১০:২৯ এম
দেশের চারটি সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত প্রদর্শন করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানাচ্ছে, পশ্চিমবঙ্গ উপকূল এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি বর্তমান সময়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খন্ড এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে।
এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অব্যাহতভাবে অগ্রসর হতে পারে এবং ক্রমাগত দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
শুক্রবার সকালে আবহাওয়ার সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। এছাড়াও, এতে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের শঙ্কা
এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন