১২:০৫ পি.এম
হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যস্থতা কার্যক্রমে নতুন করে অচলাবস্থা সৃষ্টির কারণে আন্তর্জাতিক বাজারে আবারও জ্বালানি তেলের দাম বেড়ে গেছে।
হরমুজ প্রণালী খোলার জন্য ইরানের দেওয়া শর্তের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীত যুদ্ধ, হামলা এবং বিক্ষোভে হওয়া হতাহতের ক্ষতিপূরণ দাবি করার পর মধ্যপ্রাচ্যের এই অত্যন্ত কৌশলগত জলপথের চালু প্রচেষ্টা নতুন সংকটের মধ্যে পড়েছে।
এর আগে সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। আজ মঙ্গলবারও এই ঊর্ধ্বমুখী ধারার অব্যাহত থাকায় তেলের দাম আরও বাড়তে দেখা যাচ্ছে।
আরও পড়ুন: ২ ঘণ্টা গুলি বিনিময়ের পর উজোবাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণে: পুলিশ সুপার
এতে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম বেড়ে দাঁড়ায় ৮৮ ডলারে। পাশাপাশি, মার্কিন ক্রুডের (ডব্লিউটিআই) দাম বেড়ে দাঁড়ায় ৮২ দশমিক ৪৫ ডলারে। গত ৩১ জুলাইয়ের পর উভয় ধরনের জ্বালানি তেলের ক্ষেত্রে এটিই সর্বোচ্চ বাজারমূল্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন