ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মিরসরাইয়ে ২ কোটি টাকার ইয়াবা জব্দ, কারবারি আটক


মিরসরাইয়ে ২ কোটি টাকার ইয়াবা জব্দ, কারবারি আটক

কক্সবাজার থেকে একটি প্রাইভেটকারের মাধ্যমে ঢাকা নেওয়ার পথে পুলিশ ৬৮ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। এ সময় পাচারের সঙ্গে জড়িত মাদক কারবারি বাবু মোল্লাকে (৪৫) আটক করা হয়েছে।

রবিবার (৩১ মে) রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সামনে পুলিশ একটি চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে।

আটক আবেদনকারী বাবু মোল্লা চুয়াডাঙ্গা পৌরসভার হকপাড়া এলাকার মৃত শফি মোল্লার ছেলে। জব্দকৃত ইয়াবার মূল্য আনুমানিক ২ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকা।

আরও পড়ুন: রংপুরে ডাম্পট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৩ জন নিহত, ১৮ আহত

পুলিশ সূত্রে জানানো হয়েছে, কক্সবাজার থেকে একটি প্রাইভেটকারে যাত্রী নিয়ে ঢাকা দিকে যাওয়া হচ্ছিল। গাড়িতে ইয়াবা রয়েছে এমন গোপন তথ্য পাওয়ার পর রাত আড়াইটার দিকে জোরারগঞ্জ থানার সামনে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করতে থাকে। এ সময় সন্দেহজনক গাড়িটি থামাতে গেলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ গাড়িটি আটক করে। পরে গাড়ির পেছনে বেকডালার নিচে লুকানো ৭টি প্যাকেট উদ্ধার করা হয়।

প্যাকেটগুলো খুলে ভেতরে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। প্রতি প্যাকেটে প্রায় ১০ হাজার পিস ইয়াবা রয়েছে।

জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবার একটি বড় চালান ঢাকায় যাওয়ার খবরে চেকপোস্ট বসিয়ে গাড়িটি তল্লাশি করতে থাকি। একটি প্রাইভেটকার দাঁড়িয়ে পেছনে বেকডালার ভেতর থেকে সুসজ্জিত প্লাস্টিকে একাধিকবার মোড়ানো ৭টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলোতে মোট ৭৬ হাজার ৬৮০ পিস ইয়াবা এবং আরো ৬২০ পিস ভাঙ্গা ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এই ঘটনায় গাড়ির চালক বাবু মোল্লাকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, থানায় অভিযোগ

তিনি আরো বলেন, ‘আমি ধারণা করছি আটক বাবু ইয়াবার একটি বড় সিন্ডিকেটের সঙ্গে জড়িত রয়েছেন। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ইয়াবা উদ্ধারের ঘটনার ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উল্টাপাল্টা কথা বইলা মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না : শফিকুল ইসলাম মাসুদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


উল্টাপাল্টা কথা বইলা মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না : শফিকুল ইসলাম মাসুদ

পটুয়াখালী-২ (বাউফল) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জাইনেন, ওখানকার সবচেয়ে বড় সন্ত্রাসীর কাছে জিজ্ঞেস কইরেন, শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস। উল্টাপাল্টা কথা বইলা মটকা গরম করবেন না।

মটকা বোঝেন? মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না।’

শনিবার (৩০ মে) বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তিনি তাঁর রাজনৈতিক অতীত ও সাংগঠনিক ভূমিকার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, ‘শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস, এইটা বাউফলের মানুষকে দেখানোর দরকার নাই, শেখ হাসিনার কাছে জেনে নিয়েন। শেখ হাসিনার কাছে জিজ্ঞেস করে দেখে নিয়েন, শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস।’

শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘শেখ হাসিনা উন্নয়ন তো কম করেনি, তার পরও পালানো লাগছে কেন? উন্নয়ন করে যদি টিকে থাকতে পারত, তাহলে বাংলাদেশে একমাত্র শেখ হাসিনার টিকে থাকার কথা। কিন্তু পারেনি কেন? রাস্তা দিছে, ঘাট দিছে, সেতু দিছে—এইটা করছে, ওইটা করছে, কিন্তু মানুষের মনে কোনো আনন্দ ছিল না। মানুষের অধিকার ছিল না।’

তিনি আরো বলেন, ‘জনগণের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত না হলে শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে people's trust অর্জন করা সম্ভব নয়।’

অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিক বক্তব্যের মাঝে সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। সাধারণ মানুষের মনের কথা, এলাকার সমস্যা ও নানা অভাব-অভিযোগ তিনি মনোযোগ সহকারে শোনেন। জনগণের সার্বিক কল্যাণে এবং এলাকার উন্নয়নে প্রতিটি বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি জোরালো আশ্বাস প্রদান করেন।

এলাকার চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড, বিশেষ করে রাস্তাঘাটের কাজের গুণগত মান বজায় রাখার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘এলাকার যে সব রাস্তাঘাটের কাজ চলমান রয়েছে, সেখানে যেন কোনো প্রকার দুর্নীতি বা অনিয়ম না হয়। জনগণের ট্যাক্সের টাকায় এই উন্নয়ন হচ্ছে, তাই এই টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।

এখানে কেউ কোনো রকমের দুর্নীতি করলে তা কোনোভাবেই সহ্য করা হবে না।’

উন্নয়ন কাজকে টেকসই ও দুর্নীতিমুক্ত রাখতে তিনি প্রশাসনের পাশাপাশি সাধারণ এলাকাবাসীকেও সচেতন ও সোচ্চার হওয়ার জন্য অনুরোধ জানান। কোথাও কোনো অনিয়ম দেখলে তা সঙ্গে সঙ্গে উর্ধতন কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণমাধ্যমকে ধন্যবাদ জানালেন তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


গণমাধ্যমকে ধন্যবাদ জানালেন তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, সরকার গঠনের পর ১০০ দিনের কার্যক্রম তুলে ধরার জন্য তিনি এই ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

সোমবার (১ জুন) সকালে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

ঈদের ছুটির পর সোমবার সচিবালয়ে কর্মব্যস্ততায় ফিরেছে। সকাল থেকে কর্মকর্তাদের উপস্থিতিতে সচিবালয়ের প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ কর্মচঞ্চল হয়ে উঠেছে।

সকাল ৯টার পরে সচিবালয়ে নিজ দফতরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মন্ত্রী ও সচিবসহ অন্যান্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। একইসঙ্গে, তিনি নিজ নিজ মন্ত্রণালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময়, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ঈদ শুভেচ্ছা জানিয়ে জানান, আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেয়া হবে। তিনি বলেন, "খুঁজে দেখছি অপরাধটা কোথায় হয়েছে।"

এদিন সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, আগামী বাজেট হবে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব।

এবারের ঈদে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা থাকলে যে দেশ সুস্থধারায় এগিয়ে যায় তার স্বতস্ফুর্ততার ছাপ এবার স্পষ্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিশাল জাল তৈরি হয়েছে: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিশাল জাল তৈরি হয়েছে: রিজভী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিশাল জাল তৈরি করা হয়েছে।

তিনি সোমবার (১ জুন) দুপুরে রাজধানীর একটি কর্মসূচিতে যোগ দিয়ে এই অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘বিএনপি বেকার নয়, কর্মসংস্থান তৈরির সরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকেই বিদেশে কর্মী পাঠানোর মধ্য দিয়ে কর্মসংস্থান তৈরি করা হয়েছে৷ তৈরি পোশাক শিল্পে মেয়েদের কর্মসংস্থান এবং ক্ষমতায়নের সুযোগ করে দিয়েছেন তিনি।’

তিনি আরও মন্তব্য করেন, ‘তারেক রহমানের সরকার হকারদের পুনর্বাসনের কথা বলেছে। হতভাগ্য পরিবারকে সহায়তা দেবার জন্যে সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে।’

বিএনপির জ্যেষ্ঠ নেতা দেশের সার্বভৌমত্ব জনগণের ঐক্যের মাধ্যমে টিকিয়ে রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিশাল জাল তৈরি হয়েছে৷ উসকানি দিয়ে মব কালচার তৈরি করেছে একটি দল।’

মত প্রকাশের স্বাধীনতার নামে কুৎসা রটানো ঠিক নয় মন্তব্য করেন তিনি। বলেন, ‘কোনো কোনো দলের বটবাহিনী মব কালচার তৈরি করে গণতন্ত্র বিনাশী কাজ করছে। পুরনো ফ্যাসিবাদের উত্থান হলে, বিএনপিকে বেকায়দায় ফেললে ভয়াবহ পরিণতি হবে অতীতের মতো৷ সময় থাকতে সাবধান হওয়ার আহ্বান সেই দলের প্রতি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোরবানির পশুরহাট নিয়ে এআই-সৃষ্ট ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে: ডিএনসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


কোরবানির পশুরহাট নিয়ে এআই-সৃষ্ট ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে: ডিএনসিসি প্রশাসক

কোরবানির পশুরহাটকে কেন্দ্র করে এআই ছবির মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে বলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন দাবি করেছেন। তিনি বলেন, "সিটি করপোরেশনের ও সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই এমন অপপ্রচার চালানো হয়েছে।"

সোমবার (১ জুন) তেজগাঁওয়ের পলিটেকনিক মাঠ পশুরহাটে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পশুরহাটগুলো থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে বাঁশের খুটি অপসারণ না করলে ইজারদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে হুঁশিয়ারিও দেন তিনি।

উত্তর সিটির পশুর হাটগুলোতে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত আছে জানিয়ে প্রশাসক বলেন, "এরইমধ্যে মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত গাছ পুনঃপ্রতিস্থাপন করেছে ডিএনসিসি।" এছাড়া, সবুজ ও পরিচ্ছন্ন ঢাকা গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে শিল্পাঞ্চল এলাকায় পাঁচ বছরে পাঁচ লাখ গাছ রোপন করা হবে বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%