ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিএনপি নেতার হাতে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিলেন


বিএনপি নেতার হাতে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিলেন

গাইবান্ধার সুন্দরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর মশিউর রহমান বিপ্লব এবং ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল কাফিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপির নেতাকর্মীরা। এই ঘটনার নেতৃত্ব দেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হরিপুর-চিলমারী মওলানা ভাসানী সেতুর মাঝামাঝি এলাকা থেকে তাদের আটক করা হয়।

মশিউর রহমান বিপ্লব সুন্দরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি ওই ওয়ার্ডের বাসিন্দা মো. হাবিবুল্লাহর ছেলে। বিপ্লব উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জেলা আওয়ামী যুবলীগের সদস্য।

আরও পড়ুন: মানিকগঞ্জে চাঁদনী মার্কেটের সামনে ফটকা ফাটিয়ে আতঙ্ক, ৪ নেতা-কর্মী আটক

অন্যদিকে, আব্দুল্লাহ আল কাফি ছাত্রলীগের নেতা। তিনি উপজেলার রামজীবন ইউনিয়নের বালারছিড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে।

জানা যায়, শনিবার বিকেলে উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেলসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী হরিপুর-চিলমারী মওলানা ভাসানী সেতুতে ঘুরতে যান। এ সময় ছাত্রদলের এক নেতা সেতুতে বিপ্লব ও ছাত্রলীগ নেতা কাফিকে দেখতে পান। পরে তিনি বিষয়টি বিএনপি নেতাদের জানান।

এসময় তারা তাদের দিকে এগিয়ে যান। বিপ্লব পালানোর চেষ্টা করলে ধাওয়া করে সেতুর মাঝামাঝি স্থান থেকে তাকে ও কাফিকে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে বিএনপি নেতা ইফতেখার হোসেন পপেল বলেন, ‘বিকেলে ছোট ভাইদের নিয়ে ব্রিজে ঘুরতে গিয়েছিলাম। ছাত্রদলের এক ছোট ভাই ব্রিজে বিপ্লবকে দেখে আমাদের জানান। পরে আমরা ধাওয়া করে বিপ্লব ও তার সহযোগী কাফিকে আটক করি। এরপর তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’

আরও পড়ুন: নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিশাল মশাল মিছিল

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে চাঁদনী মার্কেটের সামনে ফটকা ফাটিয়ে আতঙ্ক, ৪ নেতা-কর্মী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২০ পি.এম


মানিকগঞ্জে চাঁদনী মার্কেটের সামনে ফটকা ফাটিয়ে আতঙ্ক, ৪ নেতা-কর্মী আটক

মানিকগঞ্জ শহরের ব্যস্ত শহীদ রফিক সড়কের চাঁদনী মার্কেটের সামনে দুর্বৃত্তরা ফটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনাটি ঘটে। শহরের ব্যবসায়ী, পথচারী এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই ঘটনার কারণে।

ঘটনার খবর পাওয়ার পর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন এবং মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন দ্রুত ঘটনাস্থলে পরিদর্শন করেন। স্থানীয় কয়েকজনের দাবি, সেখানে ককটেল বিস্ফোরণের মতো একটি বিকট শব্দ শোনা গেছে। তবে পুলিশ এই ঘটনাকে ফটকা ফাটানোর ঘটনা বলে জানিয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন মন্তব্য করেন, ‘এটি ফটকা ফাটানোর ঘটনা।’ এদিকে, পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় নাশকতার সঙ্গে জড়িত থাকার সন্দেহে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাগুরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক মো. মিজানুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২০ পি.এম


মাগুরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক মো. মিজানুর রহমান

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় অনলাইন নিউজ পোর্টাল তালাশ বিডির মাগুরা জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিক মো. মিজানুর রহমানকে নিয়োগ প্রদান করা হয়েছে।

আজ ২৮ নভেম্বর ২০২৬ তারিখে সম্পাদক ও প্রকাশকের নির্দেশনায় এবং নির্বাহী বিভাগের আদেশে তাকে মাগুরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নিয়োগপ্রাপ্ত সাংবাদিক মো. মিজানুর রহমান মাগুরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ, জনদুর্ভোগ, সামাজিক সমস্যা, উন্নয়নমূলক কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম, রাজনৈতিক সংবাদসহ জেলার সার্বিক পরিস্থিতির সংবাদ সংগ্রহ ও পরিবেশনের দায়িত্ব পালন করবেন।

তালাশ বিডির সম্পাদকীয় বিভাগ জানায়, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে পেশাগত সততা ও সংবাদ পরিবেশনের নীতিমালা অনুসরণ করে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

নবনিযুক্ত মাগুরা জেলা প্রতিনিধি সাংবাদিক মো. মিজানুর রহমানকে তালাশ বিডির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে এবং তার পেশাগত সাফল্য কামনা করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকের নির্দেশনায়
নির্বাহী বিভাগ
তালাশ বিডি
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় অনলাইন নিউজ পোর্টাল
তারিখ: ২৮ নভেম্বর ২০২৬

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে শত্রুপক্ষের গোয়েন্দা ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২১ পি.এম


হরমুজে শত্রুপক্ষের গোয়েন্দা ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

ইরানের সেনাবাহিনী দাবি করেছে যে, হরমুজ প্রণালির আকাশসীমায় একটি শত্রুপক্ষের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোনটি শনাক্ত করার পর ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেটিকে ধ্বংস করে বলে জানানো হয়েছে।

তাসনিম নিউজ এজেন্সি, যা একটি আধা-সরকারি বার্তা সংস্থা, ইরানের সেনাবাহিনীর একটি বিবৃতির ভিত্তিতে এই তথ্য প্রকাশ করেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, পারস্য উপসাগরের জলসীমার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় ড্রোনটির উপস্থিতি শনাক্ত করে ইরানের সেনাবাহিনী। এরপর, দেশের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ভূপাতিত করে।

তবে, ড্রোনটি কোন দেশের ছিল, সেটি কোথা থেকে পরিচালিত হচ্ছিল এবং এর মালিকানা কার—এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইরানের সেনাবাহিনী।

হরমুজ প্রণালি, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ, আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের একটি বড় অংশ পরিবাহিত করে। এই কারণে, এই অঞ্চলে সামরিক তৎপরতা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে সবসময় উদ্বেগ রয়েছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%