০৫:৩৮ পি.এম
ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়াদের লক্ষ্য করে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব। এই বিমান হামলায় অন্তত ২০ জন সদস্য নিহত হয়। এছাড়া, হামলায় ৩২ জন আহত হয়েছে। এই প্রাণঘাতী হামলার কারণে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি নির্ধারিত সৌদি সফর স্থগিত করেছেন।
ইরাক সরকারের একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবারের জন্য নির্ধারিত ইরাকি প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর এখন স্থগিত করা হয়েছে।
আলি আল-জাইদির সফরে বিভিন্ন খাতে সমঝোতা স্মারক স্বাক্ষরসহ নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনার উদ্যোগ ছিল।
আরও পড়ুন: রোববার রাতে পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত
এর আগে, সৌদি আরব ও ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানান যে, বুধবার ভোরের দিকে আমেরিকান সেনা এবং সৌদি জ্বালানি অবকাঠামোর ওপর হামলার প্রতিক্রিয়া হিসেবে ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়াদের লক্ষ্য করে এই যৌথ বিমান হামলা চালানো হয়।
ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) জানিয়েছে, দেশজুড়ে তাদের বিভিন্ন ঘাঁটিতে যুক্তরাষ্ট্র-সৌদি আরবের যৌথ বিমান হামলায় অন্তত ২০ জন সদস্য নিহত হয় এবং এ সময় ৩২ জন আহত হয়েছে।
সূত্র: আল-জাজিরা।
আরও পড়ুন: সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন