প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, সরকার গঠনের পর ১০০ দিনের কার্যক্রম তুলে ধরার জন্য তিনি এই ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
সোমবার (১ জুন) সকালে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
ঈদের ছুটির পর সোমবার সচিবালয়ে কর্মব্যস্ততায় ফিরেছে। সকাল থেকে কর্মকর্তাদের উপস্থিতিতে সচিবালয়ের প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ কর্মচঞ্চল হয়ে উঠেছে।
সকাল ৯টার পরে সচিবালয়ে নিজ দফতরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মন্ত্রী ও সচিবসহ অন্যান্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। একইসঙ্গে, তিনি নিজ নিজ মন্ত্রণালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময়, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ঈদ শুভেচ্ছা জানিয়ে জানান, আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেয়া হবে। তিনি বলেন, "খুঁজে দেখছি অপরাধটা কোথায় হয়েছে।"
এদিন সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, আগামী বাজেট হবে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব।
এবারের ঈদে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা থাকলে যে দেশ সুস্থধারায় এগিয়ে যায় তার স্বতস্ফুর্ততার ছাপ এবার স্পষ্ট।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন