ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

স্ত্রীকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে স্বামী অভিযুক্ত


স্ত্রীকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে স্বামী অভিযুক্ত

গোপালগঞ্জের কাশিয়ানীতে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে উঠেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী আলামিন পলাতক রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, তিনি তার স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যা করে পালিয়ে গেছেন।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের তানপুরা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মিলি বেগম (৩০) ওই গ্রামের মিজান শেখের মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিলি বেগম ও তার স্বামী আলামিন (৩০) একসঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামেন।

গোসল শেষে আলামিন একাই শ্বশুরবাড়িতে ফিরে এসে নিজের টাকা ও মোবাইল ফোন নিয়ে দ্রুত সেখান থেকে চলে যান। যাওয়ার সময়, আলামিনের শাশুড়ি মিলি বেগমের খোঁজ জানতে চাইলে তিনি শাশুড়িকে বলেন, মিলি পরে বাড়িতে ফিরবেন।

আরও পড়ুন: ৯৬ লাখ টাকা চুরির ঘটনায় ভাগ নেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান শাহ আলম গ্রেপ্তার

কিন্তু দীর্ঘসময় অতিবাহিত হলেও মিলি বাড়িতে না ফেরায় তার মা পুকুরপাড়ে গিয়ে তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। তখন বিষয়টি কাশিয়ানী থানা পুলিশকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পরে, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অভিযানে পাঠানো হয়।

কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধজনিত হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার দিতে বাধার অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চালুর এক বছরেই বন্ধ সিলেটের ৩০ কোটি টাকার ‘ফ্রি ওয়াইফাই’ প্রকল্প

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


চালুর এক বছরেই বন্ধ সিলেটের ৩০ কোটি টাকার ‘ফ্রি ওয়াইফাই’ প্রকল্প

২০১৭ সালে দেশের প্রথম স্মার্ট নগর গড়ে তোলার লক্ষ্যে প্রায় ৩০ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ‘ডিজিটাল সিলেট সিটি’ প্রকল্প শুরু হয়েছিল। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এটি বাস্তবায়ন করে। প্রকল্পটির অন্যতম আকর্ষণ ছিল নগরজুড়ে বিনামূল্যে ওয়াইফাই সেবা প্রদান। তবে উদ্বোধনের পর কয়েক বছরের মধ্যে কোটি কোটি টাকার এই প্রকল্প এখন অচল অবকাঠামোয় পরিণত হয়েছে।

জানা গেছে, ২০২০ সালের মার্চে সিলেট নগরীতে ৬২টি স্থানে ১২৬টি ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট চালু করা হয়। তখন ঘোষণা দেওয়া হয়েছিল, প্রতিটি পয়েন্টে একসঙ্গে ৫০০ জন ব্যবহারকারী সর্বোচ্চ ১০ এমবিপিএস গতিতে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কিন্তু উদ্বোধনের কিছুদিন পর থেকেই ধীরগতির সংযোগ, বারবার বিচ্ছিন্ন হওয়া এবং পরবর্তীতে পুরো সেবা বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠতে শুরু করে।

বর্তমানে নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় যেমন বন্দরবাজার, চৌহাট্টা, রিকাবীবাজার, টিলাগড় ইত্যাদিতে স্থাপিত ওয়াইফাই ডিভাইসগুলো সম্পূর্ণ অচল অবস্থায় পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোটি কোটি টাকা খরচ করে স্থাপিত এই প্রকল্প বর্তমানে কেবল নামেই আছে, বাস্তবে এর কোনো সেবা নেই। এটি জনগণের অর্থের স্পষ্ট অপচয় এবং দায়ীদের দ্রুত জবাবদিহির আওতায় আনা উচিত বলে দাবি করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রকল্পটি ২০২১ সালে সিলেট সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়। পরে ২০২২-২৩ অর্থবছরে বিসিসি ওয়াইফাই জোনের রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে সিটি কর্পোরেশনকে চিঠি পাঠায়। কিন্তু সিটি কর্পোরেশনের কাছে পর্যাপ্ত বাজেট ও জনবল না থাকায় প্রকল্পটি সচল রাখতে পারেনি। মাসিক রক্ষণাবেক্ষণ ব্যয় বহন করতে না পেরে সেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন অযত্নে পড়ে থাকার কারণে মাঠপর্যায়ের অধিকাংশ মূল্যবান যন্ত্রপাতিও নষ্ট হয়ে গেছে।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার সময় সংবাদকে বলেন, 'প্রকল্পটির নকশাগত ত্রুটি ছিল। ফলে এক বছর সেবা চালুর পর এটি আর টেকসই হয়নি। প্রকল্প পরিকল্পনার সময় দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি।'

অন্যদিকে সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী জয়দেব বিশ্বাস প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে বলেন, 'বর্তমান সরকার প্রয়োজনীয় সহায়তা ও নির্দেশনা দিলে প্রকল্পটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।'

স্মার্ট সিটির যে স্বপ্ন দেখিয়ে প্রায় ৩০ কোটি টাকা ব্যয় করা হয়েছিল, তার বড় অংশ এখন মুখ থুবড়ে পড়েছে। কোটি টাকার এই প্রকল্পে সেবা নেই, কার্যকর জবাবদিহি নেই। সচেতন মহলে প্রশ্ন উঠছে, এটি কি শুধুই অপরিকল্পিত বাস্তবায়নের ব্যর্থতা, নাকি জনগণের অর্থ অপচয়ের আরেকটি বড় নজির? বর্তমানে পুরো বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং উত্তর খুঁজছেন সিলেটবাসী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বারইয়ারহাট বালিকা উচ্চবিদ্যালয়ের সভাপতি দিদারুল আলম মিয়াজিকে শিক্ষক মন্ডলীর ফুলের শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক

সাকিব চৌধুরী চট্টগ্রাম

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


বারইয়ারহাট বালিকা উচ্চবিদ্যালয়ের সভাপতি দিদারুল আলম মিয়াজিকে শিক্ষক মন্ডলীর ফুলের শুভেচ্ছা

বারইয়ারহাট বালিকা উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি নির্বাচিত হওয়ায় বারইয়ারহাট পৌরসভার সাবেক আহ্বায়ক জনাব দিদারুল আলম মিয়াজি-কে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও শিক্ষক মন্ডলী।
বিদ্যালয় প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নতুন সভাপতিকে এই শুভেচ্ছা জানানো হয়।
ফুলেল শুভেচ্ছা অর্পণকালে উপস্থিত শিক্ষকবৃন্দ আশা প্রকাশ করে বলেন, জনাব দিদারুল আলম মিয়াজির যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে বারইয়ারহাট বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং প্রতিষ্ঠানটি উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
নতুন সভাপতি জনাব দিদারুল আলম মিয়াজিও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান ধরে রাখতে শিক্ষক মন্ডলীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং তাকে এই দায়িত্বে মনোনীত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাকে মারধরের প্রতিশোধ নিতে ভাড়াটিয়াকে হত্যা, ৪ ভাই টিকে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


মাকে মারধরের প্রতিশোধ নিতে ভাড়াটিয়াকে হত্যা, ৪ ভাই টিকে গ্রেফতার

ময়মনসিংহ নগরীর ছত্রিশবাড়ি কলোনি এলাকার আলোচিত রাজিব আহমেদ রুবেল ওরফে ‘কাইল্যা রুবেল’ হত্যা মামলার মূল রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সংস্থাটি জানিয়েছে, বাসা ছাড়তে বলাকে কেন্দ্র করে বাড়িওয়ালাকে মারধর ও শ্লীলতাহানির প্রতিশোধ নিতেই ওই নারীর চার ছেলে মিলে ভাড়াটিয়া রুবেলকে হত্যা করেছেন। হত্যাকাণ্ডের এক দিনের মধ্যেই ঘটনায় জড়িত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকালে পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন রহমত (৩০), জনি (২৮), রকি (২৬) ও ইমরাজ (১৮)। তারা সবাই বাড়ির মালিক পারুল বেগমের ছেলে।

পিবিআই জানায়, নগরীর ছত্রিশবাড়ি কলোনির বাসিন্দা পারুলের বাসায় প্রায় এক মাস আগে একটি কক্ষ ভাড়া নেন রুবেল। সেখানে তিনি নিয়মিত মাদকের আসর বসাতেন ও কেনাবেচা করতেন। এ নিয়ে বাড়ির মালিক পারুল ও তার পরিবারের সদস্যদের সঙ্গে রুবেলের বিরোধ সৃষ্টি হয়। এর জেরে পারুল তাকে বাসা ছেড়ে দেয়ার জন্য চাপ দেন।

রোববার (৫ জুলাই) সকালে রুবেল প্রথমে বাড়িওয়ালা ও তার ছেলে জনির কক্ষের দরজায় লাথি মেরে তাদের ঘুম থেকে তোলেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি বাড়ির মালিককে মারধর ও শ্লীলতাহানি করেন। মাকে মারধর ও শ্লীলতাহানির বিষয়টি অন্য তিন ভাইকে জানান পারুলের ছেলে জনি।

এরপর পূর্ববিরোধ এবং মাকে মারধরের প্রতিশোধ নিতে চার ভাই মিলে রুবেলের ঘরে যান। সেখানে তাকে প্রথমে বাঁশ দিয়ে মারধর করা হয় এবং পরে চাইনিজ কুড়াল দিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান তারা।

এ হত্যার ঘটনায় রোববার রাতেই নিহতের বাবা মো. আব্দুল হামিদ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বাড়িওয়ালা_parul_begum_সহ ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়।

পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তা, গোপন সংবাদের ভিত্তিতে এবং পিবিআই সদর দফতরের সহযোগিতায় হত্যাকাণ্ডের এক দিনের মধ্যে মূল অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। এ ঘটনার গভীরে আরও কিছু রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে চারজনই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়া তারা আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আগ্রহ প্রকাশ করায় সোমবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।’

মামলার তদন্ত কর্মকর্তা ও ময়মনসিংহ পিবিআইয়ের পরিদর্শক মোজাম্মেল হক জানান, মামলার এক নম্বর আসামি বাড়ির মালিক পারুল বেগম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সুস্থ হলে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আওতায় গাছ বিতরণ করেন, মাননীয় জেলা প্রশাসক মহোদ

আন্তর্জাতিক ডেস্ক

পারভীন আক্তার , স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলা

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আওতায় গাছ বিতরণ করেন, মাননীয় জেলা প্রশাসক মহোদ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ 'ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি' এর আওতায় সোনারগাঁও উপজেলায় ১১ টি স্পটে মোট ১৯,৩২০ জন শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়। পর্যায়ক্রমে অন্যান্য জায়গায়ও এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান।

এসময় আরো উপস্থিত ছিলেন-পুলিশ সুপার, নারায়ণগঞ্জ; উপজেলা নির্বাহী অফিসার, সোনারগাঁও; বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ; রাজনৈতিক নেতৃবৃন্দসহ আগত শিক্ষার্থীবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%