ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

হরমুজে নিষেধাজ্ঞা অমান্য করে তিন জাহাজে আগুন


হরমুজে নিষেধাজ্ঞা অমান্য করে তিন জাহাজে আগুন

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, হরমুজ প্রণালিতে চলাচলরত তৃতীয় একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের পর আগুন লেগেছে। তাদের বক্তব্য অনুযায়ী, অনুমোদনহীন পথে চলাচল এবং নৌযানের শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রাখার কারণে এই হামলার ঘটনা ঘটেছে।

রোববার আইআরজিসির নৌবাহিনীর প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, দিনের প্রথম ভাগে হরমুজ প্রণালিতে চলাচলকারী তিনটি ‘বিদ্রোহী’ তেলবাহী জাহাজ বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। সংস্থাটি দাবি করেছে, এসব জাহাজের আগুনের ফলে গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক নৌপথের আকাশ ধোঁয়ায় ঢেকে গেছে।

আইআরজিসি তাদের টেলিগ্রাম চ্যানেলে জানায়, জাহাজগুলো তাদের নেভিগেশন ও শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে রেখেছিল। তারা এও উল্লেখ করেছে যে, মার্কিন সামরিক বাহিনীর আগ্রাসনের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: আটলান্টিকে নৌকা ডুবে ইউরোপে যাওয়ার পথে নিহত ২১

বিবৃতিতে আরো বলা হয়েছে, হরমুজ প্রণালিতে চলাচলের জন্য ইরানের নির্ধারিত নিয়মকানুন সম্পর্কে সব জাহাজকে বারবার অবহিত করা হয়েছে। আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে যে, এসব নির্দেশনা অমান্য করে চলাচলকারী জাহাজগুলোর পরিণতি ভালো হবে না।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। এই কারণে, এই নৌপথে জাহাজে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ এবং সামুদ্রিক বাণিজ্যে নতুন উদ্বেগ তৈরি করতে পারে।

সূত্র: আল জাজিরা

এআরবি

আরও পড়ুন: জার্মান পার্লামেন্টের সামনে জাতীয় পতাকা সরিয়ে ফিলিস্তিনি পতাকা উত্তোলন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই দশকের বন্ধন, স্মৃতির টানে মিলনমেলা: বি.এন.ডি. ফোরামের ২০ বছর পূর্তি উৎসবে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


দুই দশকের বন্ধন, স্মৃতির টানে মিলনমেলা: বি.এন.ডি. ফোরামের ২০ বছর পূর্তি উৎসবে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

চাঁদপুরের বি.এন.ডি. ফোরামের ২০ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে সংগঠনের সদস্য, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে আনন্দ র‍্যালিটি বের করা হয়। র‍্যালিতে কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, বি.এন.ডি. ফোরামের সদস্যবৃন্দ এবং শিক্ষকরা অংশগ্রহণ করেন। র‍্যালিটি বাচাইয়া-নয়াকান্দি গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে বি.এন.ডি. ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার নির্মল চন্দ্র সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জীবন কানাই সরকারের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন।

বিশেষ অতিথির বক্তব্য দেন পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফজলুল হক, ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজের সহযোগী অধ্যাপক শচীনাথ চন্দ্র রায়, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপন, ভুঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানা, কচুয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সন্তোষ চন্দ্র সেন, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অজিত কুমার কর, আল-বারাকা একাডেমির প্রতিষ্ঠাতা আবুল বারাকাত বাবুল, প্রিন্সিপাল শরীফুল্লাহ পাঠান, কাদলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবদুল কাহার মজুমদার, পালাখাল মডেল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রুবেল হোসেন, ভুঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানিক সরকার, স্বপ্নবাজ ফাউন্ডেশনের সভাপতি আরিফুর রহমান, আল-ফালাহ ফাউন্ডেশনের সভাপতি সাজেদুল হাসান কামাল, ডাক্তার রমেশ স্মৃতি পাঠাগারের সভাপতি ইঞ্জিনিয়ার রণজিৎ সরকার, দোয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কানাই সরকার, প্রণয় চক্রবর্তী, বাবু সহদেব সরকারসহ বিভিন্ন সংগঠনের সভাপতি ও প্রতিনিধিরা।

এ সময় বি.এন.ডি. ফোরামের সভাপতি দীপক দাস, সাবেক সভাপতি রতন সরকার, সুজন সরকার, সুনীল চন্দ্র বাইন, সুখেন সরকার, দিলীপ কুমার বাইন, নিমাই সরকার, প্রাণতোষ সরকার, রবীন্দ্র বিশ্বাস, মিলন সরকার, পলাশ সরকার, শ্যামল শীল, নয়ন সরকার, পিন্টু সরকার, রুবেল সরকার, সজল শীল, নারায়ণ বাইন, বিকাশ দাস, সমীর, হারাধন, শীতলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

