০৮:৪৬ পি.এম
সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে সুরুজ নামে আন্তঃজেলা ডাকাত চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিকআপসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকেল ৫টার দিকে সাংবাদিকদের জন্য সংবাদ সম্মেলন করে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান। সংবাদ সম্মেলনে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ আসলাম আলী উপস্থিত ছিলেন। আটককৃত সুরুজের বাড়ী রংপুর জেলা।
আরও পড়ুন: কালীগঞ্জে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ, সড়ক পাকা না হওয়ায় কৃষকদের সমস্যা
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান জানালেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে হাটিকুমরুল ধোপাকান্দি এলাকায় মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় ডাকাতদল পিকআপ নিয়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে ডাকাতদল সলঙ্গা থানার ওসির ব্যবহৃত গাড়ীকে ধাক্কা দিলে গাড়ীর পিছন থেকে পুলিশ সদস্য কনস্টেবল রুহুল ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পুলিশ পরে ধাওয়া দিয়ে পিকআপটি আটক করে। এ সময় অন্যান্য ডাকাতরা পালিয়ে গেলেও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সুরুজকে আটক করা হয় এবং পিকআপটি জব্দ করা হয়।
তল্লাশী চালিয়ে গাড়ীর ভিতর ডাকাতির কাজে ব্যবহৃত গ্রিল কাটার, চাপাতি, রশি, ত্রিপল, লোহার রড, লাঠি এবং ইটের টুকরা উদ্ধার করা হয়। আহত কনস্টেবল রুহুলকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
আরও পড়ুন: লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক, সহায়তায় প্রতিমন্ত্রী টুকু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন