প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাতক্ষীরার কালিগঞ্জে কাকশিয়ালী নদীতে মাছ ধরার জালে নৌকা জড়িয়ে ডুবে মারা যান আব্দুল আজিজ (৩৫) নামের এক যুবক। এই ঘটনায় তার স্ত্রী কাজল বেগম (৩০) এবং তিন বছর বয়সী ছেলে আবিরকে জীবিত উদ্ধার করেছেন জেলেরা।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম এলাকায় ময়নার ইটভাটার সামনে কাকশিয়ালী নদীতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল আজিজ স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে নৌকায় কাঠ বহন করছিলেন। এ সময় নদীতে থাকা মাছ ধরার জালে নৌকাটি পেঁচিয়ে যায়। একপর্যায়ে নৌকাটি পানিতে ডুবে গেলে তারা তিনজনই নদীতে পড়ে যান। দ্রুত জেলেরা তাদের উদ্ধারে নদীতে ঝাপ দেন। তবে আব্দুল আজিজের স্ত্রী ও সন্তানকে উদ্ধার করা সম্ভব হলেও স্রোতের টানে আজিজ তলিয়ে যান। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। এ সময় নদী থেকে আব্দুল আজিজের মরদেহ উদ্ধার করা হয়। পাশাপাশি তার স্ত্রী কাজল বেগম ও শিশু সন্তান আবিরকে জীবিত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে মা ও ছেলে সুস্থ রয়েছেন। নিহত আব্দুল আজিজের মরদেহ কালিগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন