ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিশাল জাল তৈরি হয়েছে: রিজভী


সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিশাল জাল তৈরি হয়েছে: রিজভী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিশাল জাল তৈরি করা হয়েছে।

তিনি সোমবার (১ জুন) দুপুরে রাজধানীর একটি কর্মসূচিতে যোগ দিয়ে এই অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘বিএনপি বেকার নয়, কর্মসংস্থান তৈরির সরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকেই বিদেশে কর্মী পাঠানোর মধ্য দিয়ে কর্মসংস্থান তৈরি করা হয়েছে৷ তৈরি পোশাক শিল্পে মেয়েদের কর্মসংস্থান এবং ক্ষমতায়নের সুযোগ করে দিয়েছেন তিনি।’

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তিনি আরও মন্তব্য করেন, ‘তারেক রহমানের সরকার হকারদের পুনর্বাসনের কথা বলেছে। হতভাগ্য পরিবারকে সহায়তা দেবার জন্যে সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে।’

বিএনপির জ্যেষ্ঠ নেতা দেশের সার্বভৌমত্ব জনগণের ঐক্যের মাধ্যমে টিকিয়ে রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিশাল জাল তৈরি হয়েছে৷ উসকানি দিয়ে মব কালচার তৈরি করেছে একটি দল।’

মত প্রকাশের স্বাধীনতার নামে কুৎসা রটানো ঠিক নয় মন্তব্য করেন তিনি। বলেন, ‘কোনো কোনো দলের বটবাহিনী মব কালচার তৈরি করে গণতন্ত্র বিনাশী কাজ করছে। পুরনো ফ্যাসিবাদের উত্থান হলে, বিএনপিকে বেকায়দায় ফেললে ভয়াবহ পরিণতি হবে অতীতের মতো৷ সময় থাকতে সাবধান হওয়ার আহ্বান সেই দলের প্রতি।’

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোরবানির পশুরহাট নিয়ে এআই-সৃষ্ট ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে: ডিএনসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


কোরবানির পশুরহাট নিয়ে এআই-সৃষ্ট ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে: ডিএনসিসি প্রশাসক

কোরবানির পশুরহাটকে কেন্দ্র করে এআই ছবির মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে বলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন দাবি করেছেন। তিনি বলেন, "সিটি করপোরেশনের ও সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই এমন অপপ্রচার চালানো হয়েছে।"

সোমবার (১ জুন) তেজগাঁওয়ের পলিটেকনিক মাঠ পশুরহাটে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পশুরহাটগুলো থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে বাঁশের খুটি অপসারণ না করলে ইজারদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে হুঁশিয়ারিও দেন তিনি।

উত্তর সিটির পশুর হাটগুলোতে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত আছে জানিয়ে প্রশাসক বলেন, "এরইমধ্যে মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত গাছ পুনঃপ্রতিস্থাপন করেছে ডিএনসিসি।" এছাড়া, সবুজ ও পরিচ্ছন্ন ঢাকা গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে শিল্পাঞ্চল এলাকায় পাঁচ বছরে পাঁচ লাখ গাছ রোপন করা হবে বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যমুনা নদীতে শিকলে বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০২:৩৮ পি.এম


যমুনা নদীতে শিকলে বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের যমুনা নদী থেকে উদ্ধার করা হয়েছে এক অজ্ঞাত যুবকের বিবস্ত্র মরদেহ।

যুবকের মরদেহটি শিকলে বাঁধা অবস্থায় পাওয়া গেছে বলে জানা গেছে। সোমবার (১ জুন) সকালে চৌহালী উপজেলার জোতপাড়া নৌকাঘাটের দক্ষিণ পাশ থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির এসআই প্রবীর ভট্টাচার্য জানিয়েছেন, নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে তথ্য জানান। এরপর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি পরে হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এসআই আরও জানান, মরদেহের শরীরে কোনো কাপড় ছিল না। হাত-পা লোহার শিকল দিয়ে বাঁধা ছিল এবং শিকলে তালা লাগানো ছিল। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ৩০ থেকে ৩৫ বছর বয়সী ওই যুবককে ৪ থেকে ৫ দিন আগে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।

এসআই জানিয়েছেন, অজ্ঞাত ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে কমেছে সোনার দাম, দেশে ভরি কত?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০২:৩৯ পি.এম


বিশ্ববাজারে কমেছে সোনার দাম, দেশে ভরি কত?

আন্তর্জাতিক বাজারে সোনার দামে কিছুটা পতন দেখা দিয়েছে। শক্তিশালী মার্কিন ডলার, অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে এ চাপ সৃষ্টি হয়েছে।

সোমবার (১ জুন) বাংলাদেশ সময় দুপুর ১টা ১৮ মিনিটে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫০৫ দশমিক ৮৭ ডলারে নেমে এসেছে। একই সময়ে আগস্টে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দামও কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৩৫ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, তেলের দাম বৃদ্ধির পাশাপাশি ভূরাজনৈতিক অনিশ্চয়তা সোনার বাজারে প্রভাব ফেলছে। তবে দীর্ঘমেয়াদে অনুকূল পরিস্থিতি তৈরি হলে ২০২৬ সালের শেষ নাগাদ প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ৫০০ ডলার পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা।

দেশের বাজারে বর্তমানে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা ও সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

বিশ্ববাজারে ওঠানামা থাকলেও দেশের সোনার বাজারে দাম এখনও উচ্চ অবস্থানে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চৌদ্দগ্রামে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০২:৪১ পি.এম


চৌদ্দগ্রামে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

‘যেখানে মাদক, সেখানেই প্রতিরোধ’ এই স্লোগানকে সামনে রেখে স্থানীয় যুব ও তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখার প্রত্যয়ে এবং মাদক-সন্ত্রাস নির্মূল, ইভটিজিং ও কিশোর অপরাধ দমনে গণসচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে একটি মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশটি রবিবার (৩১ মে) সন্ধ্যায় ‘করপাটি-বৈলপুর গ্রামের সচেতন নাগরিক সমাজের’ উদ্যোগে হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে আয়োজিত হয়। সভাশেষটি সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মো. আহসান হাবীব বেপারী। সভাটি পরিচালনা করেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী কাজী মো. ইমতিয়াজ উদ্দিন।

সমাবেশে বক্তৃতা প্রদান করেন কনকাপৈত ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ হাছান মজুমদার, সিনিয়র সাংবাদিক এম. মোশাররফ হোসাইন, কনকাপৈত ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী মহিন উদ্দীন নয়ন, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম, কনকাপৈত ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মো. আবুল কাশেম, ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. বেলায়েত হোসেন, বিশিষ্ট ব্যাংকার কাজী মামুনুর রশিদ, সমাজসেবক ডা. মো. তাজুল ইসলাম, সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, প্রবাসী মো. ইমাম হোসেন পাটোয়ারী, কাজী মোহাম্মদ অপু, আয়কর আইনজীবী আবদুর রাজ্জাক, প্রবাসী আব্দুল হালিম পাটোয়ারী এবং সমাজসেবক সাঈদুর রহমান মোল্লা প্রমুখ।

বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার এবং সমাজ কাঠামোকে ধ্বংস করে। তাই এর বিরুদ্ধে লড়াইকে সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে। মাদকবিরোধী আন্দোলন সফল করার জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।

তারা আরও উল্লেখ করেন, তরুণ সমাজ জাতির মূল শক্তি এবং ভবিষ্যৎ। তাদেরকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা করতে শিক্ষা, খেলাধুলা এবং কর্মসংস্থানের সুযোগগুলো বাড়াতে হবে। একটি মাদকমুক্ত তরুণ সমাজই একটি শক্তিশালী বাংলাদেশ গড়তে সক্ষম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%