০৭:১৮ এম
বাংলাদেশের শিপিং খাতের উন্নয়ন ও কার্যক্রমকে সহজ করতে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশে নিবন্ধিত শিপিং কোম্পানিগুলোর জাহাজ বা ভেসেল লিজ ভাড়া পরিশোধের জন্য বৈদেশিক মুদ্রা পাঠানোর অনুমোদন দিয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ (এফইপিডি-১) এর পক্ষ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে, যা দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর প্রকাশিত এফই সার্কুলার নং-৩৭ অনুযায়ী, বাংলাদেশে নিবন্ধিত এয়ারলাইন্সগুলোর ক্ষেত্রে নির্ধারিত শর্তে লিজ ভাড়া বাবদ অর্থ পাঠানোর সুবিধা ছিল। এখন বাংলাদেশে নিবন্ধিত শিপিং কোম্পানিগুলোর ক্ষেত্রেও একই ধরনের সুবিধা প্রযোজ্য হবে। তবে এই ক্ষেত্রে সংশ্লিষ্ট শিপিং কোম্পানিকে লিজ নেয়া জাহাজ বা ভেসেল পরিচালনার জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন বা ছাড়পত্র গ্রহণ করতে হবে।
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রতিমন্ত্রী নুর
এছাড়া, আবেদনকারী কোম্পানিকে বাংলাদেশ ব্যাংকে নির্ধারিত রিটার্ন দাখিল করতে হবে এবং ২০২৬ সালের ৭ মে জারি করা এফই সার্কুলার নং-৮ অনুযায়ী উদ্বৃত্ত আয় দেশে প্রত্যাবাসনের বিষয়ে নিয়মিত থাকতে হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ বিষয়ে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর জারি করা এফই সার্কুলার নং-৩৭-এর অনুচ্ছেদ ৫৩ এর অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
সংশ্লিষ্ট গ্রাহক ও প্রতিষ্ঠানের অবগতির জন্য সার্কুলারের নির্দেশনা যথাযথভাবে প্রচারের জন্য অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন