১০:২০ পি.এম
মানিকগঞ্জ শহরের ব্যস্ত শহীদ রফিক সড়কের চাঁদনী মার্কেটের সামনে দুর্বৃত্তরা ফটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনাটি ঘটে। শহরের ব্যবসায়ী, পথচারী এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এই ঘটনার কারণে।
ঘটনার খবর পাওয়ার পর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন এবং মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন দ্রুত ঘটনাস্থলে পরিদর্শন করেন। স্থানীয় কয়েকজনের দাবি, সেখানে ককটেল বিস্ফোরণের মতো একটি বিকট শব্দ শোনা গেছে। তবে পুলিশ এই ঘটনাকে ফটকা ফাটানোর ঘটনা বলে জানিয়েছে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন মন্তব্য করেন, ‘এটি ফটকা ফাটানোর ঘটনা।’ এদিকে, পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় নাশকতার সঙ্গে জড়িত থাকার সন্দেহে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: মাগুরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক মো. মিজানুর রহমান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন