ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে সংস্কারকাজের ধীরগতির ফলে এবং টানা বৃষ্টির কারণে সৃষ্ট খানাখন্দের ফলে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। হাজারো যাত্রী ও পরিবহন শ্রমিকরা ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ দিন-রাত কাজ করে চলেছে, তবে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাচ্ছে না।

শুক্রবার (৭ আগস্ট) সকালেও আমতলী এলাকাকে কেন্দ্র করে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকাল থেকে কুমিল্লা সদর উপজেলার আলেখারচর এলাকা থেকে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী পর্যন্ত ঢাকা মুখী লেনে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। বেলা সাড়ে ১২টা পর্যন্তও যানজট পুরোপুরি নিরসন হয়নি। বরং ধীরগতিতে চলাচল করা যানবাহনের সারি আরও দীর্ঘ হতে থাকে।

হাইওয়ে পুলিশের সূত্রে জানা গেছে, কুমিল্লার ময়নামতি সেনানিবাস সংলগ্ন আমতলী এলাকায় প্রায় আধা কিলোমিটার সড়কের কংক্রিট ঢালাইয়ের কাজ গত তিন মাস ধরে চলছে। কাজের সুবিধার্থে এক পাশ বন্ধ রেখে অপর পাশ দিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু টানা বৃষ্টিতে আক্রান্ত বিকল্প লেনও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, এবং সেখান থেকে কাদা-পানি ছড়িয়ে পাশের ভালো সড়কও নষ্ট হচ্ছে। ফলে যানবাহন বাধ্য হয়ে ধীরগতিতে চলাচল করছে, যা প্রতিদিন দীর্ঘ যানজটের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

দীর্ঘক্ষণ অপেক্ষা থেকে এড়াতে কিছু চালক উল্টো পথে চলাচলের চেষ্টা করেন, যা যানজটকে আরও বাড়িয়ে তোলে এবং উভয় দিকেই যান চলাচল ব্যাহত হয়। শুক্রবার সকালেও আলেখারচর থেকে সুয়াগাজী পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার জুড়ে যানজট ছড়িয়ে পড়েছে, হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

যানজট নিয়ন্ত্রণে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার একাধিক মোবাইল টিম এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কিন্তু ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার না হওয়ায় পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, 'গত তিন মাস ধরে এই অংশে সংস্কারকাজ চলছে। এরই মধ্যে আশপাশের অংশও ভেঙে যাচ্ছে। যানবাহনের তীব্র চাপ ও দীর্ঘ যানজট নিয়ন্ত্রণে গত তিন দিন ধরে আমাদের সদস্যরা দিন-রাত দায়িত্ব পালন করছেন। দ্রুত সড়ক সংস্কার না হলে জনভোগান্তি আরও বাড়বে। ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতের জন্য সওজ বিভাগকে বারবার অবহিত করা হলেও এখনও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।'

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা বলেন, 'বৃষ্টি হলেই আমতলী এলাকার ভোগান্তি প্রতিদিনের বিষয় হয়ে দাঁড়ায়। গত তিন থেকে চার সপ্তাহের টানা বৃষ্টির ফলে মহাসড়কের এই অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মূল সড়কের পাশাপাশি বিকল্প লেনেও বড় বড় গর্ত তৈরি হয়েছে। গত দুই দিনে শুধু এই স্থানেই অন্তত চারটি মালবাহী ট্রাক গর্তে আটকে যায়। পরে রেকার দিয়ে সেগুলো সরিয়ে নিতে হয়, ফলে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়েছে।'

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

তিনি আরও বলেন, 'বিষয়টি একাধিকবার সড়ক ও জনপথ বিভাগকে জানানো হলেও খুব বেশি কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলে, প্রতিদিনই যানজট বাড়ছে এবং জনভোগান্তি চরম আকার ধারণ করছে।'

যানজটে আটকে থাকা কয়েকজন ট্রাক ও বাসাচালক জানান, ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে অপেক্ষা করা হচ্ছে। স্বাভাবিক সময়ের তুলনায় গন্তব্যে পৌঁছাতে কয়েক ঘণ্টা বেশি সময় লাগছে। এটা জ্বালানি অপচয়ের পাশাপাশি পরিবহন ব্যয়ও বাড়াচ্ছে।

যাত্রীরা জানান, বর্ষা মৌসুম এলেই আমতলী এলাকায় একই ধরনের দুর্ভোগের পুনরাবৃত্তি ঘটে। দীর্ঘ সময় যানবাহনে আটকে থাকায় নারী, শিশু, বৃদ্ধ এবং অসুস্থ যাত্রীরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। তারা দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করার দাবি জানাচ্ছেন।

এ ব্যাপারে জানতে কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা এবং আমতলী অংশের সংস্কারকাজের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। ফলে, এ বিষয়ে তাদের পক্ষে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদালত থেকে পালিয়ে ডিবি কর্মকর্তার সঙ্গে বৈঠকের অভিযোগ, সাংবাদিককে ফাঁসানোর চক্রান্তের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩১ পি.এম


আদালত থেকে পালিয়ে ডিবি কর্মকর্তার সঙ্গে বৈঠকের অভিযোগ, সাংবাদিককে ফাঁসানোর চক্রান্তের দাবি

আদালত প্রাঙ্গণ থেকে পারোয়ানাভুক্ত আসামি গাঁজা রফিক রহস্যজনকভাবে সটকে পড়ার ঘটনা এবং এরপর নগরীর শহীদ মিনার সার্কিট হাউজে একটি গোপন স্থানে দাঁড়িয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশের সাথে তার গোপনে কথা বলার বিষয়টি বরিশাল নগরজুড়ে চরম চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি করেছে। অনুসন্ধানে উঠে এসেছে যে, একাধিক গ্রেফতারি পরোয়ানা এবং দ্রুত বিচার আইনের মামলার অন্তর্ভুক্ত আসামি, চিহ্নিত মাদক কারবারি ও অপরাধী ‘গাঁজা রফিক’ অনুসন্ধানী টিমের কর্মকর্তাদের পেছনে লাগিয়ে তুলে একটি নীল নকশা বাস্তবায়নে তৎপরতা চালাচ্ছে। সম্প্রতি তালাশ বিডির অনুসন্ধানী টিমের সেই গোপন বৈঠকের দৃশ্য ধরা পড়েছে।

অনুসন্ধানী সূত্রের মাধ্যমে জানা গেছে যে, গত ৬ই আগস্ট বরিশাল মহানগর ৩য় যুগ্ম জেলা জজ আদালতে একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ‘গাঁজা রফিক’ আত্মসমর্পণ করতে আসেন। তবে দশা অজানা কোনো কারণে রফিক আদালতে আত্মসমর্পণ না করে আদালত প্রাঙ্গণ থেকে তড়িঘড়ি মোটরসাইকেলে স্থান ত্যাগ করে।

বিষয়টি সন্দেহজনক মনে হলে তালাশ বিডির একটি অনুসন্ধানী টিম তার পিছু নিয়ে নজর রাখা শুরু করে। একপর্যায়ে দেখা যায়, নগরীর শহীদ মিনার সার্কিট হাউজের একটি গোপন সংলগ্ন এলাকায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ডিবি পুলিশের একটি টিমের সঙ্গে গোপনে দীর্ঘক্ষণ কথা বলছে গাঁজা রফিক। তবে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে যায় সে এবং পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ডিবি পুলিশের এক সদস্যের কাছে এই আলোচনার বিষয়ে জানার চেষ্টা করলে তিনি প্রাথমিকভাবে তথ্য এড়িয়ে যেতে চান। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কী কথা হয়েছে তা তাঁর জানা নেই। তবে পরে নাম প্রকাশে অনিচ্ছুক অবস্থায় তিনি স্বীকার করেন যে, রফিক ঠিকই তালাশ বিডির সিনিয়র স্টাফ রিপোর্টার মাছুদুর রহমান আসলাম সম্পর্কে কথাবার্তা বলছিল।

অনুসন্ধানে আরো বেরিয়েছে যে, সংশ্লিষ্ট ডিবির ওই কর্মকর্তা এর আগে কোতোয়ালি থানায় দীর্ঘদিন সাব-ইনস্পেক্টর (এসআই) হিসেবে কর্মরত সময় থেকেই আসামি গাঁজা রফিকের সঙ্গে তার গভীর সখ্য গড়ে উঠেছে। অভিযোগ উঠেছে যে, সাংবাদিককে জব্দ করতে এবং অনৈতিক সুবিধা পেতে কাজেই ওই কর্মকর্তার শরণাপন্ন হয় রফিক। এখন সচেতন মহলের প্রশ্ন—পুলিশের সেই কর্মকর্তা কি একজন চিহ্নিত অপরাধীর অন্যায় আবদারকে প্রশ্রয় দিয়ে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করবেন, নাকি তাঁকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করবেন?

সম্প্রতি গাঁজা রফিকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছেন কোতোয়ালি থানার এসআই রাজিব দাস সনেট। এরপরেই রফিকের স্ত্রী এবং চিহ্নিত মাদক কারবারি অনু বেগম সাংবাদিক মাছুদুর রহমান আসলামকে মুঠোফোনে মামলা তুলে নেওয়ার হুমকি দেয়। মামলা না তুললে তাকে অবৈধ অস্ত্র ও মাদক দিয়ে ফাঁসানোর হুমকি প্রদান করা হয়। উল্লেখ্য, অনু বেগম কিছুদিন আগেই বিপুল পরিমাণ মাদকসহ কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার নাসিম খানের হাতে গ্রেফতার হয়েছিল।

হুমকি সংক্রান্ত একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নগরজুড়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি ফলে। বর্তমানে জামিনে বের হয়ে অনু বেগম নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে পুনরায় অবাধে মাদক কারবার পরিচালনা করছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, গোপনে পুলিশের কিছু অসাধু সদস্যকে মাসোহারা দিয়ে এই মাদক সাম্রাজ্য পরিচালনা করা হচ্ছে। এর আগে আসামি গাঁজা রফিক নিজেও একইভাবে সাংবাদিক মাছুদুরকে মুঠোফোনের মাধ্যমে হুমকি দিয়েছিল।

একাধিক পরোয়ানা থাকা সত্ত্বেও কোতোয়ালি থানায় মাদক মামলা থাকা সত্ত্বেও প্রকাশ্যে হুমকি দেওয়ার পরও কোতোয়ালি থানা পুলিশ কিংবা ডিবি পুলিশ আসামিদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান আইনি ব্যবস্থা না গ্রহণ করায় বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন পেশাদার অনুসন্ধানী সাংবাদিক মাছুদুর রহমান আসলাম এবং তার পরিবার।

এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তালাশ বিডির সম্পাদক রনি সিকদার বলেন, মাছুদুর রহমান আসলাম দীর্ঘ ১১ বছর ধরে বরিশালে অত্যন্ত সুনামের সঙ্গে বস্তুনিষ্ঠ ও আপসহীন সাংবাদিকতা করে আসছেন। তিনি ধূমপানও করেন না। আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও পুলিশ চিহ্নিত আসামি গাঁজা রফিককে গ্রেফতার না করতে পারা বিএমপি পুলিশের একটি ব্যর্থতা মনে করছে রিফিউজি কলোনির বাসিন্দারা। আসামিকে প্রকাশ্যে ঘুরে বেড়ানোর সুযোগ দেওয়া অত্যন্ত উদ্বেগজনক ও খতিয়ে দেখার মতো বিষয়। এছাড়া শীর্ষ সন্ত্রাসী ‘নাক কাটা রুবেল’ এবং তার বাহিনীর সদস্যরা এখনও অধরা রয়েছে। আমরা বিএমপির নবনিযুক্ত পুলিশ কমিশনারকে আকুল আহ্বান জানাচ্ছি—অবিলম্বে সচল এসব চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারীদের গ্রেফতার করে নগরবাসীর মনে স্বস্তি ফিরিয়ে দিন। অন্যথায় বরিশাল নগরীতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীকে তার দায়ভার নিতে হবে।

এদিকে, পুরো ঘটনার সুরাহা করতে এবং রহস্য উন্মোচনে তালাশ বিডির সিনিয়র স্টাফ রিপোর্টার মাছুদুর রহমান আসলাম খুব শিগগিরই ওই ডিবি কর্মকর্তার মুখোমুখি হবেন এবং অপরাধীর সঙ্গে এমন সখ্যতার প্রকৃত কারণ জানার চেষ্টা করবেন বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জোরারগঞ্জে পুলিশের অভিযান: ২০ বছরের সাজাপ্রাপ্তসহ ২ আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

সাকিব চৌধুরী(চট্টগ্রাম)

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৩ পি.এম


জোরারগঞ্জে পুলিশের অভিযান: ২০ বছরের সাজাপ্রাপ্তসহ ২ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের জোরারগঞ্জে পুলিশের অভিযানে ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিসহ মোট দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার ও বৃহস্পতিবার রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে জোরারগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃ আব্দুল মমিন সঙ্গীয় ফোর্স নিয়ে আজ বৃহস্পতিবার (০৭ আগস্ট) ভোর রাত ৪টা ২০ মিনিটের দিকে পশ্চিম অলিনগর এলাকায় অভিযান চালান। এ সময় পটিয়া থানার একটি মাদক মামলায় (দায়রা-৩৩০/২৩, জিআর-২৯৬/২২) আদালতের রায় মূলে ২০ বছরের সাজাপ্রাপ্ত ও ৪০ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামি সাফায়েত হোসেন নয়নকে (৩০) গ্রেপ্তার করা হয়। নয়ন ১নং করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামের ছালেহ আহমদের ছেলে।
অন্যদিকে, গত বুধবার (০৬ আগস্ট) রাত ৮টার দিকে এসআই (নিঃ) মোঃ ফারুক উদ্দিনের নেতৃত্বে অপর এক অভিযানে সিআর-২৩৭/২৬ মামলার পেনাল কোডের বিভিন্ন ধারায় পরোয়ানাভুক্ত আসামি শাহরীয়ার হোসেন তারেককে গ্রেপ্তার করা হয়। তারেক বারইয়ারহাট এলাকার সিরাজদ্দৌল্লার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

র‍্যাব বিলুপ্তি হয়ে আসছে ‘এসআরবি’, খসড়া আইন প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৬ পি.এম


র‍্যাব বিলুপ্তি হয়ে আসছে ‘এসআরবি’, খসড়া আইন প্রকাশ

সরকার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর নাম পরিবর্তন করে নতুনভাবে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে ইতিমধ্যে একটি খসড়া বিলও অনুমোদন পেয়েছে।

এই খসড়াটি সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েব সাইটে সর্বসাধারণের মতামতের জন্য প্রকাশ করা হয়েছে।

খসড়ায় র‌্যাবের বর্তমানে বিদ্যমান কাঠামোকে আইনি ভিত্তি দিয়ে বাংলাদেশ পুলিশের অধীনে বিশেষায়িত একটি ইউনিট গঠনের প্রস্তাব রাখা হয়েছে। সেইসাথে বাহিনীটির দায়িত্ব, অভিযানের ক্ষমতা, মামলা তদন্ত, সদস্যদের শৃঙ্খলা এবং নাগরিক অভিযোগ নিষ্পত্তির জন্য আলাদা কমিটি গঠনের বিধানও যুক্ত করা হয়েছে।

এই ইউনিটের জন্য সরকার কর্তৃক নির্ধারিত একটি প্রতীক, পতাকা এবং সুনির্দিষ্ট পোশাক থাকবে বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী শুরুতে ইউনিটটির সদরদপ্তর ঢাকা শহরে স্থাপিত হবে।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এর মহাপরিচালক পুলিশ বাহিনীর মধ্য থেকে নির্ধারণ করা হবে। যে ব্যক্তি এই পদে নিযুক্ত হবে, তিনি অন্যূন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকগণের মধ্যে থেকে নির্বাচিত হবেন।

