১০:১৭ পি.এম
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যে এবং লকডাউনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই মিছিলের নেতৃত্ব দেন জেলা যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন। দেবোত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গোরুড়ী বাজারে এই মশাল মিছিল করে।
মিছিলটি পাবনা জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক হাজী আরিফ হোসেনের নেতৃত্বে গোরুড়ী বাজার বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে, মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে হাজী আরিফ হোসেন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথিরূপে আটঘরিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি এবং গোরুড়ী বাজার বণিক সমিতির সভাপতি ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মাগুরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক মো. মিজানুর রহমান
মিছিলে সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিন উদ্দিন। এ সময় দেবোত্তর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আরজু, বিএনপি নেতা আমির হোসেন, জামাল উদ্দিন, ফারুক হোসেন, গাজী, আনিস ও রহমতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন