ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির সংঘর্ষে ৮ জন আহত


নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির সংঘর্ষে ৮ জন আহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (৮ নভেম্বর) বিকেলে আড়াইহাজারের মার্কাস মসজিদ এলাকায় হামলার ঘটনা ঘটে।

র‌্যালি শেষে পূর্বপরিকল্পনা অনুযায়ী, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেনের নেতৃত্বে সুমন, শওকত, জুয়েল, শেখ ফরিদ, রাসেলসহ ৩০-৪০ জনের একটি সংঘবদ্ধ দল হামলা চালায়। হামলার ফলে গুরুতর আহত রিফাত উল্লাহকে স্থানীয় প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। মোবারকের ভাই সুমন চাইনিজ কুড়াল দিয়ে রিফাত উল্লাহকে কুপিয়ে জখম করে। আহতদের মধ্যে এরশাদ উল্লাহ, বাহর আলী, ফারুক, আনসার আলী আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ, আইনশৃঙ্খলা ও শিল্পাঞ্চল সামলানোর চ্যালেঞ্জ

আহতদের সবাই কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন চৌধুরী সালামতের সমর্থক।

হামলার বিষয়ে সালাহউদ্দিন চৌধুরী সালামত বলেন, "মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নির্দেশে কর্মীসমর্থকদের নিয়ে উপজেলায় র‌্যালিতে অংশগ্রহণ করি। মোবারকের নেতৃত্বে তারা আমার লোকদের ওপর নৃশংস হামলা চালায়।"

হামলার অভিযোগ অস্বীকার করে মোবারক হোসেন বলেন, "আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতি পূর্ণ করতেই এ ধরণের অভিযোগ করা হয়েছে।"

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো সবজেল হোসেন জানান, হামলার বিষয়ে তার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: চকরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে পুলিশের অভিযানে ডাকাত ও কিশোর গ্যাংসহ ২৫ জন গ্রেফতার, উদ্ধার ২২ পিস ইয়াবা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


ফেনীতে পুলিশের অভিযানে ডাকাত ও কিশোর গ্যাংসহ ২৫ জন গ্রেফতার, উদ্ধার ২২ পিস ইয়াবা

ফেনী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাত দলের সক্রিয় সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সুপার নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর দিকনির্দেশনায় ফেনী মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ৭ ও ৮ নভেম্বর পৃথকভাবে অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত ৮ নভেম্বর রাত আনুমানিক ৩টার সময় ফেনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাছির পাড়া সাকিনের পুরাতন জেলখানার প্রায় ৫০ গজ পূর্বে তিন রাস্তার মোড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালানো হয়। সেখান থেকে ডাকাত দলের ৮ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. ইব্রাহিম (২৫), মো. মনির হোসেন (৩০), শহিদুল আলম ওরফে খান সাব (৩৭), নাজিম পাটোয়ারী (৩৬), মো. ইলিয়াস (৩৩), মো. রিয়াদ (২০), মো. আরিফুল ইসলাম বাবু (২৬) এবং মো. শহিদুল ইসলাম শুভ (২৬)। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

একই অভিযানে মাদক ব্যবসায়ী মো. ইমন (২০) ও আরিয়ান হোসেন আরিফ (১৯) কে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তারা দুজন কুমিল্লার নাঙ্গলকোট থানার হরিপুর এলাকার বাসিন্দা। এছাড়া ১টি সিআর সাজা পরোয়ানা, ৩টি জিআর পরোয়ানা ও ৩টি সিআর পরোয়ানাভুক্ত আসামিসহ মাদকসেবীদেরও গ্রেফতার করা হয়।

অন্যদিকে, গত ৭ নভেম্বর অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন শরিফুল ইসলাম (১৫), মো. জিহাদ (১৬), ইসমাইল হোসেন (১৫), আবু সামিয়া নিরব (১৬) এবং ইফতেখার হোসেন (১৫)।

এ ঘটনায় ফেনী মডেল থানায় এফআইআর নং-১৫, জিআর নং-৭০৬, ধারা- 15(3)/25D, The Special Powers Act, 1974 এ মামলা রুজু করা হয়েছে। পরে ৮ নভেম্বর একই মামলায় কিশোর গ্যাংয়ের আরেক সদস্য সাফায়েত হোসেন (১৫) কে আটক করে আদালতে সোপর্দ করা হয়।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, পুলিশ সুপারের নির্দেশে মাদক নির্মূলে সদর থানা এলাকার প্রতিটি মাদক স্পটে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বিঘ্নকারী ও অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চকরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

সিরাজুল ইসলাম, জেলা প্রতিনিধি, কক্সবাজার

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


চকরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কক্সবাজারের চকরিয়ায় আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক।
বক্তব্যে তিনি মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে চকরিয়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক শিক্ষায় ৪১ হাজার কোটি টাকার কর্মসূচি, বদলি হবে অনলাইনে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


প্রাথমিক শিক্ষায় ৪১ হাজার কোটি টাকার কর্মসূচি, বদলি হবে অনলাইনে

নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যবইয়ের পাশাপাশি স্কুল ড্রেস, জুতা, মোজা ও ব্যাগ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। শিক্ষার্থীপ্রতি বছরে সর্বোচ্চ ১ হাজার ৯৫০ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে স্কুল ড্রেসের জন্য ৬০০ টাকা, ব্যাগের জন্য ৬০০ টাকা, জুতার জন্য ৭০০ টাকা এবং মোজার জন্য ৫০ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগান্তরকে এসব তথ্য জানান।

পোশাক ও অন্যান্য উপকরণের জন্য শিক্ষার্থীপ্রতি ১ হাজার ৯৫০ টাকা বরাদ্দের হিসাবটি এক বছরের জন্য প্রযোজ্য। তবে এই কার্যক্রম বাস্তবায়িত হবে পাঁচ বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) প্রকল্পের আওতায়। এটি সম্ভাব্য সর্বোচ্চ ব্যয় হিসেব করা হয়েছে; প্রকৃত ব্যয় দরপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। পিইডিপি-৫ প্রকল্পের মোট ব্যয় ৪১ হাজার ৯০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সরকারের অর্থায়ন ৩৩ হাজার ২০৩ কোটি এবং বৈদেশিক অর্থায়ন ৭ হাজার ৮৮৭ কোটি টাকা।

পিইডিপি-৫ প্রকল্পের ব্যয় সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, প্রথমে প্রকল্পটির ব্যয় ৪৭ হাজার কোটি টাকার বেশি ধরা হয়েছিল, পরে বিভিন্ন খাত পর্যালোচনা ও সংশোধনের মাধ্যমে প্রায় ৬ হাজার কোটি টাকা কমানো হয়েছে। পিইডিপি-৪ গত জুনে শেষ হয়েছে। এরপর জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি পিইডিপি-৫ চালুর পরিকল্পনা ছিল। প্রকল্পের কিছু খাত বাদ দেওয়া এবং অন্য প্রকল্পের আওতায় নেওয়ার ফলে ব্যয় কমেছে।

নতুন শিক্ষক নীতিমালা তৈরির কাজ চলছে, যেখানে শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ, পদোন্নতি, বদলি ও মূল্যায়ন—এই পাঁচ বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী ১৭ নভেম্বর এর তৃতীয় খসড়া মন্ত্রণালয়ে পাঠানোর পরিকল্পনা রয়েছে। একই দিনে মাঠপর্যায়ের মনিটরিং কর্মকর্তাদের জন্যও পৃথক নীতিমালার তৃতীয় খসড়া জমা দেওয়ার কথা রয়েছে।

ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে তিন হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী মাঠপর্যায়ে কাজ করছেন। বিদ্যালয় ও শিক্ষার কার্যক্রম তদারকিতে নিয়োজিত এসব কর্মকর্তার কাজের মূল্যায়ন ও জবাবদিহি নিশ্চিত করতে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।

প্রাথমিক শিক্ষার সমস্যা চিহ্নিত করতে গত দুই মাসে ১ হাজার ৭০০-এর বেশি মনিটরিং কর্মকর্তা এবং ১ হাজার ৫০০-এর বেশি প্রধান শিক্ষকের সঙ্গে বৈঠক করেছেন বলেও জানান প্রতিমন্ত্রী। তাদের মতামত ও পরামর্শ শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজে লাগানো হচ্ছে।

এছাড়া স্মার্ট ক্লাসরুম, বিদ্যালয়ে ওয়াইফাই, শিক্ষার্থীদের ইউনিক আইডি এবং ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কার্যক্রম নিয়েও কাজ চলছে। ২০২৭ সালে শিক্ষক-ট্যাব কার্যক্রমে বড় অগ্রগতির লক্ষ্য রয়েছে। তবে একসঙ্গে সবাইকে ট্যাব না দিয়ে পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে।

জাতীয় পর্যায়ে শিক্ষক বদলি বন্ধ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয় পর্যায়ের বদলি আপাতত বন্ধ রয়েছে। তবে উপজেলা ও জেলা পর্যায়ে নির্ধারিত কমিটির মাধ্যমে বদলি কার্যক্রম চলছে। প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পর্যায়ে বদলি পুনরায় চালুর আগে আরও যৌক্তিক ও অনলাইনভিত্তিক ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। নতুন শিক্ষক নীতিমালায় বদলি ব্যবস্থাকে স্বচ্ছ ও কার্যকর করার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫২ পি.এম


বগুড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

বগুড়া, ৮ নভেম্বর, ২০২৬ : ‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবসটি নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ জেলা প্রশাসন এবং জেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও দিনব্যাপী সমবায় পণ্যমেলার আয়োজন করা হয়।

রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের মূল কর্মসূচি শুরু হয়। দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘করতোয়া’-তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান এবং সমবায় ব্যাংক লি. বগুড়ার সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি এইচ. এস. মাফতুন আহম্মেদ খান রুবেল।

অনুষ্ঠানের শুরুতে সমবায় কার্যক্রমের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শিত হয়।

এরপর সমবায়ীদের পক্ষে বক্তৃতা করেন বগুড়া প্লাস্টিক শিল্প ব্যবসায়ী সমবায় সমিতি লি.-এর সভাপতি এস. এম. নজরুল ইসলাম।

আলোচনা সভা শেষে বগুড়া জেলার সমবায় অঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য ১০টি সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

দিনব্যাপী আয়োজিত এই সমবায় পণ্যমেলায় বিভিন্ন সমবায় সমিতির উৎপাদিত পণ্য প্রদর্শনী ও বিক্রির জন্য প্রদর্শন করা হয়, যা দেখতে সাধারণ মানুষের মাঝে বেশ উৎসাহ লক্ষ্য করা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%