১২:৩৬ পি.এম
নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভা নির্বাচনে ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আবের কাওয়াস নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি অঙ্গরাজ্যটির আইনসভার প্রথম ফিলিস্তিনি-আমেরিকান নারী হিসেবে নির্বাচিত হয়েছেন। একইসঙ্গে, তিনি হিজাব পরিহিত প্রথম নারী হিসেবেও আইনসভায় প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন।
কাওয়াস নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের ১২ নম্বর নির্বাচনী আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় লাভ করেছেন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে ৯০ শতাংশ ভোট গণনা শেষে তিনি মোট ভোটের ৭৫ শতাংশ অর্জন করেছেন।
বিজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কাওয়াস তাঁর প্রতিক্রিয়ায় লেখেন, ‘আমরা ইতিহাস গড়েছি।’
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচারের অভিযোগে সাবেক শিবির নেতা বাতেন গ্রেপ্তার
নির্বাচনী প্রচারে তিনি ‘মর্যাদায় বিনিয়োগ, ধ্বংসের বিরুদ্ধে লড়াই’ স্লোগান ব্যবহার করেছেন। তাঁর প্রচারের মূল বিষয়গুলোর মধ্যে স্বাস্থ্যসেবা সবার জন্য নিশ্চিত করা, দ্রুত ও নির্ভরযোগ্য গণপরিবহন এবং সাশ্রয়ী আবাসনব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি ছিল। এছাড়া, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং যুদ্ধে অর্থায়ন বন্ধের পক্ষে অবস্থানও নেন তিনি।
কাওয়াস ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (ডিএসএ) সদস্য। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি, সিনেটর বার্নি স্যান্ডার্স এবং কংগ্রেসওম্যান রাশিদা তালিবসহ বিভিন্ন প্রগতিশীল রাজনীতিকেরা তাঁকে সমর্থন দিয়েছেন।
রাজনীতিতে আসার আগে, কাওয়াস ১৫ বছরের বেশি সময় ধরে শ্রমিকদের অধিকার, অভিবাসী সম্প্রদায় এবং ফিলিস্তিনিদের অধিকার নিয়ে সংগঠক হিসেবে কাজ করেছেন।
আরও পড়ুন: নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনা গড়ার ঘোষণা রাষ্ট্রমন্ত্রীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন