ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

হলিউড অভিনেতা বেন জোনস আর নেই


হলিউড অভিনেতা বেন জোনস আর নেই

জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘দ্য ডিউকস অব হ্যাজার্ড’-এর অভিনেতা বেন জোনস মারা গেছেন। রবিবার (৯ আগস্ট) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু ঘটে। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৪ বছর।

সিরিজটিতে ‘কুটার ড্যাভেনপোর্ট’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি অর্জন করেছিলেন বেন জোনস। অভিনয়ের পাশাপাশি, তিনি যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও সক্রিয় ছিলেন। জর্জিয়া অঙ্গরাজ্য থেকে নির্বাচিত হয়ে মার্কিন প্রতিনিধি পরিষদে তিনি দুই মেয়াদ দায়িত্ব পালন করেছেন।

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বেন জোনসের মৃত্যুর খবর নিশ্চিত করেন তার স্ত্রী আলমা ভিয়াটর। আলমা লেখেন, ‘আজ আমি আমার জীবনের ভালোবাসাকে হারিয়েছি। বেন একটি বড় ধরনের হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’

আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

আলমা ভিয়াটর জানান, মৃত্যুর সময় বেন বাড়িতেই ছিলেন এবং তার প্রিয় চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছিলেন। তিনি আটলান্টা ব্রেভস ও নিউইয়র্ক ইয়াঙ্কিজের ম্যাচ দেখার অপেক্ষা করছিলেন।

স্বামীর স্মৃতিচারণ করতে গিয়ে আলমা বলেন, বেন অত্যন্ত সমৃদ্ধ ও পরিপূর্ণ জীবন কাটিয়েছেন। তিনি অনেককে ভালোবাসতেন এবং বহু মানুষের ভালোবাসাও পেয়েছেন। তার শূন্যতা কোনোদিন পূরণ হওয়া সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

১৯৭৯ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত প্রচারিত ‘দ্য ডিউকস অব হ্যাজার্ড’ সিরিজে ‘কুটার’ চরিত্রে অভিনয় করেছেন বেন জোনস। চরিত্রটির মাধ্যমে তিনি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে সফলতাও অর্জন করেছেন বেন জোনস। জয়যুক্ত জর্জিয়া অঙ্গরাজ্য থেকে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়ে তিনি দুই মেয়াদ দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাউবিতে বিজেএস পরীক্ষা প্রস্তুতি নিয়ে বিশেষ ওয়েবিনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১২:১১ পি.এম


বাউবিতে বিজেএস পরীক্ষা প্রস্তুতি নিয়ে বিশেষ ওয়েবিনার

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ‘স্কুল অব ল’-এর ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি অ্যাওয়ারনেস ক্লাবের (সিডিসিএ) উদ্যোগে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা প্রস্তুতি ও দিকনির্দেশনা বিষয়ক একটি বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় ঢাকায় আয়োজিত এই ওয়েবিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আইন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

ওয়েবিনারে মুখ্য আলোচক হিসেবে ছিলেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের সিভিল জজ জীবন নাহার নয়ন। তিনি বলেন, বিজেএস পরীক্ষায় সফলতার জন্য নিয়মিত এবং কঠোর অধ্যবসায়, পরীক্ষার সিলেবাস সম্পর্কে পরিষ্কার ধারণা এবং গুরুত্বপূর্ণ আইনগুলো ভালোভাবে আয়ত্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় ব্যয় না করে নোট তৈরি করে পড়াশোনা এবং নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার পরামর্শও দেন।

অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন বাউবির ‘স্কুল অব ল’-এর প্রভাষক ও সিডিসিএর কো-অর্ডিনেটর রিচিমনি প্রমা। তিনি বলেন, বিজেএসের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে হলে কঠোর পরিশ্রমের পাশাপাশি ত্যাগের মানসিকতারও প্রয়োজন।

সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি এবং ‘স্কুল অব ল’-এর ডিন অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসী বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে এ ধরনের আয়োজন জরুরি। সিডিসিএর মাধ্যমে বিজেএস, আইন পেশা, গবেষণা ও একাডেমিয়া সহ বিভিন্ন ক্ষেত্রে ক্যারিয়ার প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে।

পরে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা বিজেএস পরীক্ষা এবং ক্যারিয়ার প্রস্তুতি নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। মুখ্য আলোচক সেসব প্রশ্নের উত্তর দিয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ১৩ হাজার ইয়াবা ও ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১২:১২ পি.এম


রাজধানীতে ১৩ হাজার ইয়াবা ও ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

রাজধানীর যাত্রাবাড়ী এবং মুগদা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ইয়াবা এবং ১১ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হচ্ছেন—মো. আবুল হোসেন (৭০), কামরুল হাসান সজীব (২৪) ও মো. আলামিন তালুকদার (২৭)।

গোয়েন্দা পুলিশের সূত্রে জানা গেছে, সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ডিবি-মতিঝিল বিভাগের একটি দল যাত্রাবাড়ী থানার দেওয়ানপাড়া এলাকায় অভিযান শুরু করে এবং আবুল হোসেন ও কামরুল হাসান সজীবকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ১১ কেজি গাঁজা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, একই দিন বিকেল ৩টা ৫ মিনিটে ডিবি-মতিঝিল বিভাগের আরেকটি দল মুগদা থানার টিটিপাড়া এলাকায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের ৩ নম্বর গেটের সামনে অভিযান চালায়। এ সময় মো. আলামিন তালুকদারকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৩ হাজার পিস ইয়াবা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় মুগদা থানায়ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

গ্রেপ্তার করা ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দিবে’, কাদেরকে শেখ হাসিনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৪ পি.এম


‘সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দিবে’, কাদেরকে শেখ হাসিনা

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে আজ পঞ্চম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন।

মঙ্গলবার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ এ যুক্তিতর্ক উপস্থাপন করবে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

শুনানিতে শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের এবং তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের একটি ফোনালাপ বাজিয়ে শোনানোর কথা রয়েছে।

ওবায়দুল কাদেরসহ মামলার অন্যান্য আসামিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

ফোন কলের মধ্যে হাছান মাহমুদ বলেন: 'জি আপা, আসসালামু আলাইকুম।' শেখ হাসিনা উত্তর দেন: 'ফোন করছিলে।'

হাছান মাহমুদ আরও বলেন: 'না না, তখন চাপ পড়ে গেছিল, সরি।' শেখ হাসিনা বলেন: 'ও হো।'

হাছান মাহমুদ: 'কাদের ভাই রেখেছিল। তখন আবার চাপ পড়ে গেছিল। সরি।' শেখ হাসিনা: 'ওরা কিন্তু সব ওই জায়গায় আবার তৈরি হচ্ছে, শুধু আগুন দিয়ে পুড়াবে সব।'

হাছান মাহমুদ: 'হ্যাঁ হ্যাঁ।' শেখ হাসিনা: 'বুঝছো?'

হাছান মাহমুদ: 'জি আপা, আপনি কাদের ভাইকে যেভাবে নির্দেশ দিয়েছিলেন......' শেখ হাসিনা: 'না, আমাদের লোক থাকতে বলো...। ওরা আগুন দিয়ে পুড়াবে তো, তাদের বাড়ি-গাড়ি আছে, এখন সেগুলো পাবলিক দিয়ে পুড়াবে আর কী করবে।'

হাছান মাহমুদ: 'জ্বি, জ্বি।' শেখ হাসিনা: 'আমাদের অন্য কিছু করে লাভ নাই। তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব।'

হাছান মাহমুদ: 'জ্বি জ্বি রাইট, এইটাই টিট ফর ট্যাট। জ্বি আপা। কাদের ভাই আছে। জাস্ট একটা গায়েবানা জানাজা পড়ে আমরা চলে আসব, যেহেতু প্রেগ্রাম দিয়ে দেওয়া হইছে।…যার যার গন্তব্যে মহল্লায় মহল্লায় চলে যাব।'

শেখ হাসিনা: 'না, যার যার এলাকায়।'

হাছান মাহমুদ: 'জ্বি জ্বি রাইট। যার যার এলাকায়।' শেখ হাসিনা: 'বিভিন্ন এলাকায় লোক ঠিক করো...সব নেতা-কর্মীদের এইভাবে ব্যবস্থা কর।'

হাছান মাহমুদ: 'কাদের ভাইকে একটু দিচ্ছি।' শেখ হাসিনা: 'প্রত্যেকটা এমপিকে ডাক, খবর দাও। প্রত্যেক এলাকায় যার যার প্রটেকশন দিতে হবে।'

ওবায়দুল কাদের: 'জ্বি, জ্বি।' শেখ হাসিনা: 'না, ওই যে তোমার সেতু ভবনে আবার আগুন লাগাচ্ছে। আমি র‌্যাব পাঠাচ্ছি আর আমি বলছি যে, যেখানে যেখানে গ্যাদারিং আছে, সব জায়গায় র‌্যাব....। আর ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়িঘর আছে না, এখন আর বসে থাকার সময় নাই। আমাদেরও বাড়িঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়িঘরে আগুন পাবলিক দিবে। ওদের ব্যবসাপ্রতিষ্ঠান কী কী আছে খুঁজে বের করো। আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দিবে...।'

ওবায়দুল কাদের: 'সেটাই, পুলিশ কমিশনার সে কথাই বলল। জ্বি, আমাদের তো ঠেকাইতে হবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতিঝিলে ছিনতাই করে পালানোর সময় হাতেনাতে গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৫ পি.এম


মতিঝিলে ছিনতাই করে পালানোর সময় হাতেনাতে গ্রেপ্তার ১

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ছিনতাই করে পালানোর সময় মো. রাজু (২৬) নামের একজন ব্যক্তি ট্রাফিক সার্জেন্টের হাতে হাতেনাতে গ্রেপ্তার হয়েছে। এসময় তার কাছে পাওয়া যায় ছিনতাই করা কানের দুল, যা ভুক্তভোগী নারীর কাছে ফেরত দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিলের শাপলা চত্বর থেকে মেট্রোরেলমুখী সড়কে কয়েকজন পথচারী এক ব্যক্তিকে ধাওয়া করছিলেন। বিষয়টি লক্ষ্য করে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মো. সাহাদত মীর দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।

পরে উপস্থিত জনসাধারণের সহযোগিতায় ওই ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ছিনতাই হওয়া কানের দুল উদ্ধার করা হয়। পরে ওই দুলটি ভুক্তভোগী নারীর কাছে ফেরত দেওয়া হয়েছে।

গ্রেপ্তার হওয়া রাজুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মতিঝিল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%