০৪:৩৯ পি.এম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, বর্তমান সরকার নির্বাচনের পূর্বে দেশের ১৮ কোটি মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়নের কাজ করছে। ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতির উত্তরাধিকারী হয়েছে। গত ১৭ বছর ধরে শেখ হাসিনা ও তার পরিবার দেশের অর্থনীতিকে টুকরো টুকরো করে ফেলেছে। সেখান থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমান সরকার সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি
পরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে অনুদান প্রদান করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না। সবার সমান মর্যাদা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান যাতে কোনো স্বৈরাচারের দোসর বা গুপ্ত গোষ্ঠী দুর্গাপূজায় বিঘ্ন ঘটাতে না পারে।
এ সময় জেলা প্রশাসক মো: মাজহারুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন