ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ছিটকে গেলেন আনরিখ নর্কিয়া, গুরুতর নয় ইনজুরি


ছিটকে গেলেন আনরিখ নর্কিয়া, গুরুতর নয় ইনজুরি

দক্ষিণ আফ্রিকার পেস বোলিং আক্রমণভাগে এসেছে একটি বড় ধাক্কা। টেস্ট ক্রিকেটে দীর্ঘ প্রতীক্ষার পর ফিরে আসলেও, চোটের কারণে আবারও সমস্যায় পড়লেন আনরিখ নর্কিয়া। কুঁচকির চোটের কারণে চলমান তিন ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে তিনি অংশ নিতে পারবেন না।

সেন্ট জর্জ’স পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে বোলিং করার সময় বিপত্তি ঘটে। নিজের চতুর্থ ওভারের মাঝপথে মাঠ ছাড়তে বাধ্য হন নর্কিয়া। এরপর মাঠে ফিরতে না পারার কারণে, ম্যাচের বাকি সময়টা তিনি ড্রেসিংরুমেই কাটান। স্ক্যান ও পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, সিরিজ নির্ধারণী ম্যাচে তাকে পাওয়া যাবে না।

প্রায় সাড়ে তিন বছরের দীর্ঘ বিরতি শেষে, ডারবানে সিরিজের প্রথম টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটে ফিরেছিলেন নর্কিয়া। প্রত্যাবর্তনের ম্যাচে তিনি দুর্দান্ত বোলিং করে দুই ইনিংসে ৪ উইকেট শিকার করেছিলেন। তবে দীর্ঘ সময় পর টেস্ট ক্রিকেটে ফিরে টানা ম্যাচ খেলার বিষয়টি তার শরীরের জন্য কতটা ঝুঁকিপূর্ণ ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাও ম্যাচ শেষে স্বীকার করেছেন যে, নর্কিয়াকে টানা দুই ম্যাচ খেলানোর সিদ্ধান্তটি ঝুঁকিপূর্ণ ছিল। শেষ পর্যন্ত সেই ঝুঁকির চড়া মূল্য গুনতে হলো প্রোটিয়াদের।

আরও পড়ুন: মিরপুর টেস্টে সাদমানের ৯৯ রানে অপরাজিত, আলোকস্বল্পতায় শেষ প্রথম দিন

নর্কিয়ার চোট নিয়ে কিছুটা স্বস্তির খবর এসেছে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক আশঙ্কার চেয়ে ইনজুরিটি কিছুটা কম গুরুতর। তবে পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে তার কত দিন লাগবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি।

এদিকে, আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি দুদলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে, ফলে এই ম্যাচটি সিরিজ নির্ধারণী ফাইনালে পরিণত হয়েছে।

নর্কিয়ার অনুপস্থিতিতে শেষ টেস্টের একাদশে পেস আক্রমণে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন জেরাল্ড কোয়েৎজি, অলরাউন্ডার করবিন বশ ও ডেন প্যাটারসন। এছাড়া কন্ডিশন এবং ম্যাচের কৌশল অনুযায়ী বিকল্প হিসেবে বাঁহাতি স্পিনার সেনুরান মুথুস্বামীকে নিয়েও ভাবছে টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ নারী দলের স্বর্ণপদক জয়, কাজাখস্তানকে হারালো

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূজার ছুটি শেষে বাসায় ফিরে হতভম্ব সুখন, ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৩২ পি.এম


পূজার ছুটি শেষে বাসায় ফিরে হতভম্ব সুখন, ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

দুর্গাপূজার ছুটি কাটানোর জন্য স্ত্রী ও সন্তানের সাথে গ্রামের বাড়িতে গিয়েছিলেন সুখন চৌধুরী। তিনি নরসিংদীর বাসায় রেখে গিয়েছিলেন জমি বিক্রির ৫০ লাখ টাকা, যা দিয়ে তিনি একটি ডাইং কারখানা কেনার পরিকল্পনা করেছিলেন। ছয় দিন পর ফিরে এসে দেখেন, জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা আলমারি ভেঙে টাকা ও স্ত্রীর আট ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত আটটার দিকে নরসিংদী শহরের সেবাসংঘ এলাকার নরেশ চন্দ্র সাহার সাততলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার রাতে নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুখন। শনিবার (২৪ অক্টোবর) অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন।

জানা গেছে, সুখন গত পাঁচ বছর ধরে স্ত্রী ও সন্তান নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করছেন। তিনি নরসিংদী সদর উপজেলার শেখেরচরের ইভা ডাইংয়ে কাজ করেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার গুহিয়ালা গ্রামে। নিজের ডাইং কারখানা করার স্বপ্নে গ্রামের জমি বিক্রি করে ৫০ লাখ টাকা বাসার আলমারিতে রেখেছিলেন। কারখানা কেনার কথাবার্তাও প্রায় চূড়ান্ত হয়েছিল।

সুখনের স্ত্রী পূরবী পণ্ডিত জানান, গত রোববার দুপুরে দুর্গাপূজা উপলক্ষে তারা বাসায় তালা দিয়ে গ্রামের বাড়িতে যান। শুক্রবার রাতে ফিরে চাবি দিয়ে দরজা খুলতে না পেরে তাদের সন্দেহ হয়। পরে বাসার পেছনে গিয়ে জানালার গ্রিল কাটা দেখতে পান। স্থানীয়দের সহায়তায় ওই গ্রিল দিয়ে ভেতরে ঢুকে তারা ঘরের আসবাব ও জামাকাপড় ছড়ানো-ছেটানো এবং আলমারি ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ৫০ লাখ টাকা ও আট ভরি স্বর্ণালংকার খুঁজে পাননি।

সুখন চৌধুরী বলেন, জমি বিক্রির টাকা দিয়ে ডাইং কারখানা কেনার প্রস্তুতি প্রায় শেষ হয়েছিল। কিন্তু দুর্বৃত্তরা টাকা ও স্ত্রীর গয়না নিয়ে যাওয়ায় তার সারা জীবনের স্বপ্ন ভেঙে গেছে।

ওসি এম আর আল মামুন বলেন, চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরব রেলস্টেশনে ৩ ভারতীয় নাগরিকের পাসপোর্ট, ভিসা ও স্বর্ণালংকার উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব প্রতিনিধি

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৪ পি.এম


ভৈরব রেলস্টেশনে ৩ ভারতীয় নাগরিকের পাসপোর্ট, ভিসা ও স্বর্ণালংকার উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে ঢাকাগামী মহানগর গোধূলী ট্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় তিন ভারতীয় নাগরিকের ব্যাগ, পাসপোর্ট, ভিসা, স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ মালামাল উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। পরে উদ্ধার করা মালামাল তাঁদের কাছে সযত্নে বুঝিয়ে দেওয়া হয়।
শনিবার (২৪ অক্টোবর) ভৈরব রেলওয়ে থানাধীন ভৈরব রেলওয়ে স্টেশনের ১ নং প্ল্যাটফর্মে অবস্থানরত ঢাকাগামী মহানগর গোধূলী ট্রেন থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসানের নেতৃত্বে রেলওয়ে পুলিশ পরিত্যক্ত অবস্থায় থাকা ব্যাগ ও অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল উদ্ধার করে। পরে যাচাই-বাছাই শেষে উদ্ধার করা মালামাল তিন ভারতীয় নাগরিকের হাতে সযত্নে হস্তান্তর করা হয়।
পাসপোর্ট, ভিসা ও স্বর্ণালংকারের মতো গুরুত্বপূর্ণ মালামাল ফিরে পেয়ে তিন ভারতীয় নাগরিক স্বস্তি ফিরে পান। এ ঘটনায় ভৈরব রেলওয়ে পুলিশের দায়িত্বশীল ভূমিকার বিষয়টি প্রশংসনীয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাইকোর্টে ৫৭ বেঞ্চ গঠন, রোববার থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৮ পি.এম


হাইকোর্টে ৫৭ বেঞ্চ গঠন, রোববার থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু

অবকাশকালীন ছুটি শেষে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট স্বাভাবিক বিচারিক কার্যক্রমে ফিরে আসছে। আগামীকাল রোববার (২৫ অক্টোবর) থেকে সুপ্রিম কোর্ট স্বাভাবিক কার্যক্রম শুরু করবে।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্টের বিচারকার্য পরিচালনার জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ৫৭টি বেঞ্চ গঠন করেছেন।

শনিবার (২৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ৫৭টি বেঞ্চের মধ্যে ৩৮টি (দ্বৈত) বেঞ্চ দুইজন বিচারপতির সমন্বয়ে এবং ১৯টি (একক) বেঞ্চ একজন বিচারপতির সমন্বয়ে গঠিত হয়েছে।

অবকাশকালীন ছুটির পর রোববার প্রথম কার্যদিবসে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে আগামীকাল রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১নং কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। নতুন বেঞ্চে এ দিন দুপুর আড়াইটায় হাইকোর্টের বিচারিক কার্যক্রম শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটখিলে সাংবাদিক এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৩ পি.এম


চাটখিলে সাংবাদিক এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ

নোয়াখালীর চাটখিলে এসএ টিভির সাবেক সিনিয়র রিপোর্টার এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনা ঘটেছে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে দেলিয়াই বাজার এলাকায়। পরে তিনি থানায় সাধারণ জিডি করেছেন।

জিডিতে সৌরভ উল্লেখ করেছেন যে, তার ভাগিনা মেহেদী হাসান আবেদের সঙ্গে এক মোটরসাইকেল চালকের মধ্যে কথাকাটাকাটি হয়। পরিস্থিতি শান্ত করার জন্য এগিয়ে গেলে ওই চালক সৌরভের ওপরও চড়াও হন। পরে তিনি ফোন করে সহযোগীদের ডেকে এনে সৌরভকে মারধর করে।

স্থানীয়দের সহায়তায় উদ্ধার হওয়ার পর সৌরভ প্রাথমিক চিকিৎসা নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%