ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আইনশৃঙ্খলার অবনতি নিয়ে সংসদে জামায়াতের উদ্বেগ


আইনশৃঙ্খলার অবনতি নিয়ে সংসদে জামায়াতের উদ্বেগ

সংসদ অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্যদের অনুপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী, আর আইনশৃঙ্খলার অবনতি নিয়েও তারা উদ্বেগ ব্যক্ত করেছে।

মঙ্গলবার (২৩ জুন) সংসদ অধিবেশন শেষে দলের সংসদীয় মুখপাত্র ব্যারিস্টার নাজিবুর রহমান অভিযোগ করেন যে, বাজেট বাস্তবায়নে সংসদ সদস্যদের উপস্থিতি খুবই জরুরি। তবে সরকারি দলের অনেকেই উপস্থিত হতে পারছেন না। একই সঙ্গে, তিনি মন্তব্য করেন যে সরকারের কিছু সদস্য ফ্যাসিবাদী আমলের মতো আচরণ করছেন।

ব্যারিস্টার নাজিবুর রহমান জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তারা সংসদে আলোচনার জন্য বিল জমা দিলেও সেই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে না।

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

এছাড়া, তিনি মন্তব্য করেন যে মসজিদের ওপর যেকোনো ধরনের নিয়ন্ত্রণ আরোপকে ফ্যাসিবাদী আচরণ হিসেবে গণ্য করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পারফিউম স্প্রের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী অসুস্থ, দুইজনকে শেবাচিমে প্রেরণ

আন্তর্জাতিক ডেস্ক

বাকেরগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

১০:১১ পি.এম


পারফিউম স্প্রের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী অসুস্থ, দুইজনকে শেবাচিমে প্রেরণ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান চলাকালে পারফিউম বডি স্প্রের তীব্র ঘ্রাণে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে দুই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অসুস্থরা সবাই নবম শ্রেণির শিক্ষার্থী।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয় সূত্রে জানা যায়, নবম শ্রেণির এক শিক্ষার্থী তার সহপাঠীদের শরীরে পারফিউম বডি স্প্রে ব্যবহার করে। এ সময় আশপাশে থাকা শিক্ষার্থীরা তীব্র ঘ্রাণে শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও অসুস্থতা অনুভব করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়লে দ্রুত বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা হলো- কনা ,আনিকা, অন্তরা, ইসরাত, সুমাইয়া, লামিয়া, মারুফ, লিসান, জিসান, মাহিন,তানজু, তানজিলা, শারা মনি, সাদিয়া, বিথী। এছাড়া জিসান ও মাহিনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে।

প্রধান শিক্ষক হান্নান মিয়া বলেন, নবম শ্রেণির এক ছাত্র তার সহপাঠীদের পারফিউম বডি স্প্রের লাগিয়ে দেয়। এ সময় আশপাশে থাকা ১৪থেকে১৫ জন শিক্ষার্থী বডি স্প্রেরে গন্ধে শ্বাসকষ্টে ভুগতে শুরু করে। পরে তারা অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আমরা পুরো ঘটনাটি খতিয়ে দেখছি। ব্যবহৃত পারফিউম স্প্রের বোতলটি জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ সুজিত ঢালি জানান, ১৫ জনের মধ্যে দুইজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের আপাতত স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম বলেন,ঘটনার খবর পেয়ে বিদ্যালয় ও হাসপাতালে খোঁজখবর নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। কী কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা তদন্ত করে দেখা হবে। প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে চীন যাচ্ছেন আরও দুই মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে চীন যাচ্ছেন আরও দুই মন্ত্রী

মালয়েশিয়া সফর শেষে বর্তমান সময়ে চীনে অবস্থান করছেন প্রধানমন্ত্রীর এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

প্রধানমন্ত্রীর সফরে অংশগ্রহণের জন্য আরও দুই মন্ত্রী চীনে যাচ্ছেন। তাদের মধ্যে একজন হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং অপরজন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

মঙ্গলবার (২৩ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার রাতে দুই মন্ত্রী চীনের উদ্দেশে রওনা দেবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

১০:২১ পি.এম


বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’ বার্তার মাধ্যমে বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য একটি আস্থা ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার।

মঙ্গলবার (২৩ জুন) চীনের দালিয়ানে শাংগ্রি-লা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য তুলে ধরেন।

মাহদী আমিন আরও বলেন, ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম আয়োজিত সামার দাভোস ২০২৬ বর্তমানে চীনের দালিয়ানে অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হলো - ‘ইনোভেটিং অ্যাট স্কেল’। সম্মেলনে বিভিন্ন দেশ ও অঞ্চলের সরকারি প্রতিনিধিদল, রাষ্ট্র ও সরকারপ্রধান, শীর্ষ ব্যবসায়ী, প্রযুক্তি উদ্ভাবক, শিক্ষাবিদ এবং করপোরেট নেতা অংশগ্রহণ করছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারপ্রধান হিসেবে বাংলাদেশের বাইরে এই প্রথম কোনো বৈশ্বিক সম্মেলনে অংশ নিচ্ছেন।

মাহদী আমিন আরো উল্লেখ করেছেন, এই সম্মেলনে অংশগ্রহণের মূল লক্ষ্য বাংলাদেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি, জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়নকে আন্তর্জাতিক বিনিয়োগ ও অংশীদারিত্বের সঙ্গে আরও গভীরভাবে সংযুক্ত করা। এবার ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’ বার্তার মাধ্যমে বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য একটি আস্থার ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।

এর আগে, ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

মাহদী আমিন বলেন, বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার কীভাবে বিনিয়োগ বৃদ্ধি করতে পারে, কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, দেশের মানুষকে অগ্রযাত্রার পথে ধাবিত করতে পারে, এ নিয়ে বিশদ আলোচনা হয়েছে। সরকারের বিভিন্ন কর্মসূচির প্রশংসাও করা হয়েছে।

তিনি জানান, ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ‘ক্লাইমেট লিডারশিপ ইন আ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ সেশনে প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় নির্বাচিত সরকারের গৃহীত কর্মসূচিগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি এবং প্রশংসা পেয়েছে। মূলত এই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীকে এই সেশনে আমন্ত্রণ জানিয়ে এসব কর্মসূচি বিশ্ব দরবারে উপস্থাপন করা হয়।

মাহদী আমিন জানান, সম্মেলনে প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের সামনে জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য সরকারের নির্বাচন ইশতেহারভিত্তিক কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ সময় তিনি আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন-পুনঃখনন, পদ্মা ও তিস্তা অববাহিকার পানি ব্যবস্থাপনা উন্নয়ন, ২৫ কোটি বৃক্ষরোপণ, সবুজ শিল্পের বিকাশে পাট শিল্প এবং পরিবেশবান্ধব ইলেকট্রিক ভেহিকেল চালু করতে এবং নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্যের কথা উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘জলবায়ু কার্যক্রম কোনো ব্যয় নয়; এটি আমাদের সমৃদ্ধি, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য বিনিয়োগ।’

মাহদী আমিন উল্লেখ করেন, প্রধানমন্ত্রী একই সাথে ক্ষয়ক্ষতি তহবিলের কার্যকর বাস্তবায়ন, সহজলভ্য ও পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন নিশ্চিতকরণ এবং প্রশমন ও অভিযোজন কার্যক্রমে সমান গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন। তিনি জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক সংহতি, প্রযুক্তি হস্তান্তর ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে কার্যকর আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান।