দুই দশকের পথচলা ও বন্ধুত্বের স্মৃতিকে ধারণ করে আয়োজিত এ পুনর্মিলনী অনুষ্ঠানে সদস্যদের মধ্যে আনন্দ, উচ্ছ্বাস ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি হয়। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বি.এন.ডি. ফোরামের ২০ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের আকস্মিক অভিযান, ওষুধের মজুত থাকা সত্ত্বেও রোগীদের না দেওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের আকস্মিক অভিযান, ওষুধের মজুত থাকা সত্ত্বেও রোগীদের না দেওয়ার অভিযোগ

রাঙামাটির রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি দমন কমিশন (দুদক) আকস্মিক অভিযান পরিচালনা করে স্বাস্থ্যসেবায় বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা ও আর্থিক অসংগতির প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে।

রোববার (৮ নভেম্বর) দুপুর ১টা ৫০ মিনিট থেকে বিকেল ৩টা ৪০ মিনিট পর্যন্ত রাঙামাটি জেলা দুদকের সহকারী পরিচালক সরোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযানটি অনুষ্ঠিত হয়।

অভিযানের সময় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ, ওষুধের স্টোর, রোগীদের সেবার কার্যক্রম এবং সংশ্লিষ্ট নথিপত্র পরিদর্শন করা হয়। এতে বেশ কিছু অনিয়ম ও অসংগতি প্রকাশ পায়।

দুদকের অভিযানে দেখা যায়, আল্ট্রাসনোগ্রাফি সেবার দায়িত্বে থাকা চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এছাড়া, আল্ট্রাসনোগ্রাফি কক্ষটি অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। চলতি নভেম্বর মাসে ইসিজি (ECG) পরীক্ষার কোনো রেজিস্টার সংরক্ষণ করা হয়নি। হাসপাতালের স্টোরে ওষুধ মজুত থাকা সত্ত্বেও রোগীদের নিয়ম অনুযায়ী ওষুধ সরবরাহ না করার অভিযোগও উঠে আসে।

এছাড়া, হাসপাতালের ওয়ার্ড ও শৌচাগারের অপরিচ্ছন্নতা, ওষুধের স্টক ও সরবরাহের তথ্যে গরমিল এবং কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা ব্যবস্থাপনায় অসংগতি শনাক্ত করা হয়।

অন্যদিকে, অ্যাম্বুলেন্স চালকের লগবুক সংরক্ষণেও অসংগতি পাওয়া গেছে। রোগীদের বিভিন্ন স্থানে নেওয়ার কথা বলে চালক অতিরিক্ত টাকা দাবি করেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়েও অনুসন্ধান চলছে।

অভিযান শেষে রাঙামাটি জেলা দুদকের সহকারী পরিচালক সরোয়ার হোসেন বলেন, রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে ওষুধের মজুত থাকা সত্ত্বেও রোগীদের ওষুধ না দেওয়া, অপরিচ্ছন্ন ওয়ার্ড ও টয়লেট, আল্ট্রাসনোগ্রাফি সেবায় অনিয়ম, ওষুধের স্টকে গরমিল এবং কর্মকর্তা-কর্মচারীদের হাজিরায় অসংগতি পাওয়া গেছে।

তিনি আরও জানান, হাসপাতালের বাজেটের অর্থ নির্ধারিত খাতের বাইরে ব্যয় এবং ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের প্রাথমিক প্রমাণও পাওয়া গেছে। অভিযানে সংগৃহীত নথিপত্র ও তথ্য পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে।

স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সরকারি হাসপাতালে ওষুধ মজুত থাকা সত্ত্বেও রোগীরা তা না পেলে এবং সেবার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠে, তাহলে তা অত্যন্ত উদ্বেগজনক। দুদকের এ অভিযান সংশ্লিষ্ট অনিয়মের প্রকৃত চিত্র উদ্ঘাটন এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয় সচেতন মহল মনে করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনিরাপদ গ্যাস সিলিন্ডার বাজারে দিয়ে মানুষের জীবন ঝুঁকিতে ফেলবন না: বিইআরসি চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


অনিরাপদ গ্যাস সিলিন্ডার বাজারে দিয়ে মানুষের জীবন ঝুঁকিতে ফেলবন না: বিইআরসি চেয়ারম্যান

"১০ বছরের মেয়াদ অতিক্রম করা অনিরাপদ সিলিন্ডার বাজারে সরবরাহ করে মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলা যাবে না"—এলপিজি ব্যবসায়ীদের উদ্দেশ্যে এমন কঠোর হুঁশিয়ারি ও আহ্বান জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।

তিনি উল্লেখ করেন, "দেশে বহু গ্যাস সিলিন্ডার ১০ বছর অতিক্রম করায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। কিন্তু অত্যন্ত ঝুঁকির বিষয় হলো, সেসব অনুপযোগী সিলিন্ডার এখনো বাজারে ব্যবহার করা হচ্ছে, যা কোনোভাবেই নিরাপদ নয়। কোনো ব্যবসায়ী অনিরাপদ সিলিন্ডার সরবরাহ করে মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলতে পারেন না।"

দেশের জ্বালানি ব্যবহারের চিত্র তুলে ধরে প্রধান অতিথি আরও বলেন, "অতীতে দেশে মোট উৎপাদিত ও আমদানিকৃত গ্যাসের প্রায় ৮০ শতাংশ গৃহস্থালিতে এবং ১২ শতাংশ শিল্প-কারখানায় জ্বালানি হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানেও মোট উৎপাদিত ও আমদানিকৃত গ্যাসের ১২ শতাংশ শিল্পে এবং ৬ শতাংশ যানবাহনে ব্যবহৃত হচ্ছে, আর বাকি ৮২ শতাংশ রান্নার কাজে গৃহস্থালিতে ব্যবহৃত হয়। তাই রান্নার কাজের সিলিন্ডারগুলোর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।"

বাগেরহাটের মোংলায় দেশের প্রথম পূর্ণাঙ্গ এলপিজি সিলিন্ডার রিফারবিশমেন্ট ও রিকোয়ালিফিকেশন ফ্যাসিলিটি (জঋঝ) উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বিইআরসি চেয়ারম্যান এসব কথা বলেন।

দেশের এলপিজি খাতে সিলিন্ডারের নিরাপত্তা ও মানসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করতে বাগেরহাটের মোংলায় এই যৌথ আধুনিক সুবিধা স্থাপন করেছে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড ও ওমেরা সিলিন্ডার্স লিমিটেড।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিস্ফোরক পরিদর্শকের প্রধান মোহাম্মদ মহসিন উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদ সারওয়ার (অব.), বিইআরসির পরিচালক (বিদ্যুৎ) রেজাউল করিম খান, ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের সিইও তানজীম চৌধুরী, সিওও মাখিন্দ্র ডি জয়সা এবং প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও এলপিজি খাতের প্রতিনিধিরা।

ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথিরা নবনির্মিত আরএফএস কেন্দ্র ও ওমেরার মোংলা টার্মিনাল ঘুরে দেখেন।

উল্লেখ্য, বারবার পরিবহন ও দীর্ঘদিন ব্যবহারের কারণে সিলিন্ডারে মরিচা, আঘাতজনিত ক্ষতি বা ভালভের ত্রুটি দেখা দেয়। নিয়ম অনুযায়ী ১০ বছর পর পর প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও সংস্কারের মাধ্যমে সিলিন্ডার ব্যবহারের উপযোগী কি না তা নিশ্চিত করতে হয়। মোংলায় স্থাপিত এই আরএফএস কেন্দ্রটি ওমেরার নিজস্ব সিলিন্ডারের পাশাপাশি দেশের অন্যান্য এলপিজি অপারেটরদের সিলিন্ডার রিফারবিশমেন্ট ও রিকোয়ালিফিকেশনের সুবিধা দেবে, যা সামগ্রিক এলপিজি খাতের নিরাপত্তা বৃদ্ধি ও জাতীয় অপচয় রোধে বড় ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ, আইনশৃঙ্খলা ও শিল্পাঞ্চল সামলানোর চ্যালেঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ, আইনশৃঙ্খলা ও শিল্পাঞ্চল সামলানোর চ্যালেঞ্জ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডিআইজি মো. আশিক সাঈদ (পিপিএম)।

শনিবার (৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের মাধ্যমে শিল্পাঞ্চল ও শ্রমিক অধ্যুষিত গাজীপুর মহানগর পুলিশের নেতৃত্বে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে।

দায়িত্ব গ্রহণের সময় জিএমপি সদর দপ্তরে নবাগত কমিশনারকে পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। এরপর জিএমপির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানানো হয়।

দায়িত্ব গ্রহণের পর তিনি মহানগর পুলিশের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এই সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রম জোরদারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এর আগে মো. আশিক সাঈদ রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর স্থলাভিষিক্ত হয়ে জিএমপির কমিশনারের দায়িত্ব পালন করে আসা মো. ইসরাইল হাওলাদার পদোন্নতি পেয়ে শিল্পাঞ্চল পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

শিল্পকারখানা, শ্রমিক ও বিপুল জনসংখ্যার নগরী গাজীপুরে নতুন কমিশনারের সামনে রয়েছে বহুমুখী চ্যালেঞ্জ। সাম্প্রতিক সময়ে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ, কারখানাকেন্দ্রিক উত্তেজনা, অপরাধ, মাদক ও ছিনতাইয়ের ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মহাসড়ক ও নগরের অভ্যন্তরীণ সড়কের যানজট এবং শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করার চ্যালেঞ্জ।

বিশেষ করে শ্রমিক অসন্তোষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ, শ্রমিক ও মালিকপক্ষের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধী চক্রের তৎপরতা দমন এবং শিল্পকারখানায় স্বাভাবিক উৎপাদন পরিবেশ বজায় রাখতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে নগরবাসীর নিরাপত্তা, থানায় হয়রানিমুক্ত পুলিশি সেবা এবং অপরাধ দমনে দৃশ্যমান অগ্রগতির প্রত্যাশা করছেন সাধারণ মানুষ।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারসহ জিএমপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণকে ঘিরে গাজীপুর মহানগরবাসীর প্রত্যাশা, অপরাধ দমন, শিল্পাঞ্চলের নিরাপত্তা, যানজট নিরসন ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া। এখন দেখার বিষয়, নতুন নেতৃত্বে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় জিএমপি কতটা দৃশ্যমান অগ্রগতি আনতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%