাসা ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন