ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

জ্ঞাচর্চার পরিবেশ নষ্টের উদ্দেশ্যেই লাইব্রেরিতে হামলা: রাবি ছাত্রদল সভাপতি


জ্ঞাচর্চার পরিবেশ নষ্টের উদ্দেশ্যেই লাইব্রেরিতে হামলা: রাবি ছাত্রদল সভাপতি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেছেন, একটি নিরাপদ স্থান, যেমন লাইব্রেরি, যেখানে জ্ঞানচর্চা হয়, সেই জ্ঞানচর্চার পরিবেশে হামলা চালিয়েছে জঙ্গি শিবিরের নেতাকর্মীরা। তারা শিক্ষার্থীদের ছাত্রলীগের নাম দিয়ে মব সৃষ্টি করে তাদের ওপর হামলা চালিয়ে আহত করেছে। ছাত্রদলের বক্তব্য অনুযায়ী, তাদের মূল উদ্দেশ্য ছিল ওই শিক্ষার্থীদের হত্যা করা এবং বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ নষ্ট করা।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্রেম ঘটিত ঘটনাকে কেন্দ্র করে ছাত্রশিবির ও রাকসুর সংশ্লিষ্টদের বিরুদ্ধে লাইব্রেরীতে হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে সুলতান আহমেদ রাহী এমন মন্তব্য করেন।

এ সময় তিনি আরও বলেন, যিনি ১৯৭১ সালে আমাদের মা-বোনদের ধর্ষণ করেছিল, যে ছিল ধর্মের বিভাজনের নামে হিন্দু-মুসলিমদের হত্যা করার পিছনে, সেই রাজাকারদের আদর্শের অনুসারীরাই আবারও গতকাল শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, ডাকসুর এক তথাকথিত শিবিরপন্থী ছাত্রনেতা তৃতীয় লিঙ্গের এক হিজড়ার সঙ্গে ধরা পড়েছে। এ ছাড়া, সেই শিবিরের সন্ত্রাসীরা রাকসু ভবনে সাংবাদিকদের হুমকি দিয়েছে।

আরও পড়ুন: আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা সাংবাদিকদের হুমকি দিচ্ছে, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি জানান, অতীতে ডেইলি স্টার ও প্রথম আলোর মতো সংবাদমাধ্যমের ওপর যেভাবে জঙ্গিরা হামলা চালিয়েছিল, একইভাবে তারা আবারও হামলার ষড়যন্ত্র করতে পারে। তাই সাংবাদিক ভাইদের সতর্ক থাকতে বলেছি।

তিনি সাংবাদিকদের বলেছেন, ‘কোনো ধরনের হুমকি বা অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হলে বাংলাদেশের প্রচলিত আইনের আশ্রয় নেবেন এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের অপরাজনীতির বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদের পাশে থাকবে।’

সুলতান আহমেদ রাহী এই সময় আরও বলেন, বর্তমান সরকারে বাংলাদেশের সাংবাদিকদের বাকস্বাধীনতা ও কর্মপরিসর আরও শক্তিশালী হয়েছে। সেই শক্তিকে যদি কোনো শিবিরের জঙ্গিরা বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাংবাদিকদের পাশে থেকে সেই অপচেষ্টার মোকাবিলা করবে।

এ সময় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সম্পূর্ণ সমর্থন করছে। যিনি ঘনিষ্ঠ ভাবেই কলম তোলার কথা ছিল এবং এক বুক ভরা আশা নিয়ে যাকে জিএস পদে নির্বাচিত করা হয়েছিল, সেই মানুষটি পরিচ্ছন্নতা কর্মীদের কাছ থেকে বেলচা নিয়ে এসে তা মানুষের বিরুদ্ধে লাঞ্ছনার উদ্দেশ্যে ব্যবহার করেছে। আরেকটি দিকে, আমাদের ভিপি সাহেব সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন: বিমানের দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত

তিনি আরও বলেন, ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে ঠিক যেমন হয়েছিল ১৯৭১ সালে। যে সংগঠনটি মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে চায়নি এবং বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। আজ যেন তারই পুনরাবৃত্তি ঘটেছে। আমরা আশঙ্কা করছি, পাকিস্তানি ক্যান্টনমেন্ট থেকে তারা এই ষড়যন্ত্র পরিচালনা করছে। যাই হোক না কেন লাইব্রেরিতে ঢুকে যে ঘটনা তারা ঘটিয়েছে, তার সুষ্ঠু বিচার ও যথাযথ শাস্তি আমরা দাবি করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগে ফের পদত্যাগ, ছাড়লেন আরও ৩ নেতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


আওয়ামী লীগে ফের পদত্যাগ, ছাড়লেন আরও ৩ নেতা

গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগ থেকে আরও তিন নেতা পদত্যাগ করেছেন। বুধবার (২৯ জুলাই) দুপুরে কাশিয়ানী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসে তারা এ ঘোষণা দেন। পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. বদরুল ইসলাম এবং সদস্য মো. নয়ন মোল্লা। সংবাদ সম্মেলনে মো. শফিকুল ইসলাম বলেন, আমি রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। শারীরিক অসুস্থতার কারণে আমি স্বেচ্ছায় দলে এবং দলীয় পদ থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আমি কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সম্পৃক্ত হব না। একই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. বদরুল ইসলাম ও মো. নয়ন মোল্লা জানিয়েছেন, শারীরিক অসুস্থতা এবং ব্যবসায়িক ব্যস্ততার কারণে তারা দীর্ঘদিন ধরে দলের কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত হননি। তাই তারা স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগ এবং দলীয় পদ থেকে পদত্যাগ করছেন। সংবাদ সম্মেলনে তারা জানান, এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার তাদের কোন ইচ্ছা নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাণঘাতী হামলার পর সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


প্রাণঘাতী হামলার পর সৌদি সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়াদের লক্ষ্য করে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব। এই বিমান হামলায় অন্তত ২০ জন সদস্য নিহত হয়। এছাড়া, হামলায় ৩২ জন আহত হয়েছে। এই প্রাণঘাতী হামলার কারণে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি নির্ধারিত সৌদি সফর স্থগিত করেছেন।

ইরাক সরকারের একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবারের জন্য নির্ধারিত ইরাকি প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর এখন স্থগিত করা হয়েছে।

আলি আল-জাইদির সফরে বিভিন্ন খাতে সমঝোতা স্মারক স্বাক্ষরসহ নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনার উদ্যোগ ছিল।

এর আগে, সৌদি আরব ও ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানান যে, বুধবার ভোরের দিকে আমেরিকান সেনা এবং সৌদি জ্বালানি অবকাঠামোর ওপর হামলার প্রতিক্রিয়া হিসেবে ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়াদের লক্ষ্য করে এই যৌথ বিমান হামলা চালানো হয়।

ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) জানিয়েছে, দেশজুড়ে তাদের বিভিন্ন ঘাঁটিতে যুক্তরাষ্ট্র-সৌদি আরবের যৌথ বিমান হামলায় অন্তত ২০ জন সদস্য নিহত হয় এবং এ সময় ৩২ জন আহত হয়েছে।

সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিনিধি

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


কাউখালীতে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ

পিরোজপুরের কাউখালীতে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ। বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন খাল, ডোবা ও নালা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রায় সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ২৫ হাজার টাকা। অভিযানের নেতৃত্ব দেন কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান। এ সময় নৌ পুলিশের একটি টিম অভিযানে অংশ নেয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের নির্দেশে জব্দকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন,

“চায়না দুয়ারী জাল দেশীয় প্রজাতির মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই জালে ছোট-বড় সব ধরনের মাছসহ জলজ প্রাণী আটকা পড়ে। দেশীয় মাছের বংশবিস্তার ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারা অবৈধভাবে এ ধরনের জাল ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন,

“দেশীয় মাছ রক্ষা ও প্রাকৃতিক জলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে। কোনোভাবেই নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করতে দেওয়া হবে না। এ বিষয়ে মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণঅভ্যুত্থান দিবস স্মরণে যবিপ্রবির ছাত্রী হলে দেয়াল পত্রিকা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


জুলাই গণঅভ্যুত্থান দিবস স্মরণে যবিপ্রবির ছাত্রী হলে দেয়াল পত্রিকা প্রকাশ

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এর পালন উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক তারামন বিবি ছাত্রী হল একটি দেয়াল পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের চেতনাকে সম্মান জানাতে এই উদ্যোগটি গ্রহণ করেছে হল প্রশাসন।

মঙ্গলবার (২৮ জুলাই) বীর প্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট ড. ফারহানা ইয়াসমিন স্বাক্ষরযুক্ত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ পায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেয়াল পত্রিকার জন্য উক্ত হলের সকল আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের কাছ থেকে কবিতা, প্রবন্ধ, গল্প ও স্মৃতিচারণমূলক লেখা আহ্বান করা হচ্ছে। নির্বাচিত এবং বাছাইকৃত লেখায়/প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে সেরা তিন জনকে পুরষ্কৃত করা হবে। লেখার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ‘জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ’।

লেখার জন্য নির্ধারিত নিয়মাবলী হলো কবিতা সর্বোচ্চ ১২ লাইন, স্মৃতিচারণ/ছোটগল্প সর্বোচ্চ ২৫০ শব্দ এবং প্রবন্ধ সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে থাকতে হবে। আগ্রহী ছাত্রীদের তাদের লেখা আগামী ৫ আগস্ট ২০২৬-এর মধ্যে হল অফিসে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তির নিয়মানুসারে লেখাগুলো অবশ্যই শিক্ষার্থীর নিজস্ব, সৃজনশীল ও মৌলিক হতে হবে। লেখা এ-ফোর সাইজের কাগজে স্পষ্ট অক্ষরে হাতে লেখা অথবা কম্পিউটারে টাইপ করা থাকতে হবে। যোগসূত্রে লেখার সঙ্গে ছাত্রীর নাম, বিভাগ, শিক্ষাবর্ষ, রুম নম্বর এবং মোবাইল নম্বর উল্লেখ করা আবশ্যক।

এই বিষয়ে হল প্রভোস্ট ড. ফারহানা ইয়াসমিন বলেন, জুলাই গণ-অভ্যুত্থান না হলে নতুন বাংলাদেশের সূচনা সম্ভব হতো না। আজ এটি একটি রাষ্ট্রীয় দিবস হিসেবে স্বীকৃত। এ গণ-অভ্যুত্থানে পুরুষদের পাশাপাশি নারীদেরও গুরুত্বপূর্ণ অবদান ছিল। সেই গুরুত্বপূর্ণ অবদানকে আমাদের সম্মান জানানোর লক্ষ্যেই আমাদের এই আয়োজন।

তিনি আরও জানান, দেয়াল পত্রিকায় জমা পড়া লেখাগুলো বিষয়বস্তুর গুণমান, সৃজনশীলতা ও উপস্থাপনা এই তিনটি বিষয়ের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। আমি আশা করি, হলের সকল আবাসিক ও অনাবাসিক ছাত্রীদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনে অংশগ্রহণ করবে এবং নিজেদের সৃজনশীলতা তুলে ধরবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%