০৯:০৬ পি.এম
সাতক্ষীরা, ৩ আগস্ট ২০২৬ : জেলার শ্যামনগর উপজেলায় আজ দুটি ভিন্ন দুর্ঘটনায় কৃষ্ণপদ বৈদ্য (৫৩) এবং খায়রুন্নেছা (৪০) নামের দুইজন ব্যক্তির মৃত্যু ঘটে।
আজ সোমবার দুপুরে শ্যামনগর উপজেলার ধুমঘাট ইউনিয়নের দু’টি গ্রামে এসব ঘটনা সংঘটিত হয়।
নিহত কৃষ্ণপদ বৈদ্য শ্যামনগর উপজেলার ধুমঘাট ইউনিয়নের শীলতলা গ্রামের মৃত নারায়ণ বৈদ্যের পুত্র। অপরদিকে, নিহত খায়রুন্নেছা একই উপজেলার ধুমঘাট ইউনিয়নের মটেরচক গ্রামের আব্দুল আজিজ গাজীর পত্নী।
আরও পড়ুন: মধুপুরে আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের বৃত্তি পরীক্ষার পুরস্কার ও চারা বিতরণ
পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০ টার দিকে শ্যামনগর উপজেলার ধুমঘাট শীলতলা গ্রামের কৃষ্ণপদ বৈদ্য চাষাবাদের কাজে মাঠে যাওয়ার সময় অসাবধানবশত রাস্তার পাশে অবস্থিত একটি পুকুরে পড়ে যান। তিনি পানিতে তলিয়ে গেলে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ পুকুর থেকে উদ্ধার করেন।
অন্যদিকে, সোমবার দুপুর ১ টার দিকে ধুমঘাট মটেরচক গ্রামে বাড়ির পাশে ক্ষেতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে খায়রুন্নেছা নামের এক গৃহবধূ ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় ইউপি সদস্য মো. আবুল কালাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
পৃথক দুর্ঘটনায় দু'জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল আলম পাটোয়ারী জানান, দু’টি ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: টঙ্গীর ইজতেমা ময়দানে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি, দ্রুত চার্জশিট দেওয়ার আহ্বান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন