০৭:০০ পি.এম
ট্রাফিক আইন অমান্য করার অভিযোগে পুলিশের দায়িত্ব পালনে বাধা প্রদানের জন্য একজন সিএনজিচালিত অটোরিকশাচালককে গ্রেফতার করেছে ডিএমপি ট্রাফিক সবুজবাগ জোন।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম হলো মো. খোকন (৩৫)। বুধবার (১৫ জুলাই) দুপুরে মালিবাগ ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মালিবাগ ক্রসিং এলাকায় ট্রাফিক বিভাগের একজন সার্জেন্ট নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। এসময় রাস্তার মাঝখানে একটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল যা যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। বারবার সতর্ক করার পরেও চালক গাড়িটি সরানোর জন্য রাজি হয়নি।
আরও পড়ুন: বিরোধীদল ‘বেহেশতের লোভ দেখিয়ে’ দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
তিনি আরও জানান, পরে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে গেলে চালক রেগে গিয়ে দায়িত্ব পালনকারী সার্জেন্টের সঙ্গে অশালীন আচরণ করেন। এছাড়া রাস্তা বন্ধ করার হুমকি দেন এবং পুলিশ সম্পর্কে বিরূপ মন্তব্য করেন।
নিয়াজ মেহেদী আরও জানান, পরবর্তীতে অভিযুক্ত চালককে গ্রেফতার করা হয় এবং তার গাড়িসহ রমনা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন