ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বজুড়ে ২৫ কোটিরও বেশি মানুষ গাঁজা সেবনে যুক্ত


বিশ্বজুড়ে ২৫ কোটিরও বেশি মানুষ গাঁজা সেবনে যুক্ত

বিশ্বব্যাপী ভয়াবহ একটি সমস্যা হচ্ছে মাদকাসক্তি। পৃথিবীজুড়ে মাদকের কড়াল গ্রাসে সম্ভাবনাময় তরুণ সম্প্রদায়ের একটি বৃহৎ অংশের কর্মদক্ষতা হতে বঞ্চিত হচ্ছে। এবং এই মাদকের বাজারে সবচেয়ে বড় অংশ দখল করে আছে গাঁজা। সারা বিশ্বে সাড়ে ২৫ কোটি মানুষেরও বেশি মানুষ নিয়মিতভাবে গাঁজা সেবন করে। আফিম, অ্যামফিটামিন, কোকেন ও এক্সট্যাসির মতো মারাত্মক মাদকগুলোর সম্মিলিত ব্যবহারকারীর সংখ্যা থেকেও এই পরিসংখ্যান অনেক বেশি।

সম্প্রতি জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয়ের (ইউএনওডিসি) এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশিত হয়েছে।

গত শুক্রবার (২৬ জুন) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ড্রাগ রিপোর্ট ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এক দশকের মধ্যে বিশ্বব্যাপী গাঁজা ব্যবহারকারীর সংখ্যা ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালে এই মাদক ব্যবহারকারী জনসংখ্যার হার ছিল ৩.৮ শতাংশ, যা বর্তমানে ২০২৪ সাল নাগাদ ৪.৮ শতাংশের উপরে উঠতে পারে।

আরও পড়ুন: বিল গেটসের ৭১তম জন্মদিনে দানের ঘোষণা, সম্পদের প্রায় সবটাই মানবকল্যাণে

প্রতিবেদন অনুসারে, গত ১০ থেকে ১২ বছরে গাঁজা সম্পর্কে মানুষের ধারণার পরিবর্তন ঘটেছে এবং পাচারের নতুন পদ্ধতির কারণে এর সেবনকারীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বাড়ছে।

ইউএনওডিসির মতে, গাঁজার উৎপাদন, পাচার এবং ব্যবহার – সবই পরিবর্তনশীল। এর একটি সম্ভাব্য কারণ হলো, মানুষ গাঁজা সম্পর্কে তাদের ধারণার পরিবর্তন ঘটেছে। বিশেষ করে উত্তর আমেরিকার মতো দেশে গাঁজাকে বৈধকরণ এবং অপরাধমুক্ত করার নীতি গ্রহণ করায় এর ব্যবহার বেড়েই চলেছে।

প্রতিবেদন অনুযায়ী, ঐতিহাসিকভাবে গাঁজার বেশিরভাগ পাচার প্রক্রিয়া নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু, উত্তর আমেরিকা থেকে অবাধ সরবরাহ আন্তঃআঞ্চলিক বাণিজ্য বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করছে। ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে উত্তর আমেরিকার বাইরের ৫৭টি দেশ বা অঞ্চল গাঁজা জব্দের উৎস অঞ্চল হিসেবে চিহ্নিত হয়েছে, যা পূর্ববর্তী দশকে ছিল মাত্র ১১টি।

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, যদিও বিশ্বব্যাপী গাঁজার ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, তবে গত এক বছরে গাঁজা ব্যবহারের হার উত্তর আমেরিকায় সর্বোচ্চ। ২০২৪ সালে কানাডার ৩২.৪ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের ২৬.৪ শতাংশ মানুষ গাঁজা ব্যবহার করে। মোট হিসাবে মহাদেশটিতে গাঁজার সেবনকারীর সংখ্যা ৭ কোটির কাছাকাছি (৬ কোটি ৯৩ লাখ) হয়ে উঠেছে।

আরও পড়ুন: উল্লাপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রধান অতিথি এম আকবর আলী

মহাদেশের পরিসংখ্যানে উত্তর আমেরিকার পরই দ্বিতীয় সর্বোচ্চ গাঁজা সেবনকারী দেশের তালিকায় রয়েছে এশিয়া। জাতিসংঘের প্রতিবেদন অনুসারে, এই মহাদেশে নিয়মিত গাঁজা সেবন করেন ৬ কোটি ৮৫ লাখেরও বেশি মানুষ। গাঁজা সেবনের দিক থেকে পরে রয়েছে আফ্রিকা, যেখানে গাঁজার আসক্ত ৬ কোটি ৫১ লাখেরও বেশি মানুষ।

