ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

তারেক রহমানকে ইইউর গ্লোবাল গেটওয়ে ফোরামে মূল বক্তব্য দেওয়ার আমন্ত্রণ


তারেক রহমানকে ইইউর গ্লোবাল গেটওয়ে ফোরামে মূল বক্তব্য দেওয়ার আমন্ত্রণ

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লায়েন প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্লোবাল গেটওয়ে ফোরাম ২০২৭-এ মূল বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র রাষ্ট্রদূত মাইকেল মিলার উক্ত আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লায়েনের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর অংশগ্রহণের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে উদ্যোগের আওতায় টেকসই অবকাঠামো, ডিজিটালায়ন, জ্বালানি, পরিবহন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে সহযোগিতা এবং বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।

বৈঠকে রাষ্ট্রদূত মিলার ইউরোপীয় কমিশনের রসহসভাপতি এবং পররাষ্ট্র ও নিরাপত্তানীতিবিষয়ক ইইউর উচ্চ প্রতিনিধি কাজা কাল্লাসের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)’র ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দনপত্রও হস্তান্তর করেন।

বৈঠকে বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কের নানা বিষয়গুলি পর্যালোচনা করা হয় এবং বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা, প্রযুক্তি, আঞ্চলিক ও বহুপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করা হয়।

এসময় প্রস্তাবিত বাংলাদেশ-ইইউ বিজনেস ফোরাম ২০২৭, আসন্ন উচ্চপর্যায়ের সফর ও বৈঠক, বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)-এর সম্ভাবনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় সম্পর্কেও মতবিনিময় করা হয়।

আরও পড়ুন: ২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়াবে প্রধানমন্ত্রীর আশা

আলোচনায় আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি, জাতিসংঘ-সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটও গুরুত্বের সঙ্গে উঠে আসে।

উভয় পক্ষ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘদিনের অংশীদারত্বকে আরও শক্তিশালী করার বিষয়ে তাদের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

গ্লোবাল গেটওয়ে ফোরামের তৃতীয় আসর আগামী ২০২৭ সালের ৮ ও ৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইউরোপীয় কমিশনের আয়োজনে অনুষ্ঠিতব্য এই ফোরামে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, সরকারি প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বেসরকারি খাতের নেতারা অংশগ্রহণ করবেন।

আরও পড়ুন: এস এম জিলানী: গুপ্ত ও ফ্যাসিস্টরা নতুন চক্রান্ত শুরু করেছে

এর লক্ষ্য হলো ইউরোপীয় ইউনিয়নের বৈশ্বিক সংযোগ ও অবকাঠামো বিনিয়োগ কৌশলকে এগিয়ে নেওয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমবারের মতো গ্রহাণু থেকে নমুনা সংগ্রহের লক্ষ্যস্থলে পৌঁছেছে চীনা মহাকাশযান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


প্রথমবারের মতো গ্রহাণু থেকে নমুনা সংগ্রহের লক্ষ্যস্থলে পৌঁছেছে চীনা মহাকাশযান

গবেষণার উদ্দেশ্যে গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করার লক্ষ্যে পাঠানো চীনের মহাকাশযান ‘তিয়ানওয়েন-২’ এক বছরেরও বেশি সময় ধরে ১০০ কোটি কিলোমিটার পথ অতিক্রম করে নির্ধারিত লক্ষ্যস্থলে পৌঁছেছে।

সোমবার বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি চীনের মহাকাশ সংস্থার বরাতে এ খবর জানিয়েছে।

২০২৫ সালের মে মাসে উৎক্ষেপণ করা এই মিশনটি গ্রহাণু থেকে নমুনা সংগ্রহে চীনের প্রথম উদ্যোগ হিসেবে গণ্য হচ্ছে।

সম্প্রতি বছরগুলোতে প্রেসিডেন্ট সি চিনপিংয়ের ঘোষিত ‘মহাকাশ স্বপ্ন’ বাস্তবায়নের প্রক্রিয়ায় চীন তাদের মহাকাশ কর্মসূচিতে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এই অভিযান সেসব প্রচেষ্টার একটা অংশ হিসেবে দেখা হচ্ছে।

চীনের জাতীয় মহাকাশ প্রশাসন (সিএনএসএ) এক বিবৃতিতে জানায়, প্রায় ৪০০ দিনের যাত্রার পর তিয়ানওয়েন-২ গ্রহাণুটির ২০ কিলোমিটার দূরত্বে পৌঁছেছে এবং এরপর এটি বৈজ্ঞানিক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে।

সংস্থাটি ‘২০১৬ এইচও৩’ নামের গ্রহাণুটির একটি ছবি প্রকাশ করেছে, যেখানে মহাশূন্যের কালো পটভূমিতে ধূসর ও পাথুরে এই গ্রহাণুকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

সিএনএসএ জানায়, ‘মহাকাশযানটি ধাপে ধাপে আরও বিস্তারিত বৈজ্ঞানিক অনুসন্ধান চালাবে। এর মাধ্যমে গ্রহাণুটির আকৃতি, উপাদানের গঠন এবং অভ্যন্তরীণ কাঠামো সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে। এই তথ্যগুলো পরবর্তী নমুনা সংগ্রহ কার্যক্রমের ভিত্তি তৈরি করবে।’

নমুনা সংগ্রহ শেষে, তিয়ানওয়েন-২ একটি পৃথক মডিউল বিচ্ছিন্ন করবে যা নমুনাগুলো পৃথিবীতে ফিরিয়ে আনবে।

এর আগে জাপান ও যুক্তরাষ্ট্রের মহাকাশ অভিযানগুলোও বিভিন্ন গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করেছে।

তবে বিশেষজ্ঞদের মতে, চাঁদের বাইরের গভীর মহাকাশ অনুসন্ধানে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে ব্যবধান কমানোর ক্ষেত্রে তিয়ানওয়েন-২ চীনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে দাঁড়িয়েছে।

গ্রহাণু হলো সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকা পাথুরে মহাজাগতিক বস্তু। বিজ্ঞানীদের ধারণা, এসব গ্রহাণুর নমুনায় সৌরজগতের উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রিন্স হ্যারির পাঁচ দিনের যুক্তরাজ্য সফর শুরু আজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


প্রিন্স হ্যারির পাঁচ দিনের যুক্তরাজ্য সফর শুরু আজ

সোমবার যুক্তরাজ্যে পৌঁছানোর কথা রয়েছে প্রিন্স হ্যারির। নিরাপত্তা-সংক্রান্ত বিরোধের কারণে পুলিশি নিরাপত্তা না পাওয়ায় তার স্ত্রী ও সন্তানরা সফরের অধিকাংশ সময় তার সঙ্গে থাকছেন না।

হ্যারির এ সফর শুরু হওয়ার আগেই একাধিক জটিলতা দেখা দিয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আনার পরিকল্পনা ভেস্তে গেছে এবং বাকিংহাম প্রাসাদে থাকার ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকার বিরুদ্ধে করা তার সর্বশেষ মামলার রায়ও আসন্ন রয়েছে।

লন্ডন থেকে এএফপি জানায়, আগামী বছরের ইনভিকটাস গেমস শুরুর এক বছর বাকি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে হ্যারির এ সফর হওয়ার কথা। ২০২২ সালের পর এটিই পরিবারসহ তার প্রথম যুক্তরাজ্য সফর হতে যাচ্ছে।

তবে সাসেক্সের ডিউকের ঘনিষ্ঠ একটি সূত্র মুক্ত সংবাদ সংস্থা এএফপিকে জানান, পরিবারের জন্য পুলিশি নিরাপত্তা প্রত্যাখ্যান করায় হ্যারির স্ত্রী মেঘান, ছেলে আর্চি এবং মেয়ে লিলিবেট লন্ডন পর্বে তার সঙ্গে থাকবেন না।

সূত্রটি জানায়, সফরের বাকি অংশের পরিকল্পনা এখনো বিবেচনাধীন রয়েছে। ফলে পুরো পরিবার যুক্তরাজ্যে যাবে কি না, কিংবা গেলেও লন্ডনের বাইরে অবস্থান করবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

লন্ডনে অবস্থানকালে বাকিংহাম প্রাসাদে বিদ্যালয়ে থাকার পরিকল্পনা নিয়েও পরস্পরবিরোধী বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করেছে।

সোমবার হ্যারির আগমনের ঠিক আগে বাকিংহাম প্রাসাদ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে আবাসনের প্রস্তাব গ্রহণ না করায় তিনি সেখানে থাকছেন না। এতে সাসেক্সের ডিউকের দপ্তরের আগের বক্তব্যের সঙ্গে অসঙ্গতি তৈরি হয়।

হ্যারির মুখপাত্র এএফপিকে দেওয়া এক বিবৃতিতে বলেন, তার বাবা কিং চার্লস তৃতীয়ের আতিথ্য গ্রহণের যে প্রস্তাব ছিল, তা ‘শেষ মুহূর্তে প্রত্যাহার করে নেওয়া হয়েছে’, যা ‘হতাশাজনক’ বলে উল্লেখ করেন।

এ সপ্তাহে হ্যারির সঙ্গে তার বাবার সাক্ষাৎ হবে কি না, তা-ও স্পষ্ট নয়। সর্বশেষ ২০২৫ সালের সেপ্টেম্বরে ক্যানসারের এক অপ্রকাশিত ধরনের চিকিৎসাধীন রাজা চার্লসের লন্ডনের বাসভবন ক্ল্যারেন্স হাউসে তাদের সাক্ষাৎ হয়েছিল বলে জানা যায়।

২০২০ সালে হ্যারি ও মেঘান রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে উত্তর আমেরিকায় চলে যান। এরপর থেকেই রাজপরিবারের সঙ্গে তাদের বিরোধ তীব্র হতে থাকে। হ্যারির আত্মজীবনী **‘স্পেয়ার’** প্রকাশ এবং যুক্তরাজ্যে একাধিক আইনি লড়াইয়ে জড়িয়ে পড়ার পর সেই দূরত্ব আরও বেড়ে যায়।

পরবর্তীতে হ্যারি প্রকাশ্যে তার বাবার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইচ্ছা প্রকাশ করলেও, এ সফরের প্রাক্কালে দুই পক্ষের সম্পর্ক এখনো শীতল বলে মনে হচ্ছে।

হ্যারির এ সফরের সময়ই অ্যাসোসিয়েটেড নিউজপেপারসের বিরুদ্ধে তার করা মামলার রায় ঘোষণার কথা রয়েছে। ডেইলি মেইলের মালিক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বেআইনিভাবে ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ আনা হয়েছিল। মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা হতে পারে।

চলতি বছরের শুরুতে হাই কোর্টে অনুষ্ঠিত শুনানিতে হ্যারি আবেগঘন সাক্ষ্য দেন। তার সঙ্গে ব্রিটিশ সংগীতশিল্পী এলটন জন, অভিনেত্রী এলিজাবেথ হার্লিসহ কয়েকজন পরিচিত ব্যক্তি অভিযোগ করেন, ট্যাবলয়েড প্রকাশকটি তাদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের বিরুদ্ধে দীর্ঘ আইনি লড়াইয়ে এটি হ্যারির তৃতীয় এবং সম্ভবত শেষ মামলা। এসব আইনি বিরোধ রাজপরিবারের সঙ্গে তার সম্পর্কেও আরও টানাপোড়েন সৃষ্টি করেছে।

এ ছাড়া যুক্তরাজ্যে তার পুলিশি নিরাপত্তা নিয়েও হ্যারি পৃথক আইনি লড়াই চালিয়ে আসছেন।

গত বছর যুক্তরাজ্য সফরের সময় সরকারি নিরাপত্তা পুনর্বহালের আবেদন আদালত খারিজ করার পর হ্যারি বলেছিলেন, তিনি আর নিরাপদে তার পরিবারকে যুক্তরাজ্যে আনতে পারছেন না।

তিনি তখন বলেছিলেন, ‘আমার পরিবারের জন্য নিরাপদভাবে যুক্তরাজ্যে নিয়ে আসা এখন আমার পক্ষে অসম্ভব।’

হ্যারির মুখপাত্রের ভাষ্যে, সরকারি নিরাপত্তা না পাওয়ায় সফরের জন্য বিকল্প নিরাপত্তা ব্যবস্থা করতে হয়েছে। এ কারণেই বাকিংহাম প্রাসাদের আবাসনের প্রস্তাব গ্রহণে বিলম্ব হয়েছিল।

তিনি বলেন, ‘আবাসনের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার পরও শেষ মুহূর্তে কেন তা প্রত্যাহার করা হলো, তা স্পষ্ট নয়।’

এদিকে পিএ নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, মঙ্গলবার প্রত্যাশিত আদালতের রায় পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কারণ, এ বিষয়ে কোনো পদক্ষেপ নিলে তা রাজা চার্লসের সাংবিধানিক অবস্থানকে প্রভাবিত করতে পারে বলে রাজপ্রাসাদের আশঙ্কা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিচারক–ম্যাজিস্ট্রেট দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি, খোয়া গেল ৩২ লাখ টাকার মালামাল

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


বিচারক–ম্যাজিস্ট্রেট দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি, খোয়া গেল ৩২ লাখ টাকার মালামাল

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় বাড়ির মালিক পরিবারের অনুপস্থিতির সুযোগে সংঘবদ্ধ চোরচক্রের দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। কলাপসিবল গেট ও একাধিক কক্ষের তালা কেটে ঘরে প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালংকার, মূল্যবান হাতঘড়িসহ প্রায় ৩২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাতনামা চোরচক্রের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার দিবাগত গভীর রাতে শহরের পানিছত্র এলাকার ভূঁইয়া বাড়ি মসজিদ সংলগ্ন একটি বাসভবনে এ ঘটনা ঘটে। বাড়িটির মালিক মানিকগঞ্জের সিনিয়র সিভিল জজ আতিক জামান এবং তার স্ত্রী নির্বাহী ম্যাজিস্ট্রেট মায়িশা মালিহা অদ্রি।

পরিবারের সদস্যরা জানান, আতিক জামানের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. আলিমুজ্জামান শারীরিক অসুস্থতার কারণে পরিবারসহ ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। ফলে পুরো বাড়িটি তালাবদ্ধ ছিল। এ সুযোগে গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র কলাপসিবল গেট ও ঘরের একাধিক দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে।

এরপর শয়নকক্ষের স্টিলের আলমারির লকার ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণালংকার, ৪ লাখ ৮০ হাজার টাকা নগদ, একাধিক মূল্যবান হাতঘড়ি এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। পাশাপাশি নির্মাণাধীন ভবনে সংরক্ষিত বিভিন্ন মূল্যবান নির্মাণসামগ্রীও চুরি হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। সব মিলিয়ে প্রায় ৩২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।

সোমবার সকাল ৭টার দিকে বাড়ির ভাড়াটিয়ারা বাড়ির কলাপসিবল গেট ও কক্ষগুলোর তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে মো. আলিমুজ্জামানকে মোবাইল ফোনে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি ঢাকা থেকে মাদারীপুরে এসে বাড়ির বিভিন্ন কক্ষ তছনছ, আলমারির লকার ভাঙা এবং মালামাল খোয়া যাওয়ার বিষয়টি প্রত্যক্ষ করেন।

খবর পেয়ে সোমবার দুপুরে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং ঘটনার তদন্ত শুরু করে।

ওসি আবুল কালাম আজাদ বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”

এ ঘটনায় মো. আলিমুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা চোরচক্রের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুন মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৯ জনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


জুন মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৯ জনের

চলতির বছর মে মাসের তুলনায় জুন মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কিছুটা কমেছে। গত জুন মাসে পুরো সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৯ জনের প্রাণহানি ঘটেছে, যার মধ্যে ১২ জনই পথচারী। এ মাসে বিভাগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সুনামগঞ্জ জেলায়, তাছাড়া সবচেয়ে কম দুর্ঘটনা ও মৃত্যু হয়েছে সিলেট জেলায়। এই ২৯টি দুর্ঘটনায় নিহত ২৯ জন ছাড়াও আরও ৩৬ জন আহত হয়েছেন।

রোববার (৫ জুলাই) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এক পরিসংখ্যান প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে জুন মাসের সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসাবে পথচারীদের মধ্যে সচেতনতার অভাব, যানবাহনের অতিরিক্ত গতি, নিয়ম না মেনে ওভারটেকিং করা, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা এবং সড়কের নির্মাণ ত্রুটিকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে সিলেট জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ১১টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন এবং হবিগঞ্জ জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, 'পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।'

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জুন মাসে নিহত ২৯ জনের মধ্যে ৪টি সড়ক দুর্ঘটনায় ৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৪টি সড়ক দুর্ঘটনায় ৫ জন সিএনজি ও টমটম চালক ও আরোহী, ৯টি সড়ক দুর্ঘটনায় ৯ জন চালক এবং ১২টি সড়ক দুর্ঘটনায় ১২ জন পথচারী নিহত হয়েছেন।

এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৪টি দুর্ঘটনায় ২ জন, মুখোমুখি সংঘর্ষে ৬টি দুর্ঘটনায় ৫ জন এবং গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাতে ৩টি দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। জুন মাসে নিহত ২৯ জনের মধ্যে ২০ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, এর আগের মাস অর্থাৎ মে মাসে সিলেট বিভাগে ৪২টি সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত এবং ৬৫ জন আহত হয়েছিলেন। সেই তুলনায় জুন মাসে প্রাণহানি কিছুটা কমেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%