ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি


পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি

জেলায় আজ ডেঙ্গু প্রতিরোধে একটি জনসচেতনতামূলক র‌্যালি, লিফলেট বিতরণ এবং পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়েছে।

আজ শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এবং পাবনা পৌরসভার সহযোগিতায় পৌর এলাকার ১১ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর মহল্লায় এই কর্মসূচিটি সফলভাবে পালন করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে একটি সচেতনতামূলক র‌্যালি স্থানীয় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে কি কি করণীয়, সে সম্পর্কে লিফলেট বিতরণ করা হয়। একইসঙ্গে মশার প্রজননস্থল ধ্বংসের উদ্দেশ্যে পরিচ্ছন্নতার অভিযানও পরিচালনা করা হয়।

আরও পড়ুন: নীলফামারীতে জেলা জামায়াতের রোকন সম্মেলনে

এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও পাবনা পৌরসভার প্রশাসক খায়রুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ফরিদুল ইসলাম ডালু, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই নয়, সচেতনতা বৃদ্ধি এবং প্রতিটি পরিবারকে নিজেদের বাসা ও আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তাঁরা আহ্বান জানান, কোথাও যেন তিনদিনের বেশি পানি জমে না থাকে, এ বিষয়গুলো নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমঝোতা স্মারক লঙ্ঘন হলে দ্রুত ও চূড়ান্ত জবাবের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


সমঝোতা স্মারক লঙ্ঘন হলে দ্রুত ও চূড়ান্ত জবাবের হুঁশিয়ারি ইরানের

ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই সতর্ক করেছেন যে, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের যেকোনো লঙ্ঘনের জবাব হবে ‘দ্রুত ও চূড়ান্ত’।

একটি অনুবাদ অনুসারে, তিনি এক্স-এ লিখেছেন, ‘আমেরিকা এই অঞ্চলে তার প্রক্সি বাহিনীর কর্মকাণ্ডকে সমর্থন করে সমঝোতা স্মারকের প্রথম অনুচ্ছেদ লঙ্ঘন করেছে এবং হরমুজ প্রণালীতে উত্তেজনা সৃষ্টি অব্যাহত রেখে পঞ্চম অনুচ্ছেদ লঙ্ঘন করেছে।’

ইরানের দক্ষিণ উপকূল বরাবর বেশ কয়েকটি স্থানে মার্কিন হামলার পর মোহসেন রেজাই এই মন্তব্য করেন।

‘সমঝোতা স্মারকের কোনো ধারা লঙ্ঘনের জবাব দ্রুত ও কঠোর হবে,’ রেজাই আরও বলেন।

এর আগে হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে হামলার পর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানকে যুদ্ধবিরতির ‘মূর্খতাপূর্ণ লঙ্ঘনের’ জন্য অভিযুক্ত করেন। এরপর মার্কিন সামরিক বাহিনী ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, বৃহস্পতিবার একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার জবাবে তারা শুক্রবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত কেন্দ্র এবং উপকূলীয় রাডার অবস্থানগুলোতে হামলা চালিয়েছে। ওই হামলার ফলে অঞ্চলটিতে আটকে পড়া নাবিকদের সরিয়ে নেয়ার একটি পরিকল্পিত অভিযান স্থগিত হয়ে যায়।

এদিকে, তেহরান বলেছে, পারস্য উপসাগরের জলপথ দিয়ে অননুমোদিত পথে যাতায়াত করার কারণে পণ্যবাহী জাহাজটিতে হামলা চালানো হয়েছে।

আন্যান্যদিকে, মার্কিন হামলার পর, ইরান পাল্টা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের অন্তর্বর্তীকালীন চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে এবং বলেছে যে, তারা মার্কিন বাহিনীর সাথে সম্পর্কিত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে ডাকাত চক্রের এক সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


সিরাজগঞ্জে ডাকাত চক্রের এক সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে সুরুজ নামে আন্তঃজেলা ডাকাত চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিকআপসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকেল ৫টার দিকে সাংবাদিকদের জন্য সংবাদ সম্মেলন করে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান। সংবাদ সম্মেলনে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ আসলাম আলী উপস্থিত ছিলেন। আটককৃত সুরুজের বাড়ী রংপুর জেলা।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান জানালেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে হাটিকুমরুল ধোপাকান্দি এলাকায় মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় ডাকাতদল পিকআপ নিয়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে ডাকাতদল সলঙ্গা থানার ওসির ব্যবহৃত গাড়ীকে ধাক্কা দিলে গাড়ীর পিছন থেকে পুলিশ সদস্য কনস্টেবল রুহুল ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পুলিশ পরে ধাওয়া দিয়ে পিকআপটি আটক করে। এ সময় অন্যান্য ডাকাতরা পালিয়ে গেলেও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সুরুজকে আটক করা হয় এবং পিকআপটি জব্দ করা হয়।

তল্লাশী চালিয়ে গাড়ীর ভিতর ডাকাতির কাজে ব্যবহৃত গ্রিল কাটার, চাপাতি, রশি, ত্রিপল, লোহার রড, লাঠি এবং ইটের টুকরা উদ্ধার করা হয়। আহত কনস্টেবল রুহুলকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প

আফগানিস্তানের হিন্দু কুশ অঞ্চলে শনিবার (২৭ জুন) সন্ধ্যায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২। ভূমিকম্পের কারণে পাকিস্তান এবং উত্তর-পশ্চিম ভারতেও তীব্র কম্পন অনুভূত হয়েছে।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে এটি ঘটে। মাটির ২১৫ কিলোমিটার গভীরে এর কেন্দ্র ছিল। আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা কালাফগান থেকে প্রায় ৮১ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

আফগানিস্তান, ভারত ও পাকিস্তান ছাড়াও বেশ কয়েকটি দেশে এই কম্পন অনুভূত হয়েছে। এই দেশের মধ্যে রয়েছে চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং তুর্কমেনিস্তান। তবে এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা মানুষের হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বুধবার ভেনেজুয়েলায় সন্ধ্যায় একাধিক শক্তিশালী ভূমিকম্প ঘটেছিল। ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে বহু ভবন ধসে পড়েছে। এতে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এছাড়া তিন হাজারের অধিক মানুষ আহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে গাঁজাসহ এক যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


মুন্সীগঞ্জে গাঁজাসহ এক যুবক আটক

মুন্সীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ আরাফাত খান রাব্বি (২১) নামের একজন যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (২৭ জুন) বিকেল ৪টা ১০ মিনিটের সময় সদর উপজেলার পুরাতন সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আরাফাত খান ওরফে রাব্বি (২১) হচ্ছে পুরাতন সরকারপাড়া এলাকার বাসিন্দা। তিনি হুমায়ুন খানের পুত্র।

প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা যায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেলের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) রাশেদ মুন্সীর নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে মুন্সীগঞ্জ সদর থানার পুরাতন সরকারপাড়া এলাকা থেকে আরাফাত খান ওরফে রাব্বি (২১)-এর বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ৩০ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা। জব্দ করা মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%