অন্যদিকে ইউরোপে গাঁজা সেবনকারী ৩ কোটি ১৩ লাখ, দক্ষিণ আমেরিকায় ১ কোটি ৫৭ লাখ এবং ওশেনিয়ায় সাড়ে তিন কোটিরও বেশি দেশ নিয়মিত এই মাদক সেবন করে।

কানাডা ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি নিউজিল্যান্ড (১৪.১ শতাংশ), স্পেন (১২.৬ শতাংশ), উরুগুয়ে (১২.৩ শতাংশ) এবং অস্ট্রেলিয়া (১১.৫ শতাংশ) থেকেও গাঁজার ব্যাপক ব্যবহার দেখা যাচ্ছে।

বাংলাদেশেও সাম্প্রতিক এক গবেষণায় মাদক বিস্তারসহ মাদকের ভয়াবহ চিত্র উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, দেশে মাদক সেবনকারীর সংখ্যা বর্তমানে আনুমানিক ৮২ লাখ, যা মোট জনসংখ্যার প্রায় ৪.৮৮ শতাংশ। এর মধ্যে গাঁজা সেবনকারীর সংখ্যা প্রায় ৬১ লাখ। তাছাড়া, ইয়াবা, অ্যালকোহল, কফ সিরাপ, হেরোইনসহ বিভিন্ন প্রকার মাদক সেবনের খবরও রয়েছে।

আরও পড়ুন: ‘ইসলামবিরোধী’ আখ্যা দিয়ে আফগানিস্তানে চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্টস লিমিটেড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত দেশব্যাপী এই গবেষণাটি পরিচালনা করেছে। এতে বাংলাদেশে ৮ বিভাগে ১৩ জেলা ও ২৬ উপজেলা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।

গবেষণায় পরিস্কার হয়েছে, ময়মনসিংহ (৬.০২ শতাংশ), রংপুর (৬.০০ শতাংশ) ও চট্টগ্রাম (৫.৫০ শতাংশ) বিভাগের মধ্যে মাদক ব্যবহারের হার সবচেয়ে বেশি। তবে, সংখ্যার বিচারে সবচেয়ে বেশি মাদক ব্যবহারকারী ঢাকার বিভাগে, প্রায় ২২.৯ লাখ।

উদ্বেগজনক তথ্য হলো, মাদক সেবকের প্রসঙ্গে বেশিরভাগই তরুণ। গবেষণা অনুসারে, ৩৩ শতাংশ ব্যবহারকারী ৮-১৭ বছর বয়সে প্রথম মাদক গ্রহণ শুরু করেন এবং ৫৯ শতাংশ ১৮-২৫ বছর বয়সের মধ্যে। বেকারত্ব, পারিবারিক অস্থিরতা ও মানসিক চাপের মতো বিভিন্ন সামাজিক কারণে মাদক সেবন বাড়ছে। প্রায় ৯০ শতাংশ ব্যবহারকারী জানিয়েছেন যে মাদক সহজলভ্য।

গবেষণায় উঠে এসেছে, মাত্র ১৩ শতাংশ মাদকসেবী চিকিৎসা বা পুনর্বাসনের সুযোগ পেয়েছেন। পৃষ্ঠপোষকতার অভাবে অনেকেই মাদক ছাড়তে অক্ষম হচ্ছেন। ৬৯ শতাংশ মাদকসেবী চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ এবং ৬২ শতাংশ কাউন্সেলিং সেবা চেয়েছেন।

আরও পড়ুন: পাকিস্তান-আফগান সীমান্তে তালেবানের হামলায় ১ নিহত, ৫ আহত

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেছেন, "মাদক সমস্যা শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়, এটি একটি জটিল জনস্বাস্থ্য ও সামাজিক সমস্যা। তাই রাজনৈতিক সংকল্প এবং গবেষণার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করতে হবে।"

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ জানিয়েছেন, বর্তমানে দেশে মাদকাসক্তির ঝুঁকি বেড়েছে। সরকার ইতোমধ্যে ৭ বিভাগে ২০০ শয্যা বিশিষ্ট পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে। পরিবার থেকে শুরু করে সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক নির্মূল নিশ্চিত করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন'অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক,শিমুল সাংগঠনিক ও মীর জাহাঙ্গীর সমাজ কল্যাণ সম্পাদক

আন্তর্জাতিক ডেস্ক

মামুন বিল্লাহ (কালিগঞ্জ) সাতক্ষীরা

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় "জিয়া পরিষদ" এর কমিটি গঠন সম্পন্ন হয়েছে। অধ্যক্ষ মোঃ অলিউল ইসলামকে সভাপতি, মোঃ নুরুজ্জামান পাড়কে সাধারণ সম্পাদক, হাফিজুর রহমান শিমুল সাংগঠনিক সম্পাদক ও মীর জাহাঙ্গীর হোসেনকে সমাজ কল্যাণ সম্পাদক করে মোট ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (২৭ জুন-২৬) সকালে সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ পাড় ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনি স্বাক্ষরিত কমিটির অনুমোদন দেন। কমিটিতে অন্যান্যরা হলেন সহ সভাপতি মোঃ গোলাম ফারুক, সহ সভাপতি মোঃ জেহের আলী, সহ সভাপতি প্রভাষক আওছাফুর রহমান, সহ সভাপতি মোঃ খালিদ বিন আজিজ হিটলার, সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান হবি, সহ সভাপতি মারুফ মুন্নুন দোলন, সহ সভাপতি মহিউদ্দীন গাজী। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাকিম পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাবিবুল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম টোকন, সহ সাংগঠনিক সম্পাদক প্রভাষক আমিনুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদুর রহমান জাহিদ, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, সহ দপ্তর সম্পাদক হামিদুল ইসলাম, প্রচার সম্পাদক আলমগীর হোসেন মোড়ল, সহ প্রচার সম্পাদক শাহাদাৎ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক এনামুল হক এনাম, সহ অর্থ বিষয়ক গাজী জাহাঙ্গীর কবীর, সাহিত্য বিষয়ক সম্পাদক অধ্যক্ষ রবিউল ইসলাম, সহ সাহিত্য বিষয়ক সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম, প্রকাশনা সম্পাদক এস এম আহম্মদ উল্যাহ বাচ্ছু, সমাজ কল্যান সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ শাহিন কবীর, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ শেখ গোলাম মোস্তফা, ক্রীড়া সম্পাদক মাষ্টার রফিকুল ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান ঢালী, মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক রীনা পারভীন, সহ মহিলা বিষয়ক সম্পাদক মিসেস সুফিয়া ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য যথাক্রমে শহিদুল ইসলাম সরদার, আবুল কালাম আজাদ, সাইফুল্যাহ, হাফিজুর রহমান, সাইফুল ইসলাম, মাহবুবর রহমান কুদ্দুস, মাষ্টার মিজানুর রহমান, হোসেন আলী সরদার, মাষ্টার সাইদুর রহমান, আব্দুস সাত্তার, আনছার আলী গাজী, ইয়াছিন আরাফাত, মাহবুব রহমান, আব্দুস সাত্তার, আব্দুল মান্নান, কাজী খবির উদ্দীন ও আবুল হোসেন। উল্লেখিত কমিটি আগামী দুই বছর মেয়াদে দলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি পালন, উপজেলা ১২টি ইউনিয়ন কমিটি গঠন ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে উপজেলা এলাকার জনগনের কল্যাণে পাশে থাকতে হবে। বিশেষ দ্রষ্টব্য এই যে, অদ্য হতে জিয়া পরিষদের বিগত কালিগঞ্জ উপজেলা ও ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় বিনা মূল্যে বীজ ও সার বিতরণ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় বিনা মূল্যে বীজ ও সার বিতরণ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে

 

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ২ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

রবিবার (২৮ জুন) দুপুরের সময় সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উৎপাদন খরচ কমানো এবং ফসলের উৎপাদন বৃদ্ধি করতেই সরকারের এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সালমা সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল মাহমুদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আজিজুল হক, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক নুরুল হুদা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জামাল হোসেন এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ অন্যরা।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম জানান, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে।

তিনি জানান, এর মধ্যে ১ হাজার ৬০০ জন কৃষককে উফশী রোপা আমন ধানের বীজ, ৭০০ জনকে গ্রীষ্মকালীন সবজির বীজ, ২৯০ জনকে বৃক্ষের চারা, ৭০ জনকে গ্রীষ্মকালীন হাইব্রিড মরিচের বীজ এবং ৩৫ জনকে হাইব্রিড লেবুর চারা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০ বছর পর হলেও বাংলাদেশ ফুটবল বিশ্বসভায় স্থান পাবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


২০ বছর পর হলেও বাংলাদেশ ফুটবল বিশ্বসভায় স্থান পাবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, ‘বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে জিরো থেকে কার্যক্রম শুরু করা হয়েছে। আশা করা যায়, ১৫ বা ২০ বছর পরে হলেও বাংলাদেশের ফুটবল বিশ্বসভায় জায়গা করে নেবে।’ রবিবার (২৮ জুন) বিকেলে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমির মিলনায়তনে বাংলাদেশ আনসার ও ভিডিপির কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬-এ প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। ক্রীড়ামন্ত্রী বলেন, ‘দেশের ক্রীড়া ক্ষেত্রে যারা বড় ভূমিকা রাখছেন ৩০০ ক্রীড়া কার্ডের মাধ্যমে তাদের ভাতা দেওয়া হচ্ছে। ক্রীড়া কার্ড আরো ২০০ বাড়িয়ে এই সংখ্যা ৫০০-তে উন্নীত করা হবে।’ কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন খেলায় কৃতিত্বের সাক্ষর রাখায় ২৩ জন আনসার সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়। পরে প্রতিমন্ত্রী একাডেমির কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপ-২৬-এর সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘনিষ্ঠ দৃশ্যে ‘কাট’ বলার পরও থামেননি কঙ্গনা!

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


ঘনিষ্ঠ দৃশ্যে ‘কাট’ বলার পরও থামেননি কঙ্গনা!

প্রায় এক যুগ আগে মুক্তিপ্রাপ্ত একটি ছবির দৃশ্য নিয়ে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে বলিউড অভিনেত্রী এবং বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাউতের। ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘রিভলবার রানি’ সিনেমায় তাঁর এবং অভিনেতা-কমেডিয়ান বীর দাসের মধ্যে একটি ঘনিষ্ঠ দৃশ্য ছিল।

সম্প্রতি এই দৃশ্য নিয়ে এক সাংবাদিক বিস্ফোরক দাবি করেছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। সাংবাদিক সিমি চান্দোক সিদ্ধার্থ কান্নানের পডকাস্টে অতিথি হয়ে দাবি করেছেন, সিনেমার একটি চুম্বনের দৃশ্যের শুটিং চলাকালীন ‘কাট’ বলার পরও কঙ্গনা নাকি বীর দাসকে চুম্বন করতে থাকেন। এমনকি দাবি করা হয়েছে যে, এতে অভিনেতার ঠোঁট কেটে রক্তও বের হয়েছিল।

পডকাস্টে সিমি বলেন, ‘বীর দাসকে একদিন আমার পডকাস্টে আনতে হবে। ওই সময়ের কথা মনে করলে হয়তো কেঁদেই ফেলবে।’ কঙ্গনার ‘রিভলবার রানি’ সিনেমার একটি দৃশ্যে তাঁকে গভীরভাবে চুমু খাওয়ার কথা ছিল, কিন্তু দৃশ্য শেষ হওয়ার পরও তিনি থামেননি। বেচারার ঠোঁট কামড়ে রক্ত বের করে দিয়েছেন।

তবে এই দাবি সিমি চান্দোকের ব্যক্তিগত বক্তব্যের ওপর ভিত্তি করে তৈরি। ঘটনাটির পক্ষে স্বাধীন কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। এ ছাড়া কঙ্গনা রানাউত কিংবা বীর দাস—কেউই নতুন করে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।

তবে এই বিষয়টি একেবারে নতুন নয়। ২০২৩ সালেও একই অভিযোগ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তখন ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছিলেন।Kangana Ranaut-Vir Das' bloody kiss in 'Revolver Rani' (view pics) |  Bollywood News – India TV

তিনি লেখেন, ‘হৃতিক রোশনের পর এবার নাকি বেচারা বীর দাসেরও মানহানি করলাম? এটা আবার কবে হলো?’ পোস্টের সঙ্গে হাসি, জিভ বের করা এবং ফেসপাম ইমোজিও যুক্ত করেছিলেন তিনি। কঙ্গনার ওই প্রতিক্রিয়া থেকে স্পষ্ট, তিনি অভিযোগটিকে গুরুত্ব না দিয়ে রসিকতার সুরেই উড়িয়ে দিয়েছেন।

কাজের ক্ষেত্রে কঙ্গনাকে সর্বশেষ দেখা গেছে ‘ভারত ভাগ্যবিধাতা’ সিনেমায়। ১২ জুন মুক্তি পাওয়া ছবিটি ২০০৮ সালের মুম্বাইয়ের ২৬/১১ সন্ত্রাসী হামলার সময় কামা অ্যান্ড অ্যালব্লেস হাসপাতালের কর্মীদের সাহসিকতার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। অন্যদিকে বীর দাস সম্প্রতি ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’ ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালকের দায়িত্বও পালন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%