আগামীকাল বুধবার সকালে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ানস’ অনুষ্ঠিত হবে। সেখানে অন্যান্য বৈশ্বিক নেতৃবৃন্দের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন এবং সেখানে বিভিন্ন বিষয়ভিত্তিক পলিসি নিয়ে আলোচনা করা হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী দেশে যেভাবে জনগণের আস্থা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও একটি মর্যাদাসম্পন্ন রাষ্ট্রের সরকারপ্রধান হিসেবে তিনি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ও আনুষ্ঠানিকতার মাধ্যমে গৃহীত হচ্ছেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন পর বিশ্ব দরবারে বাংলাদেশকে এমন একজন স্টেটসম্যান প্রতিনিধিত্ব করছেন, যিনি স্বার্থ, সার্বভৌমত্ব এবং জনগণের আকাক্সক্ষাকে কার্যকরভাবেই ধারণ করছেন; সেইসাথে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের আত্মমর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন।

মাহদী আমিন মন্তব্য করেন, প্রধানমন্ত্রীর এই অংশগ্রহণ বাংলাদেশের জন্য একদিকে যেমন নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে, অন্যদিকে বিভিন্ন দেশের শ্রেষ্ঠ অভিজ্ঞতা ও কার্যকর কৌশল (বেস্ট প্র্যাকটিস) গ্রহণের মাধ্যমে আমাদের জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করে তুলছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদে বিল: অনলাইনে জুয়া-বেটিংয়ে ৭ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

১০:২৪ পি.এম


সংসদে বিল: অনলাইনে জুয়া-বেটিংয়ে ৭ বছরের জেল

দেশের যুব সমাজ বর্তমানে প্রচলিত জুয়ার পাশাপাশি অনলাইনে জুয়া এবং বেটিংয়ের সঙ্গে জড়িয়ে পড়ছে। এই অবস্থায়, পুরনো আইন পরিবর্তন করে সাজা বাড়িয়ে জুয়া প্রতিরোধে একটি নতুন বিল সংসদে আনা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি সংসদে উপস্থাপন করেন। অন্যদিকে, বিলটি পরীক্ষা করে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য আইন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

বিল সম্পর্কে দেয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং, ভার্চ্যুয়াল ক্যাসিনো, ক্রিপ্টোকারেন্সিভিত্তিক জুয়া, ভুয়া সিম ও ডিজিটাল আর্থিক জালিয়াতি প্রতিরোধে যা বিদ্যমান আইন, তা অপ্রতুল। অনলাইন বেটিং প্ল্যাটফর্ম, ভিপিএন, সামাজিক যোগাযোগমাধ্যম, ভুয়া মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট, বায়োমেট্রিক জালিয়াতি এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে সংঘটিত জুয়া, অর্থ পাচার ও প্রতারণা বাংলাদেশের সামাজিক শৃঙ্খলা, অর্থনৈতিক স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং তরুণ সমাজের জন্য গুরুতর হুমকি তৈরি করছে।

এদিকে, ১৮৬৭ সালের ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট’ বাতিল করে ‘জুয়া প্রতিরোধ’ আইন করতে নতুন বিলটি আনা হয়েছে। এই আইনে জুয়া, অনলাইন জুয়া, বাজি (বেটিং), ম্যাচ ফিক্সিং এবং স্পট ফিক্সিংসহ মোট ২৪ ধরনের বিষয় উল্লেখ করা হয়েছে, যার জন্য ১৪ ধরনের সাজা বিধান রাখা হয়েছে।

বিলে উল্লেখ রয়েছে, যদি কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জুয়ার সঙ্গে জড়িত হন, তবে সেই ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড বা সর্বাধিক দুই লাখ টাকা অর্থদণ্ড বা উভয় পদ্ধতিতে দণ্ডিত করা হবে।

অনলাইন জুয়া বা দূরবর্তী জুয়ার সঙ্গে জড়িত হলে পাঁচ বছরের কারাদণ্ড বা সর্বাধিক এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

কিন্তু যদি কেউ অনলাইন বেটিংয়ে সম্পৃক্ত হন, তাহলে তিনি সর্বাধিক সাত বছরের কারাদণ্ড বা সর্বাধিক পাঁচ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ম্যাচ ফিক্সিং এবং স্পট ফিক্সিংয়ের জন্য সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড অথবা এক কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে বা উভয় ধরনের দণ্ড হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%