খসড়ায় এসআরবি ইউনিটের দায়িত্ব ও কার্যাবলি সম্পর্কে বলা হয়েছে যে, এটি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা; গোয়েন্দা তথ্য সংগ্রহ; বেআইনি অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার; মাদকদ্রব্য উদ্ধার; সাইবার অপরাধ দমন; মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনসহ সরকার কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্ব পালন করবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খসড়াটি চূড়ান্ত হওয়ার পর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মতামত নেওয়ার পরে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। সেখানে অনুমোদনের পর আইনে পরিণত করার জন্য জাতীয় সংসদে তোলা হবে। নতুন আইন কার্যকর হলে র‌্যাব-সংক্রান্ত বিদ্যমান আইনি ভিত্তি বিলুপ্ত হবে। তবে নতুন বিধিমালা না হওয়া পর্যন্ত আগের কিছু বিধান কার্যকর থাকবে।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাসেল ক্রোর সঙ্গে ‘ব্লুফ্লাই’ সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


রাসেল ক্রোর সঙ্গে ‘ব্লুফ্লাই’ সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস আবারও একটি নতুন হলিউড সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এবার তিনি অস্কারজয়ী হলিউড অভিনেতা রাসেল ক্রোর বিপরীতে অভিনয় করবেন।

‘ব্লুফ্লাই’ নামে একটি সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলারে একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে।

পিংকভিলার প্রতিবেদনে জানা গেছে যে, ছবিটি পরিচালনা করবেন নির্মাতা নিমরোদ আন্তাল। এর আগে তিনি ‘প্রিডেটরস’ সিনেমা এবং জনপ্রিয় ওয়েব সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এ কাজ করেছেন। চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)-এ ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

কী নিয়ে 'ব্লুফ্লাই'?

সিনেমায় দেখা যাবে, জাতিসংঘের (ইউএন) এক অনুবাদক ব্যক্তিগত শোকের মধ্যেই কঙ্গোতে একটি গোপন সামরিক অভিযানে যুক্ত হন। তার দায়িত্ব এমন একটি রহস্যময় উড়োজাহাজ উদ্ধার করা, যার অস্তিত্ব থাকারই কথা ছিল না।

অভিযান যত এগোতে থাকে, দলটি ততই বিপজ্জনক মিলিশিয়া নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করে।

একপর্যায়ে তারা এমন এক চাঞ্চল্যকর সত্যের মুখোমুখি হয়, যা পুরো মিশনকে বাঁচার লড়াইয়ে পরিণত করে।

 

যা বললেন নির্মাতারা

ছবিটির চিত্রনাট্য লিখেছেন ডেভিড ফ্রিজেরিও, উইলিয়াম ইউব্যাঙ্ক এবং কার্লাইল ইউব্যাঙ্ক। প্রযোজনায় রয়েছে হাইল্যান্ড ফিল্ম গ্রুপ।

প্রযোজনা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এরিয়ান ফ্রেজার বলেন, রাসেল ক্রো ও প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে একটি শক্তিশালী অভিনয়শিল্পী দল গড়ে উঠেছে। তার ভাষায়, এটি শুধু অ্যাকশন নয়, আবেগ ও রহস্যে ভরপুর একটি সায়েন্স ফিকশন থ্রিলার হবে।

পরিচালক নিমরোদ আন্তাল বলেন, ‘ব্লুফ্লাই’ এমন একটি গল্প, যেখানে বিজ্ঞান কল্পকাহিনির সঙ্গে টানটান উত্তেজনা ও শক্তিশালী চরিত্রের সমন্বয় থাকবে।

সামনে ব্যস্ত সময় প্রিয়াঙ্কার

সম্প্রতি রাসেল ক্রোকে ‘নিউরেমবার্গ’ ছবিতে দেখা গেছে। সামনে তার ‘হাইল্যান্ডার’সহ আরো কয়েকটি বড় বাজেটের সিনেমা রয়েছে।

অন্যদিকে, প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে পরিচালক এস এস রাজামৌলির ‘বারাণসী’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এর মধ্যেই ‘ব্লুফ্লাই’-এ চুক্তিবদ্ধ হওয়ায় তার হলিউড ক্যারিয়ারে আরো একটি বড় সংযোজন হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%